15/03/2026
ফিতরা সম্পর্কে শাইখ নাসিরুদ্দিন আলবানী (রহ.) যা বলেছেন
|| অক্টোবর ০২, ১৯৯৯
যখন কোনো ব্যক্তি বলে যে, ❝আমরা টাকা দিয়ে ফিতরা আদায় করব, এটা গরিবের জন্য অধিক উপকারী তখন সে দু'দুবার ভুল করে।❞
✅প্রথম ভুল:⤵️
❝সে স্পষ্ট দলিলবিরোধী কাজ করে, অর্থাৎ এটি ইবাদতের ব্যাপার, আর এটা সর্বনিম্ন বক্তব্য।❞
✅দ্বিতীয় ভুল (যেটি সবচেয়ে বিপ'জ্জনক):⤵️
❝কারণ সে যেন বলতে চায়, আল্লাহ যখন তাঁর সম্মানিত নবীকে এই সম্পর্কে নির্দেশ প্রদান করলেন, তিনি যেন তার উত্তমের চেয়েও উত্তম (ফিতরা হিসেবে খাদ্যদ্রব্য ফরয করে) নির্ধারণ করেননি!
তখন তিনি গরিব ও মিসকিনদের জন্য কল্যাণকর বিষয়টি খেয়াল করেননি! আর তা হলো খাদ্য না দিয়ে মূল দিয়ে ফিতরা আদায় করা (তাদের জন্য) উত্তম! কোনো মানুষ যদি ইচ্ছাকৃতভাবে এ কথা বলে, তাহলে তো তা কুফরি পর্যন্ত পৌঁছে যাবে।❞
📕(সিলসিলাতুল হুদা ওয়ান নূর ক্যাসেট নং: ২৭৪)
অনুবাদ: আবু হামীদ ফাইযী আল-মাদানী। (সংগৃহীত)