Srijan Kshetra, Haripal.

Srijan Kshetra, Haripal. A Drawing Education Centre conducted by trained teachers from Govt College of Art & Craft, Calcutta.

সৃজন ক্ষেত্র, হরিপাল "সরকারী চারু ও কারুকলা মহাবিদ্যালয়"(কলকাতা) হতে "স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্ত" শিক্ষক দ্বারা পরিচালিত এবং "সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ" কর্তৃক অনুমোদিত একটি অঙ্কন শিক্ষা কেন্দ্র।
উক্ত অনুমোদন কৃত সংস্থাটি নৃত্য, নাটক, সংগীত এবং চারুকলা পরীক্ষার বোর্ড ও একটি ISO-9001:2015 অনুমোদিত / নিবন্ধিত সংগঠন।
উহারা পশ্চিমবঙ্গ দৃশ্যকলা আকাদেমি, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় দ্বারা স্

বীকৃত।
উহাদের প্রদান করা সার্টিফিকেট / ডিগ্রী / ডিপ্লোমা রাজা মান সিং তোমর মিউজিক ও ফাইন আর্টস বিশ্ববিদ্যালয়, গোয়ালিয়র, মধ্যপ্রদেশ ও ইন্দিরা কলা সঙ্গীত বিশ্ববিদ্যালয়, খয়রাগড়, ছত্তিশগড়, পাঞ্জাবি বিশ্ববিদ্যালয়, পাতিয়ালা, কর্নাটক ডঃ গাঙ্গুবাই হাঙ্গেল মিউজিক এন্ড পারফর্মিং আর্টস বিশ্ববিদ্যালয়, মাইশূরু, কর্নাটক - বি.মিউজ / বি. ফাইন এবং এম.মিউজ / এম. ফাইন -র সমতুল্য।

রাখি পূর্ণিমার পরবর্তী রবিবার স্বরূপ আজ সৃজন ক্ষেত্রের মূল কেন্দ্রে ছাত্র ছাত্রীদের মধ্যে পালিত হলো রাখিবন্ধন উৎসব।
30/08/2026

রাখি পূর্ণিমার পরবর্তী রবিবার স্বরূপ আজ সৃজন ক্ষেত্রের মূল কেন্দ্রে ছাত্র ছাত্রীদের মধ্যে পালিত হলো রাখিবন্ধন উৎসব।

কোলাজ তৈরীর পাঠসৃজন ক্ষেত্র, হরিপাল। চাইলে আপনিও যুক্ত হতে পারেন আমাদের art class এ।
17/08/2026

কোলাজ তৈরীর পাঠ

সৃজন ক্ষেত্র, হরিপাল। চাইলে আপনিও যুক্ত হতে পারেন আমাদের art class এ।

৮০তম স্বাধীনতা দিবসে সৃজন ক্ষেত্র, হরিপাল এর মূল কেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শহীদ ও স্বাধীনতা সংগ্রামীদের শ্...
15/08/2026

৮০তম স্বাধীনতা দিবসে সৃজন ক্ষেত্র, হরিপাল এর মূল কেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শহীদ ও স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা পূর্বক স্মরণ।

14/08/2026

আজ “৭ই অগাষ্ট ২০২৬”।সৃজন ক্ষেত্র, হরিপাল পূর্ণ করলো - “১৪টি বছর”।২০১২ সালের আজকের দিনেই সৃজন ক্ষেত্র, হরিপাল একটি পরীক্ষ...
07/08/2026

আজ “৭ই অগাষ্ট ২০২৬”।

সৃজন ক্ষেত্র, হরিপাল পূর্ণ করলো -
“১৪টি বছর”।

২০১২ সালের আজকের দিনেই সৃজন ক্ষেত্র, হরিপাল একটি পরীক্ষা গ্ৰহণকারী সংস্থার অনুমোদন প্রাপ্ত হয় ১৭/১৮জন ছাত্র ছাত্রী কে নিয়ে। এই কারণেই এ দিনটি আমাদের সংস্থার প্রতিষ্ঠা দিবস স্বরূপ গণ্য।

প্রতি বছর এই দিনটিতে সর্বপ্রথম আমি শ্রদ্ধা নিবেদন করি আমার স্বর্গীয় পিতা কে। তিনি এমন একজন পিতা যিনি অনিশ্চিত ভবিষ্যত জেনেও সন্তানের শিল্পচর্চা ও শিল্প শিক্ষালাভের পথে কোনোরূপ বিমত করেননি।
এরপর আমি বিনম্র শ্রদ্ধা জানাই সেই সকল অভিভাবকদের যারা দীর্ঘ সময় যাবত শ্রদ্ধা, নিষ্ঠা এবং অপরিমেয় ধৈর্য্যের মাধ্যমে তাদের সন্তানদের শিক্ষার ভার এই সংস্থার উপর ন্যস্ত রেখেছন।
সর্বপরি ভালোবাসা জানাই আমার সকল শিক্ষার্থী ভাই-বোনদের, যারা না থাকলে আমার অদম্য ইচ্ছাশক্তি আর পরিকল্পনা গুলি কখনোই বাস্তবায়িত হতো না।

সৃজন ক্ষেত্র, হরিপাল এর কিছু মৌলিক শিক্ষাগত আদর্শ আছে যা তাকে অন্য সংস্থা গুলি থেকে কিছুটা হলেও আলাদা করে। প্রতিটি কারিগরী ক্ষেত্রে নির্দিষ্ট শিক্ষা থাকে। সেরকম শিল্প ক্ষেত্রেও উচ্চ শিক্ষার জন্য আর্ট কলেজ আছে। সেই কলেজ হতে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক দ্বারাই এই সংস্থা পরিচালিত।
বার্ষিক ডিপ্লোমা পরীক্ষা একাধিক বোর্ডের তত্ত্বাবধানেই হয় কিন্তু আমরা যে সংস্থার সাথে যুক্ত তাদের প্রদত্ত শংসাপত্রে ‘ভারতীয় অশোক-স্তম্ভ’ স্থান পায়।

বর্ষব্যাপী সাধারণ ক্লাসের পাশাপাশি সৃজন ক্ষেত্র আয়োজন করে একাধিক শিল্প-কর্মশালার।
আমরা বিগত ৮ বছর যাবত হরিপালের বুকে চিত্র প্রদর্শনী করেছি। এক্ষেত্রে বলি যে চিত্র প্রদর্শনী মানে যে শুধুই ছবি দেখা, তার পাশাপাশি ভিন্ন মার্গিক অনুষ্ঠান দিয়ে দর্শক টানা নয় সেটি সৃজন ক্ষেত্রই প্রথম প্রমাণ করে।
সবশেষে বলবো - ১৪টা বছর হয়তো খুব একটা বেশী সময়কাল নয়। কিন্তু বাইরের জগৎ টা এ কয়েক বছরেই অনেক বদলেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে উপেক্ষা করে রং তুলিতে যে এই প্রজন্ম তাদের আনন্দ খুঁজে পায় তা আমাদের শিকড়ের পরিচয়।
দৈনন্দিন যাঁতাকলে স্বপ্ন টিকিয়ে রাখার জন্য মানবিক পরিচয় কে বহন করতে এই পথই আমাদের আশ্রয়।

ধন্যবাদ সবাইকে -
সৈকত কুন্ডু (M.V.A)
প্রশিক্ষক, সৃজন ক্ষেত্র, হরিপাল।

31/07/2026

🕯️ গভীর শোকবার্তা 🕯️

পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের পক্ষ থেকে কিংবদন্তি যাত্রা অভিনেতা অসীম কুমার বসুর প্রয়াণে গভীর শোক প্রকাশ করছি।

বাংলা যাত্রা জগতের এক উজ্জ্বল নক্ষত্র অসীম কুমার বসু আর আমাদের মধ্যে নেই। ১৯৬৪ সালে যাত্রা জীবনের সূচনা করে টানা প্রায় ৫০ বছর তিনি বাংলা যাত্রা মঞ্চকে সমৃদ্ধ করেছেন তাঁর অনবদ্য অভিনয়শৈলীতে।

🔹 কর্মজীবনের সংক্ষিপ্ত পরিচয় : • যাত্রায় আত্মপ্রকাশ – ১৯৬৪ সালে
• যাত্রার সঙ্গে যুক্ত ছিলেন – প্রায় ৫০ বছর
• অভিনয় করেছেন – শতরূপা নাট্য কোম্পানি, শ্রীরাধা নাট্য কোম্পানি, শ্রীমা নাট্য কোম্পানি, নাট্য ভারতী, নিউ গণেশ অপেরা, শিল্পী তীর্থ, মোহন অপেরা, নট্ট কোম্পানি, লোকশিল্প, রাজদূত অপেরা, সত্যনারায়ণ অপেরা-সহ বহু স্বনামধন্য দলে।

🎭 স্মরণীয় পালা :
• পথের ছেলে
• সাবিত্রী সত্যবান
• সাধক বামাখ্যাপা
• মাদার ইন্ডিয়া
• গঙ্গা যমুনা
• ডাক হরকরা
• নটী লক্ষ হীরা
• রামের বনবাস
• নিশিপুরের বৌ
• ধর্ম সিংহাসন
• বনবিবি চম্পা
• কুমারী নিরুদ্দেশ
সতী তুলসী
মা মঙ্গল চন্ডী
বিবি করুণাময়ী
বাবু গো সিঁদুরের দাম অনেক
জীবন বাবু নমস্কার।

এছাড়াও অসংখ্য কালজয়ী পালায় তাঁর অভিনয় দর্শকদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।

জ্যোৎস্না দত্ত, বীণা দাশগুপ্ত ও বেলা সরকারের মতো কিংবদন্তি অভিনেত্রীদের বিপরীতে তাঁর অভিনয় বাংলা যাত্রার ইতিহাসে এক গৌরবময় অধ্যায় হয়ে থাকবে।
গতকাল রাতে তাঁর আকস্মিক প্রয়াণ বাংলা যাত্রা জগতের এক অপূরণীয় ক্ষতি।

🙏 পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের পক্ষ থেকে প্রয়াত শিল্পী অসীম কুমার বসুর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।

ওঁ শান্তি। 🕯️

29/07/2026

শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুর তাঁর শিল্পদর্শন-বিষয়ক বিখ্যাত গ্রন্থ ‘দৃষ্টি ও সৃষ্টি’-তে 'গুরু' ধারণাকে অত্যন্ত গভীর ও সূক্ষ্মভাবে ব্যাখ্যা করেছেন। তাঁর কাছে শিল্পচর্চায় গুরুর ভূমিকা কেবল নিয়মকানুন বা কৌশল শেখানোর মধ্যে সীমাবদ্ধ নয়; গুরু হলেন শিষ্যকে দেখার চোখ বা ‘দৃষ্টি’ দানকারী।
​অবনীন্দ্রনাথের শিল্পভাবনা অনুযায়ী গুরুর ভূমিকা ও স্বরূপকে কয়েকটি মূল বিন্দুতে ভাগ করা যায়:
​১. কৌশলদাতার চেয়েও বড় কিছু
​অবনীন্দ্রনাথের মতে, যিনি শুধু তুলি ধরা, রঙের ব্যবহার বা শিল্পের শাস্ত্রীয় নিয়মকানুন শিখিয়ে দেন, তিনি কেবল একজন শিক্ষক। আসল গুরু কেবল বাহ্যিক কৌশল শেখান না, বরং শিষ্যের ভেতরের সুপ্ত চেতনার দুয়ার খুলে দেন।
​২. ‘দৃষ্টি’ প্রদান বা চোখ ফোটানো
​শিল্পীর মূল শক্তি তার দেখার শক্তিতে। আমরা সাধারণ চোখে যা দেখি, একজন শিল্পী তার চেয়ে আলাদা গভীরতায় তা উপলব্ধি করেন। গুরুর কাজ হলো শিষ্যকে সেই বিশেষ চোখ বা 'অন্তর্দৃষ্টি' তৈরি করে দেওয়া, যাতে শিষ্য প্রকৃতির রূপ ও রসের গভীরে পৌঁছাতে পারে।
​৩. অনুকরণ নয়, স্বাতন্ত্র্য বিকাশ
​একজন প্রকৃত গুরু কখনো চান না যে শিষ্য তাকে হুবহু অনুকরণ করুক। অবনীন্দ্রনাথ মনে করতেন, গুরু যদি শিষ্যকে নিজের ছাঁচে গড়ে তোলেন, তবে শিষ্যের নিজস্ব মৌলিকতা নষ্ট হয়ে যায়। গুরু শিষ্যের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও স্বতন্ত্র শিল্পরীতি গড়ে তুলতে সাহায্য করেন।
​৪. 'দৃষ্টি' থেকে 'সৃষ্টির' রূপান্তর
​গ্রন্থটির মূল দর্শনই হলো 'দৃষ্টি' (Vision) এবং 'সৃষ্টি' (Creation)-র মেলবন্ধন। গুরু শিষ্যের মধ্যে যে শিল্পদৃষ্টি জাগিয়ে দেন, সেই দৃষ্টির আলোতেই শিষ্য তার নিজস্ব ‘সৃষ্টি’ গড়ে তোলে। গুরুর কাজ প্রদীপের মতো—নিজের আলো শিষ্যের মধ্যে সঞ্চারিত করে শিষ্যের নিজস্ব দীপটিকে জ্বালিয়ে দেওয়া।
​সংক্ষেপে: অবনীন্দ্রনাথের কাছে গুরু হলেন এমন একজন পথপ্রদর্শক, যিনি শিষ্যকে নিয়মকানুনের খাঁচায় বন্দি না করে বিশ্বকে নিজের মতো করে অনুভূতির চোখ দিয়ে দেখতে শেখান।

সৃজন ক্ষেত্র, হরিপাল আয়োজিত ২০২৪ এর একটি কর্মশালার স্মরণীয় মূহুর্ত - পুনরায় আপনাদের জন্য ‘আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসে’।...
28/07/2026

সৃজন ক্ষেত্র, হরিপাল আয়োজিত ২০২৪ এর একটি কর্মশালার স্মরণীয় মূহুর্ত - পুনরায় আপনাদের জন্য ‘আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসে’।

"মুখোশ ঘেরা অঙ্গনে - সঠিক মুখের সন্ধানে"।

কর্মশালার সমাপ্তিকালে অংশগ্রহণকারী ছাত্র ছাত্রী ও প্রশিক্ষক।
বিশ্ব শিল্পকলা দিবস ২০২৪.

সৃজন ক্ষেত্রের শিক্ষার্থী কর্তৃক কৃত জলরং।আমাদের সংস্থায় ভর্ত্তির জন্য যোগাযোগ করুন 096092 90649 এই নাম্বারে।
27/07/2026

সৃজন ক্ষেত্রের শিক্ষার্থী কর্তৃক কৃত জলরং।

আমাদের সংস্থায় ভর্ত্তির জন্য যোগাযোগ করুন 096092 90649 এই নাম্বারে।

Address

Haripal, Barabazer(Beside Kailash Chandra Sadharan Pathagar)Hooghly
Haripal
712403

Telephone

+919609290649

Website

Alerts

Be the first to know and let us send you an email when Srijan Kshetra, Haripal. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Srijan Kshetra, Haripal.:

Shortcuts

Share

Category