30/03/2024
তোমাকে এই ভাবে হারিয়ে ফেলতে হবে, কোনদিনও ভুল করেও ভাবিনি। যেদিন তোমার অসুস্থতার কথা প্রথম জানতে পারলাম সেদিন থেকে মনে একটা বিশ্বাস ছিল, তুমি লড়াই করে আবার আমাদের মাঝে ফিরে আসবে।
কিন্তু এইভাবে যে হারিয়ে যাবে এটা মেনে নিতে,মানিয়ে নিতে, খুব কষ্ট হচ্ছে।
হয়তো কখনো বলে প্রকাশ করিনি কিন্তু আমার মনে একটা আশা ছিল, যেদিন তুমি আবার আমাদের #বড়জাগুলি_মালঞ্চ_শিশু_শিক্ষা_নিকেতনের প্রাতঃবিভাগে ফিরে আসবে, সেদিন প্রাতঃবিভাগটা আবার আগের মত হয়ে যাবে। কারণ আমি মনের থেকে অনুভব করি বিশেষ করে প্রাতঃ বিভাগে তোমার জায়গাটা, তোমার অভাবটা সারা জীবন থেকে যাবে। সর্বোপরি মালঞ্চ শিশু শিক্ষা নিকেতনে তোমার অভাবটা থেকেই যাবে।
আমরা যখন একসাথে টিচার্স ট্রেনিং করছিলাম, তখন আমি একটা কথা বলেছিলাম তোমাকে, যে "তুমি তোমার যোগ্যতা অনুযায়ী জীবনে মান পেলে না"। আজ আবারও একই কথা বলতে ইচ্ছা করছে।
দুই এক কথায় তোমার সম্পর্কে বলে শেষ করা যাবে না। তবু বলছি,
যে না ফেরার দেশে তুমি চলে গেছো, এখানে খুব ভালো থেকো, #আমরা_সারা_জীবন_তোমাকে_মনে_রাখবো, #বড়জাগুলি_মালঞ্চ_শিশু_শিক্ষা_নিকেতন সারা জীবন তোমাকে মনে রাখবে, সকল #অভিভাবক_অভিভাবিকারা তোমাকে মনে রাখবে। তোমার সব #ছাত্র_ছাত্রীরা তোমাকে মনে রাখবে 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
তোমার আত্মার শান্তি কামনা করি
ভালো থেকো
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻