Halisahar Ramprasad Vidyapith - HS

Directions Website

Halisahar Ramprasad Vidyapith - HS Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Halisahar Ramprasad Vidyapith - HS, School, Halishahar railway colony, Halisahar.

আশিতম স্বাধীনতা দিবস উদযাপন
15/08/2026

আশিতম স্বাধীনতা দিবস উদযাপন

হর ঘর তিরাঙ্গা কর্মসূচির অংশ হিসেবে ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো অঙ্কন প্রতিযোগিতা, প্রবন...
14/08/2026

হর ঘর তিরাঙ্গা কর্মসূচির অংশ হিসেবে ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো অঙ্কন প্রতিযোগিতা, প্রবন্ধ রচনা প্রতিযোগিতা ও ক্যুইজ প্রতিযোগিতা। প্রস্ফুটিত হলো ছাত্র-ছাত্রীদের সৃজনশীলতা, উজ্জীবিত হলো দেশপ্রেম।

বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ, রহড়া (স্বশাসিত) সহযোগিতায় শিক্ষার্থীদের জন্য মূল্যবো...
17/07/2026

বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ, রহড়া (স্বশাসিত) সহযোগিতায় শিক্ষার্থীদের জন্য মূল্যবোধ শিক্ষা ও ক্যারিয়ার কাউন্সেলিং। বক্তব্য রাখলেন ড. তুহিন চট্টোপাধ্যায়, সমন্বয়ক, স্বামী বিবেকানন্দ গবেষণা কেন্দ্র। ছাত্র ছাত্রীদের সৌভাগ্য যে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বামী কমলাস্থানন্দজি মহারাজ, অধ্যক্ষ, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ, রহড়া (স্বশাসিত)। তাদের মূল্যবান সান্নিধ্যে ছাত্র ছাত্রীরা উপকৃত হলো।

হালিশহর চক্রের সকল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দায়িত্ব প্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের নি...
16/07/2026

হালিশহর চক্রের সকল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দায়িত্ব প্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের নিয়ে NATIONAL EDUCATION POLICY এর উপর একটি সেমিনার অনুষ্ঠিত হলো বিদ্যালয়ে।

ছাত্রছাত্রী,  এন সি সি ক্যাডেট ও শিক্ষক সমারোহে বিদ্যালয়ে বিশ্ব যোগ দিবস পালিত হলো।
21/06/2026

ছাত্রছাত্রী, এন সি সি ক্যাডেট ও শিক্ষক সমারোহে বিদ্যালয়ে বিশ্ব যোগ দিবস পালিত হলো।

বিদ্যালয়ে মহা সমারোহে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস।
20/06/2026

বিদ্যালয়ে মহা সমারোহে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস।

বিদ্যালয়ের  একাদশ ও দ্বাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীরা আগামী দিনের প্রযুক্তির দিশা বুঝতে ও জানতে গতকাল পৌছে গ...
16/06/2026

বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীরা আগামী দিনের প্রযুক্তির দিশা বুঝতে ও জানতে গতকাল পৌছে গিয়েছিলো Adamas University তে তাদের ল্যাবরেটরী পরিদর্শন করতে। ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ( সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, AI, কম্পিউটার ) ও বায়োলজি বিভাগের ( ফরেনসিক , বায়োটেকনোলজি, বায়ো সায়েন্স, মাইক্রোবায়োলজি, ফার্মেসি ) ল্যাবরেটরিতে ছাত্র ছাত্রীরা পরিদর্শন করে।

হালিশহর রামপ্রসাদ বিদ্যাপীঠের নবনির্মিত "সহজপাঠ কক্ষ”-এর দ্বারোদ্ঘাটন হল আজ। এই মহতী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন হালিশহর চক...
03/06/2026

হালিশহর রামপ্রসাদ বিদ্যাপীঠের নবনির্মিত "সহজপাঠ কক্ষ”-এর দ্বারোদ্ঘাটন হল আজ। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হালিশহর চক্রের মাননীয় এস.আই. এবং D. D. O. শ্রী সমীর মজুমদার মহাশয় এবং বিদ্যালয়ের শুভানুধ্যায়ী অন্যান্য বিদ্যানুরাগী বিশিষ্টজনেরা। পুষ্পবৃষ্টি, সমবেত শঙ্খধ্বনি ও ছাত্রছাত্রীদের করতালির মধ্যে ফিতে কেটে সহজপাঠ কক্ষের শুভ উদ্বোধন করেন মাননীয় S.I. স্যার। "জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে " উদ্বোধনী সঙ্গীতের মূর্ছনায় মুখরিত হয়ে ওঠে সহজপাঠ কক্ষ। মাননীয় অতিথিবর্গকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের তাঁর মূল্যবান বক্তব্যে ঋদ্ধ করেন মাননীয় S.I. স্যার। পরবর্তীতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী শুভাশীষ মুখোপাধ্যায় মহাশয় এবং প্রাক্তন সভাপতি শ্রী বিদ্যুৎ কুমার ঘোষ মহাশয়। অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন সহজপাঠ কক্ষটির রূপকার, শিল্পী এবং বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শ্রী অর্ক ঢক মহাশয়।
সহজপাঠের আদর্শে উজ্জীবিত করে, ছাত্রছাত্রীদের শিক্ষা ও সাহিত্য-সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলতে পারলে বিদ‍্যালয়ের এই আয়োজন সার্থক হবে।

Address

Halishahar Railway Colony
Halisahar
743136

Alerts

Be the first to know and let us send you an email when Halisahar Ramprasad Vidyapith - HS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category