18/08/2026
দেবীপক্ষেই হলদিয়ায় শুরু শিল্পের মহাযজ্ঞ!
আগামী ১৪ অক্টোবর হলদিয়া পেট্রোকেমিক্যালসের নতুন ফিনল ও অ্যাসিটোন প্ল্যান্টের উদ্বোধন হতে চলেছে। প্রায় ৬,০০০ কোটি টাকার এই মেগা প্রকল্প হলদিয়াকে পেট্রোকেমিক্যাল শিল্পের আরও গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করবে। প্রথমবারের মতো ভারতে অন-পারপাস প্রোপিলিন উৎপাদনের ব্যবস্থা তৈরি হচ্ছে এই প্রকল্পে। একইসঙ্গে দেশের ফিনল ও অ্যাসিটোনের চাহিদার একটি বড় অংশ পূরণ করবে এই নতুন উৎপাদন কেন্দ্র। শিল্পের প্রসার, বিনিয়োগের গতি এবং কর্মসংস্থানের নতুন সুযোগ - হলদিয়ার এই শিল্পোন্নয়নে হাজার হাজার যুবকের মুখে ফুটবে হাসি। এগিয়ে চলুক হলদিয়া, এগিয়ে চলুক পশ্চিমবঙ্গ।