02/12/2022
সদৌ অসম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজের হাইলাকান্দি জেলা সমিতির সভা -
২ ডিসেম্বর শুক্রবার বার হাইলাকান্দি শহরের রবীন্দ্র ভারতী সিনিয়র সেকেন্ডারি স্কুলে সদৌ অসম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষকদের এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কেন্দ্রীয় কমিটির পর্যবেক্ষক হিসাবে *সন্দীপ দেব চৌধুরী* মহাশয় উপস্থিত ছিলেন। প্রায় ২০০ জন ঠিকাভিত্তিক শিক্ষক উপস্থিতিতে *রাজদীপ যাদব মহাশয়কে* সভাপতি,
*বর্ষা ভট্টাচার্য্যকে* কার্যকরী সভাপতি, *নীলাঞ্জন দাস* মহাশয়কে সহ-সভাপতি, ও *নিশিত রঞ্জন দাস* মহাশয়কে কোষাধ্যক্ষ হিসাবে নিযুক্ত করা হয়। উক্ত সভায় ঠিকাভিত্তিক শিক্ষকগণ শিক্ষা বিভাগ কর্তৃক নিয়ে আসা পারফরমেন্স এপরাইজ্যাল বা কর্মক্ষমতার মূল্যায়নের ওপর ক্ষোভ প্রকাশ করেন। শুধুমাত্র ঠিকাভিত্তিক শিক্ষকদের জন্য নিয়ে আসা এই পারফম্যান্স এপরাইজ্যাল অবমাননা বলেও ধরে নেওয়া হয়। এক বাক্যে সকল শিক্ষকগণ এই এপ্রাইজেল কে বর্জন করবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তা লিখিত আকারে জিলা শিক্ষাধিকারিকের কাছে প্রেরণ করা হবে।
তাছাড়া, সরকার কর্তৃক ২০২০ সালের জুলাই মাসে ঘোষণা করা হয় যে ঠিকাভিত্তিক শিক্ষকরা ৬০ বছর বয়স পর্যন্ত চাকরি করতে পারবেন এবং সেই সাথে নিয়মিত শিক্ষকদের মতো সকল প্রকার সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন। কিন্তু বাস্তবিক কথা হল, ঠিকাভিত্তিক শিক্ষকরা শিক্ষাবিভাগ দ্বারা বার বার প্রতারিত হয়ে আসছেন। কর্মক্ষেত্রে কোনও ঠিকাভিত্তিক শিক্ষকের মৃত্যু হলে সেই পরিবার সরকারি সাহায্য থেকে বঞ্চিত হয় এবং কেবলমাত্র ঠিকাভিত্তিক শিক্ষকদের জন্য কর্মক্ষমতার মূল্যায়ন ব্যবস্থার দ্বারা শিক্ষকদের মধ্যে বিভাজন নিয়ে আসছে। সভায় এসব ব্যাপারেও বিস্তারিত আলোচনা হয়।
সবশেষে সেদিনের সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, শিক্ষকগণ কর্মক্ষমতা মূল্যায়নের এপ ডাউনলোড করে সেল্ফ এপরাইজ্যাল দেবেন না। সঙ্গে এই সিদ্ধান্তও নেওয়া হয় যে ঠিকাভিত্তিক শিক্ষকগণ তাদের চাকরি নিয়মিতকরণের জন্য সরকারের কাছে দাবি জানাবেন।