01/10/2024
DEDICATED OUR BELOVED TEACHER AND HIS FAREWELL CEREMONY
Hussain choudhury
AT 871 No Mirargram LP's
"Teachers can change lives with just
the right Mix of
chalk and challenges.".....
Joyce meyer
30/09/2024 আজকের দিনটি সত্যিই একটি বেদনার দিন, একটি মন খারাপের দিন। আজ আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় ফারুক হুসেন চৌধুরী স্যারের কর্মজীবনের পরিসমাপ্তির দিন। একটি চলমান নদীর জীবনে হঠাৎ ছন্দ পতনের দিন। যে দিনটি আমরা কেউ কখনো প্রত্যাশা করিনি।
বিদায় জিনিসটা বড় বেদনার, বিদায় জিনিসটি বড় কষ্টের।তাই অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে যে, আজ ফারুক হোসেন স্যারের বিদায়ী অনুষ্ঠান। যদিও আমি মনে করি এটা একটা বিদায়ের অনুষ্ঠানিকতা মাত্র। কারণ মন থেকে চিরদিনের মত বিদায় দেওয়া কিংবা নেওয়া কোনটাই কখনো সম্ভব নয়।
স্যারের বিদায় সত্যি আমাদের জন্য হৃদয় বিদারক তিনি আর পূর্বের ন্যায় আমাদের মাঝে আসবেন না ভাবতেই কেমন যেন লাগে ভাবতে কষ্ট হয় যে চিরাচরিত ভাবে চক ডাস্টার হাতে সেই মানুষটিকে তার চেনা চন্দে আর খুঁজে পাওয়া যাবেনা। প্রতিনিয়ত ক্লাসে তার আসা-যাওয়া ছাত্র-ছাত্রীদের পড়ানো,বকুনি,ভালোবাসা,স্নেহ,আর কখনো দেখতে পাবনা। কিন্তু পরক্ষণেই মনে হয় বিদায়টি মানুষের স্বাভাবিক ও অবিচ্ছিত অংশ।
স্যার চলে গেলে স্যারের সঙ্গে অসংখ্যক স্মৃতি মনের ক্যানভাসে ভেসে উঠবে বারবার যা কখনো ভুলা যাবে না। মুছা যাবেনা হৃদয়ের পাতা থেকে। সুগন্ধি যেমন চোখে দেখা না গেলেও তার সৌরভ হৃদয়কে প্রফুল্ল করে। সুরের পাখি যেমন দূরে গেলেও তার রেশ ফুরোয় না, ঠিক তেমনি আপনার এই বিদায় বেলার স্মৃতি ভুলে যেতে চাইলেও ভুলা যাবে না i মনে ঘেঁতে থাকবে আজীবন।
Dear Teacher
You may be away from us
But your teaching never be...
মোমবাতি যেমন নিজেকে পুড়ে অন্যকে পথ দেখায় ঠিক তেমনি আপনিও আপনার যোগ্যতা, শ্রম,ও সময় দিয়ে ছাত্র- ছাত্রীদের পথ দেখিয়েছেন। ছাত্র-ছাত্রীদের ও সহকর্মীদের প্রতি আপনার কঠোর অনুশাসন, পরক্ষণেই তাদের প্রতি অপরিসীম ভালোবাসা,আপনার সময় অনুবর্তিতা, আপনার কর্মনিষ্ঠা, আপনার চলাফেরা,আপনার আদর্শ ও সৌহার্দ সত্যিই আমাদের মতো তরুণদের জন্য একটা আলোকবর্তিকা। আপনার প্রতি ছাত্র-ছাত্রীদের অপরিসীম শ্রদ্ধা ও ভালোবাসাই প্রমাণ করে আপনি একজন সফল মানুষ।।
আমরা বিশ্বাস করি
"every farewell is the beginning of a new life "
তাই বেদনার পাশাপাশি এটাও ভাবতে খুব আনন্দবোধ হচ্ছে যে আপনি একটি নতুন জীবনে ফিরে যাচ্ছেন। নিজের পরিবার বাড়ি ঘর আত্মীয়-স্বজনদের নতুন ভাবে চেনার ও জানার সুযোগ হবে এই বিদায়ের মাধ্যমে। আপনি আপনার পরিবারকে অনেক বেশি সময় দিতে পারবেন যেটা আগে হয়ত কখনো সম্ভব হয়ে ওঠেনি। অবসরে নিজেকে হয়তো আরও নতুন ভাবে আবিষ্কার করবেন।
বিদায়ী কালে ঈশ্বরের কাছে আমাদের এই প্রার্থনা আপনার আগামী চলার পথ হোক সশস্ত্র কোটি লাল গোলাপের টুকটুকে পাপড়ির বিছানা। শান্তিময় ও কর্মব্যস্ততায় ভরে থাক আপনার প্রতিটি ক্ষণ, আপনার দিন আপনার রাত।
পরিশেষে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি লাইন
"যেতে নাহি দিব হায়,
তবু যেতে দিতে হয়,
তবু চলে যায় "
সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে একটি জাপানি প্রবাদ বলে আমার লেখনি শেষ করছি।
"Better then a thousand days of diligent study
is one day with a great teacher "