06/01/2021
*জরুরী বিজ্ঞপ্তি :All Hon'ble Teaching & Non-teaching Staff & Guardians of Class V to Viii, Vide Govt. Order No.6038/MDM/143, dt.17/12/2020, ADM(G), North 24-Pgs.:*
*Subject: চাল, আলু, ছোলা, সাবান ও আয়রন ট্যাবলেট বিতরণ ( 10th.Phase, January: 2021 Under MDM Due to COVID -19 ):*
*নুরপুর পঞ্চানন পাইক স্মৃতি বিদ্যালয় (উঃ মাঃ)-এর Class -V থেকে VIII (2021 Academic Session) এর সকল ছাত্র-ছাত্রীর মাননীয়/মাননীয়া অভিভাবক/অভিভাবিকাদের জানানো যাচ্ছে যে, সরকারী (W.B.Govt.) নির্দেশানুযায়ী নিম্নলিখিত নির্দিষ্ট সময় ও সূচী মেনে,, 2কেজি চাল, 1কেজি আলু, 1কেজি ছোলা, 1টি সাবান (@ Rs. 10/=) ও আয়রন ট্যাবলেট বিদ্যালয় থেকে বিতরণ করা হবে।*
*অভিভাকদের জন্য কিছু নিয়মাবলী:-*
*1. আপনারা আপনাদের সন্তানের নাম, ক্লাস, সেকশন, রোল নম্বর একটি কাগজে লিখে সই করে আনবেন* এবং চাল, আলু, ছোলা, সাবান গ্রহণের সময় অবশ্যই কাগজটি বিদ্যালয়ে *জমা দিতে হবে।*
*2. কেবলমাত্র বৈধ অভিভাবকরাই এই চাল, আলু, etc. গ্রহণ করতে পারবেন। কোন অবস্থাতেই ছাত্রছাত্রীকে বিদ্যালয়ে সঙ্গে নিয়ে আসবেন না। স্টুডেন্ট-এর আইকার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে।সরকারী নির্দেশানুযায়ী COVID-19 এর জন্য কোনো অবস্থাতেই ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসবে না, তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো।*
*3. মুখে "মাক্স" পরে আসা বাধ্যতামূলক। সেইসঙ্গে GOVT. নির্দেশাবলী, COVID-19 প্রোটোকল ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।*
*4.সামাজিক/শারীরিক দূরত্ব বিধি বজায় রেখে* নির্দিষ্ট লাইনে এবং সঠিক স্যানিটাইজ পদ্ধতি মেনে বিতরণ ও গ্রহণ কার্য সম্পন্ন হবে।
*5.* চাল, আলু, etc.প্যাকেট সুরক্ষিতভাবে নিয়ে যাওয়ার জন্য *অবশ্যই ব্যাগ আনতে হবে।*
*6. যে সমস্ত অভিভাবক অন্য রাজ্য থেকে সদ্য ফিরেছেন বা অসুস্থ আছেন তাঁদের স্কুলে আসার দরকার নেই। তাঁদের নিকট আত্মীয়কে অনুমতিপত্র (AUTHORIZATION LETTER) দিয়ে স্কুলে পাঠিয়ে দিন।*
*7.* বিদ্যাল়য়ে *"ওজন মাপার" ব্যবস্থা (যন্ত্র) আছে।* চাল, আলু, ছোলা, ইত্যাদি, *"সঠিক পরিমাণে বুঝিয়া পাইয়া", যদি কোনো অভিভাবক ওজন পরীক্ষা(CHECK)* করতে চান বা বিতরণ Materials নিয়ে কোনো অভিযোগে থাকলে সঙ্গে সঙ্গে ওখানে দাঁড়িয়েই জানাতে হবে। বিদ্যালয়ের বাইরে গিয়ে পুনরায় এসে অভিযোগ জানালে সেটি গৃহীত হবে না।
*সময়সূচী :* *প্রথম দিন- 07/01/2021, বৃহস্পতিবার, Class : V & VI, সময় : 11.30 a.m. থেকে 2.30 p.m. পর্যন্ত।*
*দ্বিতীয় দিন- 08/01/2021, শুক্রবার, Class: VII & VIII, সময়: 11.30 a.m. থেকে 2.30 p.m.পর্যন্ত।*
*বর্তমান কঠিন সময়ে সকলের সতর্কতা, সাবধানতা ও সহযোগিতা একান্তভাবে কাম্য।*
*নূরপুর পঞ্চানন পাইক স্মৃতি বিদ্যালয়(H.S.), Habra-2 Block, North 24-Pgs., 02/01/2021.*
*Pls Share It.*