poem and poet

poem and poet educational information

নতুন বছর                          কান্না হাসির পোঁটলা বেঁধে                         বর্ষভরা পুঁজি,               বৃদ্ধ ব...
07/06/2023

নতুন বছর

কান্না হাসির পোঁটলা বেঁধে
বর্ষভরা পুঁজি,
বৃদ্ধ বছর উধাও হ'ল
ভূতের মুলুক খুঁজি ।

নূতন বছর এগিয়ে এসে
হাত পাতে ঐ দ্বারে,
বল্ দেখি মন, মনের মতন
কি দিবি তুই তারে ?

আর কি দিব ? - মুখের হাসি
ভরসাভরা প্রাণ,
সুখের মাঝে দুখের মাঝে
আনন্দময় গান ।

বাবুরাম সাপুড়ে                  -সুকুমার রায়বাবুরাম সাপুড়ে,                কোথা যাস্ বাপুরে?আয় বাবা দেখে যা,            ...
07/06/2023

বাবুরাম সাপুড়ে
-সুকুমার রায়

বাবুরাম সাপুড়ে,
কোথা যাস্ বাপুরে?
আয় বাবা দেখে যা,
দুটো সাপ রেখে যা !
যে সাপের চোখ্ নেই,
শিং নেই নোখ্ নেই,
ছোটে নাকি হাঁটে না,
কাউকে যে কাটে না,
করে নাকো ফোঁস ফোঁস,
মারে নাকো ঢুঁশ্ ঢাঁশ্,
নেই কোন উৎপাত,
খায় শুধু দুধভাত--
সেই সাপ জ্যান্ত
গোটা দুই আনত ?
তেরে মেরে ডান্ডা
ক'রে দেই ঠান্ডা ।

' নারী '           রবীন্দ্রনাথ ঠাকুর   মানুষ কেন বলে মোদের....          নারীর নিজস্ব নাই কিছু ।   আমি তো দেখি জগৎ চলে......
05/06/2023

' নারী '
রবীন্দ্রনাথ ঠাকুর

মানুষ কেন বলে মোদের....
নারীর নিজস্ব নাই কিছু ।
আমি তো দেখি জগৎ চলে....
নারীর পিছু পিছু ।।

বাপের ঘরে লক্ষ্মী আমি....
স্বামীর ঘর অন্নপূর্ণা ।
ছেলের ঘরে জননী আমি....
আমি ছাড়া সংসার অসম্পূর্ণা ।।

আমার থেকে আপন করতে....
আর কি কেউ পারে ?
বাপের ঘরকে ছেড়ে এসেও....
পরকে বাঁধি ঘরে ।।

গোত্র থেকে গোত্রান্তর....
যদিও আমি হ্ই ।
তবুও যেন জননী রূপে....
সকল দুঃখ স্ই ।।

ভারতমাতা সেও নারী....
নারী জগদ্ধাত্রী ।
নারী হল এ জগতের ....
সবার জগদ্ধাত্রী ।।

পুরুষতান্ত্রিক সমাজ তাই....
পুরুষকে বড় করে ।
জেনে রেখো সেই পুরুষকেই,
'নারী'... গর্ভে ধারণ করে ।।

মহাকাল আমার পদতলে....
শায়িত চিরকাল ।
আমি ছাড়া এ জগৎ-সংসার,
সব্ই হবে অচল ।।

স্বদেশ             আহসান হাবী        এই যে নদী                    নদীর জোয়ার                                   নৌকা সারে...
03/06/2023

স্বদেশ
আহসান হাবী

এই যে নদী
নদীর জোয়ার
নৌকা সারে সারে,
একলা বসে আপন মনে
বসে নদীর ধারে-
এই ছবিটি চেনা ।

মনের মধ্যে যখন খুশি
এই ছবিটি আঁকি,
এক পাশে তার জারুল গাছে
দুটি হলুদ পাখি-
এমনি পাওয়া এই ছবিটি
কড়িতে নয় কেনা ।

মাঠের পর মাঠ চলেছে
নেই যেন এর শেষ
নানা কাজের মানুষগুলো
আছে নানান বেশ ।
মাঠের মানুষ যায় মাঠে আর
হাটের মানুষ হাটে ।
দেখে দেখে একটি ছেলের
সারাটি দিন কাটে ।

ইচ্ছা           আহসান হাবীব           মনা রে মনা কোথায় যাস?           বিলের ধারে কাটব ঘাস ।           ঘাস কী হবে ?      ...
03/06/2023

ইচ্ছা
আহসান হাবীব
মনা রে মনা কোথায় যাস?
বিলের ধারে কাটব ঘাস ।
ঘাস কী হবে ?
বেচব কাল,
চিকন সুতোর কিনব জাল ।
জাল কী হবে ?
নদীর বাঁকে
মাছ ধরব ঝাঁকে ঝাঁকে ।
মাছ কী হবে ?
বেচব হাটে,
কিনব শাড়ি পাটে পাটে ।
বোনকে দেব পাটের শাড়ি,
মাকে দেব রঙিন হাঁড়ি ।

মাঝি              রবীন্দ্রনাথ ঠাকুর           আমার যেতে ইচ্ছে করে                         নদীটির ওই পারে                ...
02/06/2023

মাঝি
রবীন্দ্রনাথ ঠাকুর

আমার যেতে ইচ্ছে করে
নদীটির ওই পারে
যেথায় ধারে ধারে
বাঁশের খোঁটায় ডিঙি নৌকো
বাঁধা সারে সারে ।
কৃষাণেরা পার হয়ে যায়
লাঙল কাঁধে ফেলে,
জাল টেনে নেয় জেলে,
গরু মহিষ সাঁতরে নিয়ে
যায় রাখালের ছেলে ।
সন্ধ্যে হলে যেখান থেকে
সবাই ফেরে ঘরে,
শুধু রাত দুপুরে
শেয়ারগুলো ডেকে ওঠে
ঝাউ ডাঙাটার পরে ।
মা,যদি হ্ও রাজি,
বড় হলে আমি হব
খেয়াঘাটের মাঝি ।

আমাদের গ্রাম   -বন্দে আলী মিঞাআমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘরথাকি সেথা সবে মিলে নাহি কেহ পর ।পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাইএকসা...
02/06/2023

আমাদের গ্রাম
-বন্দে আলী মিঞা

আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর
থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর ।
পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই
একসাথে খেলি আর পাঠশালে যাই ।
হিংসা ও মারামারি কভু নাহি করি,
পিতা-মাতা গুরুজনে সদা মোরা ডরি ।

আমাদের ছোট গ্রাম মায়ের সমান,
আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ ।
মাঠভরা ধান আর জলভরা দিঘি,
চা়ঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি ।
আমগাছ জামগাছ বাঁশ ঝাড় যেন,
মিলে মিশে আছে ওরা আত্মীয় হেন ।
সকালে সোনার রবি পুব দিকে ওঠে
পাখি ডাকে , বায়ু বয় , নানা ফুল ফোটে ।

স্বপ্ন        -রবীন্দ্রনাথ  ঠাকুরএকদিন রাতে আমি স্বপ্ন দেখিনু-"চেয়ে দেখো" "চেয়ে দেখো" বলে যেন বিনু ।চেয়ে দেখি, ঠোকাঠুকি ...
01/06/2023

স্বপ্ন
-রবীন্দ্রনাথ ঠাকুর

একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু-
"চেয়ে দেখো" "চেয়ে দেখো" বলে যেন বিনু ।
চেয়ে দেখি, ঠোকাঠুকি বরগা-কড়িতে,
কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে ।
ইঁটে-গড়া গন্ডার বাড়িগুলো সোজা
চলিয়াছে, দুদ্দাড় জানালা দরোজা ।
রাস্তা চলেছে যত অজগর সাপ,
পিঠে তার ট্রামগাড়ি পড়ে ধুপধাপ্ ।

দোকান বাজার সব নামে আর উঠে,
ছাদের গায়েতে ছাদ মরে মাথা কুটে ।
হাওড়ার ব্রিজ চলে মস্ত সে বিছে,
হ্যারিসন রোড চলে তার পিছে পিছে ।
মনুমেন্টে দোল, যেন খ্যাপা হাতি
শূন্যে দুলায়ে শুঁড় উঠিয়াছে মাতি ।
আমাদের ইসকুল ছোটে হন্ হন্,
অঙ্কের বই ছোটে, ছোটে ব্যাকরণ ।
ম্যাপগুলো দেয়ালেতে করে ছটফট,
পাখি যেন মারিতেছে পাখার ঝাপট ।
ঘন্টা কেবলি দোলে, ঢঙ ঢঙ বাজে-
যত কেন বেলা হোক তবু থামে না যে ।
লক্ষ লক্ষ লোক বলে, "থামো থামো,
কোথা হতে কোথা যাবে, এ কী পাগলামো !"
কলিকাতা শোনে নাকো চলার খেয়ালে;
নৃত্যের নেশা তার স্তম্ভে দেয়ালে ।

আমি মনে মনে ভাবি, চিন্তা তো নাই,
কলিকাতা যাক না সোজা বোম্বাই ।
দিল্লি লাহোরে যাক, যাক না আগরা-
মাথায় পাগড়ি দেব পায়েতে নাগরা ।
কিংবা সে যদি আজ বিলাতেই ছোটে
ইংরেজ হবে সবে বুট-হ্যাট-কোটে ।
কীসের শব্দে ঘুম ভেঙে গেল যেই-
দেখি, কলিকাতা আছে কলিকাতাতেই ।

স্বাধীনতার সুখবাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই,"কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই,আমি থাকি মহাসুখে অট্টালিকা পরেতুমি কত কষ্ট প...
31/05/2023

স্বাধীনতার সুখ

বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই,
"কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই,
আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে
তুমি কত কষ্ট পাও রোদ,বৃষ্টি, ঝড়ে ।"

বাবুই হাসিয়া কহে, "সন্দেহ কি তাই ?
কষ্ট পাই,তবু থাকি নিজের বাসায় ।
পাকা হোক, তবু ভাই, পরের ও বাসা,
নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর,খাসা ।"

প্রভাতী       -কাজী নজরুল ইসলামভোর হল দোর খোল                 খুকুমণি ওঠ রে,ঐ ডাকে জুঁই - শাখে               ফুল  - খুকি...
31/05/2023

প্রভাতী
-কাজী নজরুল ইসলাম

ভোর হল দোর খোল
খুকুমণি ওঠ রে,
ঐ ডাকে জুঁই - শাখে
ফুল - খুকি ছোট রে ।
খুলি হাল তুলি পাল
ঐ তরী চলল,
এইবার এইবার
খুকু চোখ খুলল ।
আলসে নয় সে
ওঠে রোজ সকালে,
রোজ তাই চাঁদা ভাই
টিপ দেয় কপালে ।

কাজের লোক           -নবকৃষ্ণ ভট্টাচার্য                         "মৌমাছি, মৌমাছি,              কোথা যাও নাচি' নাচি'      ...
30/05/2023

কাজের লোক
-নবকৃষ্ণ ভট্টাচার্য

"মৌমাছি, মৌমাছি,
কোথা যাও নাচি' নাচি'
দাঁড়াও না একবার ভাই ।"
"ওই ফুল ফোটে বনে ,
যাই মধু আহরণে
দাঁড়াবার সময় তো নাই ।"

"ছোট পাখি , ছোট পাখি ,
কিচি-মিচি ডাকি ডাকি'
কোথা যাও বলে যাও শুনি ?"
"এখন না ক'ব কথা ,
আনিয়াছি তৃণলতা ,
আপনার বাসা আগে বুনি ।"

"পিপীলিকা , পিপীলিকা,
দল-বল ছাড়ি একা
কোথা যাও , যাও ভাই বলি ।"
"শীতের সঞ্চয় চাই ,
খাদ্য খু়ঁজিতেছি তাই
ছয় পায়ে পিল পিল চলি ।"

Address

N. R. C Saroni
Habra
743263

Telephone

+919378182386

Website

Alerts

Be the first to know and let us send you an email when poem and poet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to poem and poet:

Shortcuts

Share

Category