16/09/2026
কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের (১৮৭৬-১৯৩৮) সার্ধশতবর্ষ উপলক্ষে গৌহাটি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের গবেষক সমিতি আয়োজন করতে চলেছে এক বিশেষ অনলাইন বক্তৃতা। শরৎচন্দ্রের সৃষ্টি আজও কতটা জীবন্ত, সমাজ-মনস্তত্ত্বের আলোয় তাঁর লেখার গভীরতা এবং সাধারণ মানুষের গল্পকে তিনি যেভাবে সর্বজনীন করে তুলেছেন—সেই অনবদ্য সাহিত্যভাবনা নিয়ে এই বক্তৃতা। 'শরৎসাহিত্য: 'সুপরিচয়ের রস' ও রহস্য' শিরোনামে বিশ্বভারতীর প্রখ্যাত প্রাবন্ধিক ও অধ্যাপক মানবেন্দ্র মুখোপাধ্যায়ের আলোচনায় শরৎসাহিত্যের চেনা, পরিচিত রূপের আড়ালে লুকিয়ে থাকা গভীর রস ও মনস্তাত্ত্বিক রহস্যের নতুন দিক উন্মোচিত হবে। শ্রেণিভেদ, নারীর স্থান, সামাজিক কুসংস্কার ও মানবিক সম্পর্কের টানাপোড়েন বিশ্লেষণে আজও শরৎচন্দ্র কতটা প্রাসঙ্গিক, তা নতুন প্রজন্মের গবেষক ও শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করার উদ্দেশ্যেই এই আয়োজন।
🗓 তারিখ: ১৬.০৯.২০২৬
⏰ সময়: সন্ধ্যা ৭ ঘটিকা
💻 প্ল্যাটফর্ম: Google Meet
🔗 যোগদানের লিঙ্ক: meet.google.com/rub-heqf-ozt
📞 যোগাযোগের নম্বর:
দীপঙ্কর সাহা: ৯৮৩২৬৯৪৭২৫
অনন্ত বর্মন: ৭৭১৮২৬৯২৪৪