Biki Dutta বিকি দত্ত

Biki Dutta বিকি দত্ত

Share

সময় কথা বলে নিঃশব্দে। অপেক্ষার প্রহর শেষে।

26/02/2023

গলাবাজ আর তোলাবাজ একই মুদ্রার দুটো পিঠ।

10/02/2023

মনের সুন্দর্যতা না থাকলে পৃথিবীর কোনো রং এই মনে দাগ কাটতে পারে না।
✍️বিকি দত্ত

15/01/2023

তোমার জন্য তুমি কতটা দিতে চাইলে সেটা বিচার না করে, অন্যের কাছ থেকে তুমি কতটা পেলে হিসেবে করে কি লাভ।

13/11/2022

#কলমে_বিকি_দত্ত
সত্য যখন নিজের আঙিনায় তখন চেয়ে দেখো...
লোকেরা তোমাকে নয় তোমার পোষাকে চেয়ে আছে। তোমার প্রতিভাকে নয় তোমার পরিচয়ে যে অহংকার বিরাজ করছে তাকে লক্ষ্য করছে। তোমার সততাকে নয় তোমার বল কে সঙ্গ করতে চাইছে। তোমার গুণ কে নয় তোমার বিফলতা নিয়ে গবেষণা করছে। তোমার প্রতিনিধিত্ব সত্ত্বাকে নয় নিজস্ব বিদ্বেষী মনোভাবকে জয়ি করতে চাইছে। তোমার হিতকরী শ্লোগানকে নয় সমাজের তথা কথিত শ্রেণিতে নিজের অভিসন্ধি কে আগলে রাখতে চাইছে। আসলে বর্তমানে এদের অধিকাংশ লোকেরাই আধুনিক।

13/11/2022

সব অভিমান সফল রূপ নেয় না
কিছু অভিমান অভিশপ্ত হয়ে ওঠে "সম্পর্কের টানাপোড়েনে"।

28/10/2022

#কলমে_বিকি_দত্ত
#অভিমানী
#বাংলা_সাহিত্য

28/10/2022

#কলমে_বিকি_দত্ত
#অভিমানী

26/10/2022

#অভিমানী
#অভিমানি

Photos from Biki Dutta বিকি দত্ত's post 25/10/2022

একবার পড়ে দেখবেন-আশা করি উপলদ্ধি করতে পারবেন। 🙏🙏

Photos from Biki Dutta বিকি দত্ত's post 25/10/2022

াড়া_নিরুপায়
#প্রশ্ন
#কলমে_বিকি_দত্ত
তোমরা আজ বেশ খুশিতে আছ। দীপাবলির শুভেচ্ছার সঙ্গে জানাই তোমাদের এই উৎসব আনন্দে কাটুক এটাই আমাদের কামনা। তবে প্রশ্ন একটাই-আমাদের দোষ কোথায়?
জানি তোমাদের আজ সময় নেই তবুও একটি বার সুস্থির হয়ে ভেবে দেখো তো! আমরা কি কখনো তোমাদের উৎসবে আনন্দে বাঁধা হয়ে দাঁড়িয়েছি না তোমাদের বাসভবন থেকে নাইবা আপন জনদের থেকে দূরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছি? তবে আমাদের দোষ কোথায়? শুনেছি তোমরাই নাকি জীব শ্রেষ্ঠ বিচারে, বিবেকে, বুদ্ধি ও বিবেচনায়” তবে এগুলো কি সত্য না শুধুই তথাকথিত ন্যায়। যদি সত্য তবে বিচারের ভার আপনাদের। এসবের জন্য কে বা কারা দায়ী?সময় হলে একবার মানুষের মতো ভেবে দেখবেন তো এর জন্য করণীয় কি বা কাদের।
(আমাদেরও ভয় হয়)
জানো তোমরা যখন বন্যায়, দূর্যোগে ঘর ছাড়া তখন আমাদের ও প্রাণ কাঁদে।
অনেকেই বলবেন আপনার দরকার আপনি ভাবুন। তাদের জন্য উওর একটাই ভাবনা একার হয় কিন্তু ভাবনায় সমষ্টি জড়ায়।আর যাদের ভাবনা শুধু মাত্র ব্যাক্তিগত তাদের নিয়ে ভাববার আর উওর দেওয়ার পরিকল্পনা তো দূরে থাক প্রয়োজন বোধ করি না।
#ছবি_তোলা_বিকি_দত্ত
#সময়_৬.৩৯
#তারিখ_২৫_১০_২০২২

25/10/2022

ভালো থাকুক সেই সব সন্তানরা যারা আজ পেটে হাত রেখে এক আঁধার কে উপেক্ষা করে অন্য এক আঁধারেতে আলোর উৎসব দেখছে।

শুভ দীপাবলি

Want your school to be the top-listed School/college in Gauhati?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Gauhati