Hate Kalame Shiksha Kendra
Coming Soon...... To enhance theoretical concept and to make accustomed with specified practical activities, skill development is essential.
“Hate Kalame Shiksha Kendra”- a center of multi-dimensional resources for career development having a promising mission to provide sufficient scopes for the aspirants, having expectation for a better existence. It`s infrastructural and instructional set up has been duly planned to facilitate people for expansion hkskof their knowledge, understanding, application & skill for better livelihood. Skil
20/11/2021
"SANTINIKETAN SRIJAN SAMMNANA,2021-22"....at a glance
SWADHIN, a duly registered trust, endeavouring a no. of educational & professional institutions, pioneering in the skill development, technical education, health care sector & proudly managing SANTINIKETAN MEDICAL COLLEGE, near Santiniketan the place with the glory of Rabindra Nath Tagore,
patronizes the Prestigious Award - " SANTINIKETAN SRIJAN SAMMANANA" to be conferred in recognition of "exceptional service/performance/ remarkable contribution to the society/ distinguished personalities ", without distinction of race, occupation, position, or s*x. The awards are specifically limited to achievements in the health care/ medical service, arts, literature, science, and public services, but it may be expanded the criteria to include "any field of human endeavour" as desired by the Trust.
The recommendations for the awards will be based on the decision of "Award Sub- Committee" / Govt. or Non-Govt. Organizations / submission of self-assesment form as per format.
On the basis of an intensive & comparative assesment, a no. of selected nominees are to be awarded each year. The recipients will receive a Sanad (certificate) and a prestigious memento to be offered in the annual festival / convocation of SANTINIKETAN MEDICAL COLLEGE every year. There is no monetary grant associated with the award.
14/10/2021
বিচ্ছিন্নভাবে নয়, একেবারে সুসংহত ও সুপরিকল্পিতভাবে স্বাস্থ্য পরিষেবায় এক নব দিগন্তের সূচনা হতে চলেছে প্রস্তাবিত "শান্তিনিকেতন মেডিকেল কলেজ"-এর পরিবৃত্তে।
বোলপুর শান্তিনিকেতন সংলগ্ন এলাকায় প্রস্তাবিত "স্বাস্থ্য উপনগরী"র অভিন্ন ইউনিটগুলির মধ্যে থাকবে মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট, প্যারামেডিকেল কলেজ, সুপার-স্পেশালিটি হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার ইত্যাদি।
মেডিকেল কলেজে অধ্যাপনার কাজে নিযুক্ত বিশেষজ্ঞ ও বিশিষ্ট চিকিৎসকগণ একই ছাদের তলায় রোগী দেখবেন।
তাঁদের সান্নিধ্যে সহায়ক /সহায়িকা হিসাবে থাকবেন নার্সিং কলেজের শিক্ষিকা গণ, প্যারামেডিকেল কলেজের প্রশিক্ষকগণ ও প্রশিক্ষণার্থীরা। একদিকে থাকবে নিরন্তর গবেষণার সুযোগ, অন্যদিকে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এক সমন্বিত ও নতুন দিশা বিকশিত হবে।
বিশ্বমানের পরিষেবার ক্ষেত্রে বিকেন্দ্রীভূত হবে বহুমুখী ব্যবস্থাপনা।
এই বিপুল কর্মযজ্ঞে যোগদানেচ্ছু সংস্থা ও ব্যক্তিদের কাছে আমাদের উদার আহ্বান- আসুন, একসাথে, একযোগে কাজ করে সার্থক করে তুলি আমাদের স্বপ্নকে। কারণ, আমরা বিশ্বাস করি, এই মহাযজ্ঞে প্রয়োজন, উদ্যোগী ও পরিপূরক ভাবনার ব্যক্তিদের।
স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত যে কোন প্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহীরা স্বাগত। সার্বিক সহায়তায় যে কোন ঘাটতি থাকবে না, সেই ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
Contact :7602475649
:7479002841
02/04/2021
শান্তিনিকেতন মেডিকেল কলেজ (প্রস্তাবিত) ক্যাম্পাসে আসছেন প্রখ্যাত ও বিশেষজ্ঞ চিকিৎসকগ তথা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে অভিজ্ঞতা ও দক্ষতায় অনেক দিকপাল ব্যক্তিত্ব।
আগামী ৪ঠা এপ্রিল থেকে নিয়মিত রোগী দেখবেন এমন কিছু ডাক্তার, যাদের অ্যাপয়নমেন্ট পাওয়াই দুঃসাধ্য।
ইচ্ছুক ব্যক্তিগন সত্ত্বর যোগাযোগ করতে 7479002841 এই নাম্বারে ফোন করুন।
27/03/2021
"বসন্তের সমারোহেঃ "বহ্ন্যুৎসব"
"স্বাধীন"-এর এক অন্য বসন্তোৎসব
"ওঁ কৰ্ত্তব্যেহশ্বিন শ্ৰীভগবদূগোবিন্দস্ত শুভগন্ধান্তধিবাসনপুৰ্ব্বক-বহৃদ্যুৎসবকৰ্ম্মণি ওঁ পুণ্যাহং ভবন্তোহধিক্রবস্তু, ওঁ পুণ্যাহম্ ওঁ পুণ্যাহম্ ওঁ পুণ্যাহম। ওঁ কৰ্ত্তব্যেহমিমৃ শ্ৰীভগবদ্গোবিন্দস্ত শুভগন্ধান্তধিবাসনপূর্বক-বহলুৎসবকৰ্ম্মলি ওঁ ঋদ্ধিং ভবন্তোহধিক্ৰবন্ত, ওঁ ঋধ্যতামূ ওঁ ঋধ্যতাম ওঁ ঋধ্যতাম। ওঁ কৰ্ত্তব্যেইমিন শ্ৰীভগবদ্গোবিন্দস্ত।
জীবনপ্রবাহের ধারাবাহিকতায় উত্থান-পতন, ভালো-মন্দ, হিংসা-প্রেম ইত্যাদির বিচিত্র বৈপরীত্যে মানবজীবনের গতিপ্রকৃতি নিরূপিত হয়।
পৌরাণিক উপাখ্যান অনুযায়ী, দোলযাত্রা বা হোলি উৎসব মূলত "বহ্ন্যুৎসব" বা হোলিকা দহন এবং রাধা ও কৃষ্ণের "দোললীলা" বা ফাগুলীলা- এই দুইভাবে উদযাপিত হয়।
বাহ্যিকভাবে পলাশের রক্তিম-সৌরভের বাসন্তী শুভেচ্ছায় উদ্ভাসিত পরিবেশে, আবীর মাখার আনন্দে মেতে উঠি সকলেই।
প্রেমের আনন্দে অবগাহনের পূর্বে প্রয়োজন অন্তরকে কালিমা মুক্ত করা।
সেই লক্ষ্যেই, *শান্তিনিকেতন মেডিকেল কলেজ( প্রস্তাবিত) প্রাঙ্গণে আগামীকাল(২৮ শে মার্চ)- এর সাপ্তাহিক অনুষ্ঠান ও বসন্তোৎসব উদযাপনের আগেই আয়োজন করা হয়েছে "বহ্ন্যুৎসব"- এর এক অভিনব ও চিরায়ত সংস্করণ ও হোমযজ্ঞের।
ক্লেশ,শ্লেষ, হিংসা,দ্বেষ ঘৃনা সবকিছুর বিনাশ কামনায় ও আত্মার পরিশুদ্ধির বাসনায় সকাল ৯টা থেকে এই "হোলিকাদহনের" মহাযজ্ঞে স্বাগত সকলেই।
আসুন, আমরা সকলেই মানবাত্মার পরিশুদ্ধি, পরিনমনের মাধ্যমে নিজেদের কর্তব্য পরায়নে সচেষ্ট হই।
23/03/2021
মানব কল্যাণের অভিমুখে, সুসংহত স্বাস্থ্য-পরিষেবার উত্তরণে বিজ্ঞান ও প্রযুক্তির ধারাবাহিক ও নিরবিচ্ছিন্ন প্রয়াস আজ বিশ্বব্যাপী।
প্রযুক্তির সমন্বয়ে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এক নতুন অভিমুখে অভিযোজিত চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা।
অত্যন্ত প্রাসঙ্গিক ও সময়োপযোগী একটি উদ্যোগে,
বোলপুর শান্তিনিকেতনে, প্রস্তাবিত "শান্তিনিকেতন মেডিকেল কলেজ" শিক্ষাঙ্গনে আগামী ১লা মে,২০২১ তারিখে একটি জাতীয় স্তরের সেমিনার অনুষ্ঠিত হতে চলেছে।
বিষয়: অভিনব প্রযুক্তিঃ চিকিৎসা-বিজ্ঞানের নব-রূপান্তর।
জাতীয় স্তরের বিশিষ্ট প্রযুক্তিবিদ, চিকিৎসা বিজ্ঞানের প্রখ্যাত ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ গণের অমূল্য উপস্থাপনায় সমৃদ্ধ হবে এই সেমিনার।
অংশ নেবেন দেশের বিভিন্ন প্রান্তের চিকিৎসক, অধ্যাপক, মেডিকেল,প্যারামেডিকেল ও নার্সিং-ছাত্রছাত্রী ও মেডিকেল টেকনোলজির সাথে যুক্ত টেকনিশিয়ানরা।
আমাদের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে, বোলপুর-শান্তিনিকেতন, দেশের স্বাস্থ্য পরিষেবার মানচিত্রে স্বতন্ত্রভাবে পরিস্ফুটিত হবে।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Guskara, Burdwan
Gushkara
713126