BGAV

BGAV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BGAV, Education, Ramnanar, Gobardanga.

26/02/2026

ছাত্র অবস্থায় আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকার হাতে মার খেয়ে, বকা খেয়ে বড়ো হয়েছি। তাদের শাসন, বকা, মার আশীর্বাদ হিসাবে নিয়েছি। খুব কষ্টে মানুষ হওয়া পরিবার থেকে প্রতিষ্ঠিত হয়ে সাসন্দে চলতে পারবো এমন আর্থিক অবস্থায় পৌঁছেছি। এখনো শিক্ষক শিক্ষিকাদের দেখলে প্রণাম করি।
ছাত্র ছাত্রীরা ছেলে মানুষ, অপরিণত তাদের দুস্টুমি আমাদের কাছে স্বাভাবিক, অত্যান্ত স্বাভাবিক। গত ১২ বছর শিক্ষকতা জীবনে ছাত্রছাত্রীদের অনেক বদমায়েশি দেখেছি। নিজের সন্তানের মতো বকে, ভালোবেসে বুঝিয়ে বা শাস্তি দিয়ে সংশোধনের চেষ্টা করেছি। হয়তো সবসময় সফল হয় নি।

কিন্তু বর্তমানে সকল শিক্ষক সমাজ আরো একটি বড়ো চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। অভিভাবকদের মনোভাব। একটা বড়ো অংশের অভিভাবক অভিভাবিকা শিক্ষকশিক্ষিকাদের সম্পূর্ণ সহযোগিতা করেন তাদের প্রিয় সন্তান সন্তোতিদের সঠিক মূল্যবোধ শেখাতে। কিন্তু কিছু অভিভাবক অভিভাবিকা শিক্ষকশিক্ষিকাদের সামান্যতম বিশ্বাস বা ভরসা করেন না। কিন্তু নিজের সন্তানকে অন্ধ বিশ্বাস করেন। ফলে কোনো ছাত্র ছাত্রী অন্যায় করলে তাকে সংশোধনের চেষ্টা করলে, সেই নির্দিষ্ট অভিভাবক/ অভিভাবিকা শিক্ষকদের দোষ মনে করেন। এমন কি শিক্ষকদের বিরুদ্ধে "দেখে নেবো", "আমাকে চেনেন না আমি কি করতে পারি " এমন হুমকি ও দেন বিদ্যালয়ে এসে।

অমত পরিস্থিতিতে শিক্ষক শিক্ষিকারা নিজেদের সন্মান রক্ষায় শিক্ষকতা কাজ টি শুধু মাত্র পেশা হিসাবে দেখতে শুরু করেছেন। এবং ছাত্রছাত্রীদের সন্তান নয় শুধু ছাত্র/ছাত্রী ভাবতে শুরু করেছেন।
কারণ সবার কাছে তার সন্মান প্রিয়।
ফলে ছাত্রসমাজ এবং ভবিষৎ সমাজ মূল্যবোধহীন সমাজে পরিণত হবে। এটা সমস্ত শিক্ষক সমাজের কাছে অত্যান্ত দুঃখের, বেদনার।

বার্ষিক ক্রীড়াপ্রতিযোগিতা ২০২৬  🥇🥈🥉✨
27/01/2026

বার্ষিক ক্রীড়াপ্রতিযোগিতা ২০২৬ 🥇🥈🥉✨

✨বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে ও শিক্ষক-শিক্ষিকাগন ও শিক্ষাকর্মীবৃন্দের সহযোগিতায়আগামী ইং 27/01/26 তারিখ বিদ্যালয়ের বাৎ...
26/01/2026

✨বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে ও শিক্ষক-শিক্ষিকাগন ও শিক্ষাকর্মীবৃন্দের সহযোগিতায়
আগামী ইং 27/01/26 তারিখ বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।
উক্ত বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় সকলের উপস্থিতি, অংশগ্রহণ ও সহযোগিতা বিদ্যালয় কর্তৃপক্ষ, সমস্ত শিক্ষক-শিক্ষিকাগন ও শিক্ষাকর্মীবৃন্দ একান্ত ভাবে কামনা করে।

05/01/2026

বেড়ি গোপালপুর আদর্শ বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কারের কাজ চলছে। আগামী 10 দিন খালার মাঠ ব্যবহার সম্পূর্ণ ভাবে বন্ধ রাখা হয়েছে। প্রত্যেক ছাত্রছাত্রীদের অনুরোধ করা হচ্ছে মাঠে প্রবেশ করা অথবা খেলা করা থেকে বিরত থাকতে। পাশাপাশি বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী এবং স্থানীয় বিদ্যালয় শুভাকাঙ্ক্ষী ব্যক্তিদের অনুরোধ করা হচ্ছে বিদ্যালয়ে মাঠে কোন রকম যানবাহন নিয়ে প্রবেশ করবেন না। বিদ্যালয় এর মাঠটি ছাত্র-ছাত্রীদের খেলার উপযোগী করে তোলার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ প্রত্যেকের সাহায্যপ্রার্থী। ধন্যবাদ।

বিদ্যালয় ক্রীড়াঙ্গন সংস্কার...নবরুপে ক্রীড়াঙ্গন।
31/12/2025

বিদ্যালয় ক্রীড়াঙ্গন সংস্কার...নবরুপে ক্রীড়াঙ্গন।

২৬শে জুলাই বিদ্যালয় প্রতিষ্ঠা দিবস উদযাপন 🌻বেড়ী গোপালপুর আদর্শ বিদ্যালয়।১৯৪৮ সাল ২৬ শে জুলাই বেড়ী, সুবিদপুর,কালাঞ্চী, ...
26/07/2025

২৬শে জুলাই বিদ্যালয় প্রতিষ্ঠা দিবস উদযাপন 🌻

বেড়ী গোপালপুর আদর্শ বিদ্যালয়।
১৯৪৮ সাল ২৬ শে জুলাই বেড়ী, সুবিদপুর,কালাঞ্চী, গোপালপুর, সগুনাসহ বাংলাদেশ সীমান্তে অবস্থিত এই প্রান্তিক জনপদগুলির শিক্ষা অনুরাগী মানুষের মহতী প্রচেষ্টায় এই বিদ্যালয়ের পথ চলা শুরু হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বরেণ্য মানুষগুলির মধ্যে অন্যতম ছিলেন
স্বর্গীয় রমাপতি প্রধান, মন্মথনাথ হালদার, ললিত মোহন মন্ডল,
জ্ঞানদা রঞ্জন বর্মন
প্রধান শিক্ষক কৃষ্ণচন্দ্র চক্রবর্তী, হরিপদ সরকার এবং অন্যান্য সমাজকর্মী বৃন্দ।
আজ ২৬শে জুলাই বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উদযাপনের মধ্য দিয়ে সকল প্রতিষ্ঠাতাবর্গকে সশ্রদ্ধ প্রণাম জানাই।

20/04/2025

বিশেষ ঘোষণা
আগামী 23/04/2025 বুধবার দুপুর 2টার সময় বেড়ি গোপালপুর আদর্শ বিদ্যালয়ের সভাগৃহে একটি সাধারণ অভিভাবক সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় সকল সন্মানীয়/সন্মানীয়া অভিভাবক/অভিভাবিকাগণকে উপস্থিত হওয়ার জন্য একান্ত ভাবে অনুরোধ করা হচ্ছে।

20/04/2025

পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত SC/ST ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষাশ্রী এবং OBC ছাত্র-ছাত্রীদের জন্য মেধাশ্রী স্কলারশিপ এর Form fill in চলছে। SC/ST/OBC সম্প্রদায় ভুক্ত ছাত্রছাত্রীরা যারা পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ের পঠন-পাঠন করছে তাদের অনুরোধ করা হচ্ছে উক্ত ফর্ম ফিল ইন করার জন্য। ফরম ফিল ইন করার পরে হার্ড কপি বিদ্যালয়ে অবশ্যই জমা করতে হবে। অন্যথায় স্কলারশিপের টাকা কোনভাবেই ছাত্র-ছাত্রীদের একাউন্টে ঢুকবে না।

আজ শ্রদ্ধেয় শিক্ষক অরুন প্রকাশ রায় স্যরের বিদায় সম্বর্ধনার কিছু মুহূর্ত 💐
29/03/2025

আজ শ্রদ্ধেয় শিক্ষক অরুন প্রকাশ রায় স্যরের বিদায় সম্বর্ধনার কিছু মুহূর্ত 💐

আজ বিদ্যালয়ে আয়োজিত হলো  দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীবৃন্দের জন্য বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান ২০২৫ 🌼💐🎉
24/02/2025

আজ বিদ্যালয়ে আয়োজিত হলো দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীবৃন্দের জন্য বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান ২০২৫ 🌼💐🎉

21/02/2025

সকল ভাষা শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা 🌼🙏
আজ বিদ্যালয়ে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ।

Address

Ramnanar
Gobardanga
743273

Opening Hours

Monday 10:45am - 4:30pm
Tuesday 10:45am - 4:30pm
Wednesday 10:45am - 4:30pm
Thursday 10:45am - 4:30pm
Friday 10:45am - 4:30pm
Saturday 10:45am - 1:30pm

Telephone

+917076289457

Website

Alerts

Be the first to know and let us send you an email when BGAV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to BGAV:

Shortcuts

Share

Category