15/06/2025
গতকাল আমরা উপস্থিত ছিলাম নৈহাটি অদ্ভুত সংঘ-এর আয়োজিত রবীন্দ্র-নজরুল স্মরণে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে, যেখানে আমরা নিয়ে এসেছিলাম এক দারুণ জ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা! 🧠✨
সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স, খেলা, সিনেমা – সবকিছু মিলিয়ে ছিল এক চরম উত্তেজনার সন্ধ্যা। দর্শক ও অংশগ্রহণকারীদের দারুণ সাড়া সত্যিই আমাদের অনুপ্রাণিত করেছে।
🙏 বিশেষ কৃতজ্ঞতা আয়োজক নৈহাটি অদ্ভুত সংঘ-কে, যাঁদের সহযোগিতা ও আন্তরিকতায় এমন একটি সুন্দর আয়োজন সম্ভব হয়েছে।
🏆 বিজয়ীদের তালিকা: 🥇 প্রথম স্থান: Ankan Dolai এবং তার টিম❤️
🥈 দ্বিতীয় স্থান: Debabrata Som Sir এবং তার টিম❤️
🥉 তৃতীয় স্থান: একাই একশো Soumyarun Bera 🔥
এবং শুরু থেকে বেশ ভালো খেললেও শেষ রক্ষা করতে পারেনি Mrinal Sashmal দাদা, তাকেও জানাই শুভেচ্ছা❤️
📸 রইল সেই আনন্দঘন সন্ধ্যার কিছু মুহূর্ত।
কুইজ শুধু একটি খেলা নয় এটি চিন্তার, শেখার ও সংযোগের উৎসব।
চলুক জ্ঞানের জয়যাত্রা, হোক কুইজের জয়!