30/01/2024
Gilaboni Jr. High School
২০১০ সাল, সবে মাত্র এক জুনিয়র হাই স্কুলে জয়েন করেছি। একটি মাত্র ক্লাস তাতে কয়েকজন ছাত্র ছাত্রী। তাতে না ছিল কোনো চেয়ার না ছিল কোনো টেবিল। সবাই ক্লাস রূমের মেঝেতে বসে পড়াশোনা করেছে। কিন্তু ঐ কয়েকজনের মধ্যে ছিল একে অপরকে এগিয়ে যাওয়ার অদম্য উচ্ছাস। কি প্রতিযোগীতা!! গড়বেতার এক প্রত্যন্ত গ্রামে যেখানে ভালো প্রাইভেট টিউশন নেই.. শহরের সুযোগ সুবিধা নেই, সেখানকার ছেলে মেয়েরা শুধু মাত্র স্কুল নির্ভর হয়ে কিছু করার চেষ্টা সত্যি অবাক করে তুলেছিল। সেই পঞ্চম শ্রেণি থেকে শুরু তারপর তারাই ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণি দিয়ে ঐ জুনিয়র হাই স্কুলের সূচনা করলো। সেই ক্লাসের প্রথম ৩ জন শ্রেয়সী মাজি, কেয়া সিংহ ও সত্যজিৎ পাত্র এদের মধ্যে চলত চুল চেরা প্রতিযোগীতা। ধিরে ধিরে যখন তারা আমাদের স্কুল ত্যাগ করে অন্য স্কুলে গেল, সেখানেও ধরে রেখেছিল তাদের সফলতার ধারা। শুধু পড়াশোনা নয়, আজ তারা জীবন যুদ্ধের লড়াইতেও সাফল্য অর্জন করেছে। এদের মনে সত্যজিৎ ও রমা আগেই সাফল্য অর্জন করেছিল গত ২২ শে জানুয়ারী শেয়সীও অর্জন করলো। সব থেকে বড়ো কথা এরা ৩ জনেই সেবার কাজে নিযুক্ত। একজন মানে সত্যজিৎ ভারতীয় আর্মির এক সজাগ যোদ্ধা , আরেক জন মানে কেয়া নার্স হয়ে অসুস্থ মাুনষদের সারিয়ে তুলতে প্রতি মুহূর্তে সজাগ, অন্য জন মানে শ্রেয়সী নিযুক্ত হলো সিস্টার টিউটর হয়ে নার্স তৈরী করতে। ভালো থাকিস তোরা। থেমে থাকিস না, আরও আরও এগিয়ে যা। তোদের সাফল্যেই আমাদের তৃপ্তি, আমাদের অহংকার।।