UB Insiders

UB Insiders স্বাগতম

' বগুড়া বিশ্ববিদ্যালয় '

বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি, বগুড়া অঞ্চলের সর্বস্তরের মনোবিজ্ঞানী ও সদস্যবৃন্দ আজ বগুড়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্...
25/08/2026

বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি, বগুড়া অঞ্চলের সর্বস্তরের মনোবিজ্ঞানী ও সদস্যবৃন্দ আজ বগুড়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. কুদরত-ই-জাহান মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তাঁরা বগুড়া বিশ্ববিদ্যালয়ে একটি স্বতন্ত্র মনোবিজ্ঞান অনুষদ প্রতিষ্ঠার জন্য আবেদন জানান। এ সময় তাঁরা মনোবিজ্ঞান শিক্ষার প্রসার, উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি এবং দেশের শিক্ষা ও সমাজব্যবস্থায় মনোবিজ্ঞানের গুরুত্ব ও প্রয়োজনীয়তার বিভিন্ন দিক তুলে ধরেন।

তাঁরা বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থী, পরিবার ও সমাজের বিভিন্ন স্তরে মানসিক সুস্থতা, আচরণগত বিকাশ ও মানবসম্পদ উন্নয়নে মনোবিজ্ঞানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বগুড়া বিশ্ববিদ্যালয়ে একটি স্বতন্ত্র মনোবিজ্ঞান অনুষদ প্রতিষ্ঠিত হলে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার নতুন সুযোগ সৃষ্টি হবে এবং মনোবিজ্ঞান বিষয়ে শিক্ষা, গবেষণা ও পেশাগত দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় মাননীয় ভাইস-চ্যান্সেলর তাঁদের বক্তব্য শোনেন এবং বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার নতুন ক্ষেত্র সম্প্রসারণ ও গুণগত মানোন্নয়নের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন। সাক্ষাৎকালে বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি, বগুড়া অঞ্চলের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বগুড়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. কুদরত-ই-জাহান মহোদয়ের লিখিত "গ্র্যাজুয়েটের সংখ্যা নয়, দক...
24/08/2026

বগুড়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. কুদরত-ই-জাহান মহোদয়ের লিখিত "গ্র্যাজুয়েটের সংখ্যা নয়, দক্ষতার হিসাব চাই" শীর্ষক মতামতটি বহুল প্রচারিত দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত হয়েছে।

🔗 প্রবন্ধের লিংক কমেন্ট সেকশনে সংযুক্ত করা হয়েছে।

Join Bogura University - UB Insiders

উপাচার্য বগুড়া বিশ্ববিদ্যালয়
23/08/2026

উপাচার্য
বগুড়া বিশ্ববিদ্যালয়

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বগুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অভিনন্দনবগুড়া বিশ্ববিদ্যালয়, ২০ আগস্...
20/08/2026

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বগুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অভিনন্দন

বগুড়া বিশ্ববিদ্যালয়, ২০ আগস্ট ২০২৬:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বগুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কুদরত-ই-জাহান।

অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন একজন প্রবীণ রাজনীতিক। শিক্ষকতা ও সরকারি চাকরির অভিজ্ঞতার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। স্থানীয় সরকার থেকে জাতীয় রাজনীতির বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি দেশের রাজনৈতিক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ড সম্পর্কে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে বিগত ১৭ বছরের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে তিনি বিএনপির নেতৃত্বের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সক্রিয় ছিলেন। দীর্ঘ এই সময়ে রাজনৈতিক প্রতিকূলতা, মামলা, কারাবরণ ও নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে তিনি তাঁর রাজনৈতিক অবস্থানে অটল থেকেছেন। বিএনপির মহাসচিব হিসেবেও তিনি দীর্ঘ সময় দলটির নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

উপাচার্য আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও রাষ্ট্রীয় কর্মকাণ্ড সম্পর্কে তাঁর অর্জিত জ্ঞান রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মহামান্য রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধান ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মর্যাদা সমুন্নত রাখার পাশাপাশি জাতীয় স্বার্থ, গণতন্ত্র ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবেন—এটাই প্রত্যাশা। তাঁর দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে দেশের শান্তি, স্থিতিশীলতা ও জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

join University of Bogura - UB Insiders

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি।
20/08/2026

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি।

জন্মদিন না হয় ডিপার্টমেন্টাল প্রোগ্রাম 🫥
17/08/2026

জন্মদিন না হয় ডিপার্টমেন্টাল প্রোগ্রাম 🫥

আআগামী মঙ্গলবার থেকে বগুড়া শহরে গোলাপি রঙের বিআরটিসি বাস দেখা যাবে।
16/08/2026

আআগামী মঙ্গলবার থেকে বগুড়া শহরে গোলাপি রঙের বিআরটিসি বাস দেখা যাবে।

16/08/2026

শিখতে হয় মাথা নিচু করে,
বাঁচতে হয় মাথা উঁচু করে

উপাচার্য ✍️
বগুড়া বিশ্ববিদ্যালয়

16/08/2026

Bangladesh ✌️🥳

আমি ৪ আপনি?
16/08/2026

আমি ৪ আপনি?

Address

Khadak Pura
Gangakhed

Website

Alerts

Be the first to know and let us send you an email when UB Insiders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share