Ban Ashuria ACM Girl's School

Ban Ashuria ACM Girl's School Ban Ashuria ACM Girls School is one of the best girls school in gangajalghati block. It is located at Ban Ashuria village........
.....

17/05/2018

(WBBSE)is expected to release the Class 10 exam (Madhyamik) results by the end of May that's 6th jun and Class 12 (Higher Secondary) results in early June. Though there are no definite dates from any board authorities as yet, both results will be declared by June 8.

30/03/2018

How to fill
বুধবার থেকে শুরু হয়েছে রূপশ্রী প্রকল্পের ফর্ম বিলি। রাজ্য সরকারের এই প্রকল্পের অধীনে বিয়ের আগে ২৫,০০০ টাকা করে পাবেন কনেরা। তবে পরিবারের বাত্সরিক আয় ১.৫ লক্ষ টাকার কম হলে তবেই মিলবে এই প্রকল্পের সুযোগ। রাজ্য বাজেটে এই প্রকল্পের জন্য ১৫০০ কোটি টাকা বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী অমিত মিত্র।

#কী_করে_পূরণ_করবেন_ফর্ম
মোট ৬ পাতার ফর্মে ৩টি পাতা পূরণ করতে হবে হবে আবেদনকারীকে। ২টি পৃষ্ঠা পূরণ করবেন সরকারি আধিকারিকরা।
#শর্তাবলী
১. পরিণীতার বয়স ১৮ বছর বা তার বেশি হলে তবেই মিলবে টাকা।
২. পাত্রের বয়স ২১ বছর বা তার বেশি হতে হবে।
৩. পাত্রী বা পাত্রীর পরিবারকে অন্তত ৫ বছর পশ্চিমবঙ্গে বসবাস করতে হবে।
৪. পাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
৫. অবিবাহিত তরুণীরা শুধুমাত্র প্রথম বিয়ের ক্ষেত্রেই পাবেন এই টাকা।
#প্রয়োজনীয়_নথি
১. পাত্র ও পাত্রীর বয়সের প্রমাণপত্র। (জন্ম শংসাপত্র, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, প্রাথমিক বিদ্যালয়ের শংসাপত্র, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এর যে কোনও একটি)
২. পাত্র ও পাত্রীর পাসপোর্ট মাপের ছবি (একটি করে)
৩. বিয়ের কার্ড বা ম্যারেজ রেজিস্টারের কাছে বিয়ে নথিভুক্ত করার আবেদনের নথি।
৪. পাত্রীর ব্যাঙ্কের পাশবইয়ের প্রথম পাতার ফটোকপি।
page
১. ফর্মের প্রথম পাতার একেবারে ডানদিকের অংশও পূরণ করবেন আধিকারিকরা
২. নির্ভুল ভাবে ইংরাজি বড় হাতের হরফে পূরণ করতে হবে গোটা ফর্মটি
৩. লিখতে হবে আবেদনকারীর নাম
৪. আবেদনকারীর জন্মতারিখ
৫. বিয়ের তারিখ
৬. নির্দিষ্ট ফরম্যাচে লিখতে হবে আবেদনকারীর বিস্তারিত ঠিকানা
৭. লাগবে একটি পাসপোর্ট মাপের ফটোগ্রাফ

বেশ কয়েকটি স্বীকারোক্তি দিতে হবে। সঙ্গে দিতে হবে পাত্রের পরিচয়পত্রের বিস্তারিত।
সব শেষে পাত্রীর স্বাক্ষর ও তারিখ #কোথায়_জমা_দেবেন_ফর্ম?
জেলায় বিডিও অফিসে জমা দিতে হবে রূপশ্রীর ফর্ম
ফর্ম জমা দেওয়া যাবে মহকুমাশাসকের দফতরেও
শহরে ফর্ম জমা দিতে হবে বরো অফিসে
বিয়ে ঠিক হওয়ার পর যাবতীয় প্রমাণ সহ পূরণ করতে হবে ফর্ম।
ফর্মের তথ্য যাচাই করবেন সরকারি আধিকারিকরা। তথ্য নির্ভুল হলে বিয়ের ৫ দিন আগে অ্যাকাউন্টে জমা পড়বে ২৫,০০০ টাকা।
Click here to download offline form 👇

https://drive.google.com/file/d/1N7wkOe6BGZkOGUhOLCGkruNwRF2QJvqu/view?usp=drivesdk

May every day of the New year glowwith good cheer and good times forYou and Your FamilyWish You A Prosperous
31/12/2017

May every day of the New year glow
with good cheer and good times for
You and Your Family
Wish You A Prosperous

18/11/2017

      Ban Ashuria ACM Girl's SchoolBan Ashuria
19/10/2017







Ban Ashuria ACM Girl's School
Ban Ashuria

  j ebar jaoar saje.  bajna baje,Boluk shobai mukhor robe,Asche bochor abar hobe.  preeti o  .. to all
30/09/2017

j ebar jaoar saje.
bajna baje,
Boluk shobai mukhor robe,
Asche bochor abar hobe.

preeti o .. to all

 !
05/09/2017

!

!!True   and  … can only exist in doing what’s right.,,
15/08/2017

!!True and … can only exist in doing what’s right.,,

04/08/2017

"জমি আর টাকা পড়ে, স্কুল হয়নি দু’বছরেও"
"রাজদীপ বন্দ্যোপাধ্যায়"
"গঙ্গাজলঘাটি"
চতুর্থ শ্রেণির গণ্ডি পার হলেই গ্রামে আর পড়াশোনার সুযোগ নেই। পড়ুয়াদের ছ’কিলোমিটার পথ পার হয়ে উচ্চ বিদ্যালয়ে পড়তে যেতে হয়। দীর্ঘ যুগ ধরে চলতে থাকা এই সমস্যা মেটাতে গ্রামে স্কুল গড়ার জন্য জমি দান করেছেন স্থানীয় বাসিন্দারা। স্কুল গড়ার জন্য সর্বশিক্ষা মিশনও টাকা বরাদ্দ করে দিয়েছে দু’বছর আগেই। তবে এখনও স্কুলের জন্য দান করা গ্রামবাসীর দেওয়া জায়গায় একটিও ইট গাঁথা হয়নি।
এই ঘটনায় রীতিমত ক্ষুব্ধ গঙ্গাজলঘাটির প্রত্যন্ত এলাকা পাচম্বা ডামরার বাসিন্দারা। গ্রামের বাসিন্দা স্বপন দুবে, অজিত দুবে, মঙ্গলময় ঘোষালরা জানান, ২০১১ সালেই গ্রামের ভট্টাচার্য পরিবারের সদস্যরা প্রায় এক বিঘা জমি স্কুলের জন্য দান করেন। তার পরে ওই জায়গায় স্কুল গড়ার জন্য প্রশাসনের কাছে লাগাতার দাবি তুলেছেন তারা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গ্রামবাসীর দাবি মেনে জুনিয়ার হাইস্কুল গড়ার জন্য ২০১৪ সালের সেপ্টেম্বরে প্রায় ৫ লক্ষ ৪৭ হাজার ও ২০১৫-র জানুয়ারিতে আরও ৩ লক্ষ ৬৮ হাজার টাকা বরাদ্দ করে সর্বশিক্ষা মিশন। কিন্তু তার পরে আর কাজ শুরু হয়নি।
দমে না গিয়ে গ্রামবাসী নিজেরাই ‘পাচম্বা ডামরা নিম্ন বুনিয়াদি বিদ্যালয় কমিটি’ গড়েন। ওই কমিটির সম্পাদক অজিত দুবে জানান, স্কুল গড়ার দাবিকে আরও জোরালো করতে নিজেদের মধ্যে থেকে চাঁদা তুলে একাধিকবার কলকাতার বিকাশ ভবন ও নবান্নে Nabanna গিয়েছেন তাঁরা।
জমি দাতাদের মধ্যে বিশ্বজিৎ ভট্টাচার্য, প্রণব ভট্টাচার্য, সুবোধ ভট্টাচার্যরা বলেন, ‘‘আমাদের গ্রামের মানুষজন শিক্ষাপ্রেমী। এখানকার ছেলে মেয়েরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় গোটা ব্লকের নজর কাড়ে। অথচ ওদেরই গ্রাম থেকে ছ’কিলোমিটার দূরের বনয়াশুড়িয়া হাইস্কুলে পড়াশোনা করতে যেতে হয়।’’ গ্রামের পড়ুয়াদেত যাতে এই সমস্যা থেকে মুক্তি দেওয়া যায় সেই উদ্দেশ্যেই জমি দান করেছেন তাঁরা। গ্রামের নবম শ্রেণির ছাত্রী সাথী দুবে, অষ্টম শ্রেণির ছাত্র কিংশুক ভট্টাচার্য, কৃষ্ণ কুণ্ডুদের কথায়, ‘‘গ্রামের আলপথ ধরে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে স্কুলে যেতে হয় আমাদের। খুব সমস্যা হয়।’’
গ্রামবাসী প্রশ্ন তুলছেন জমি তৈরি আছে, টাকা বরাদ্দ হয়ে গিয়েছে— তার পরেও কেন প্রশাসন স্কুল গড়ার কাজ শুরু করছে না?
বাঁকুড়া সর্বশিক্ষা মিশন প্রকল্প আধিকারিক সুপ্রভাত চট্টোপাধ্যায় বলেন, ‘‘কেন ওখানে স্কুল গড়ার কাজ শুরু করতে দেরি হচ্ছে বুঝতে পারছি না। বিডিও-কে বলেছি যাতে দ্রুত কাজ শুরু করা যায় তার ব্যবস্থা করতে।’’ স্কুল গড়তে সমস্যাটা কোথায় হচ্ছে তা নিয়ে শালতোড়ার বিধায়ক স্বপন বাউরিকে প্রশ্ন করা হলে তিনি বলেন,‘‘ওখানে স্থানীয় একটা সমস্যা ছিল। পাচম্বা ডামরার পার্শ্ববর্তী কিছু গ্রামের মানুষ স্কুলটিকে অন্য জায়গায় গড়ার দাবি তুলছিলেন। তবে আলোচনার মাধ্যমে সবাইকে সহমতে আনা গিয়েছে।’’
বিডিও (গঙ্গাজলঘাটি) মৃণ্ময় মণ্ডলের কথায়, ‘‘সব পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাতে দ্রুত স্কুল গড়ার কাজ শুরু করা যায় সেই প্রচেষ্টা চলছে।’’
Damra,Bankura
©Anandabazar Patrika

Address

Ban Ashuria, Gangajalghati, Bankura
Gangajalghati
722133

Opening Hours

Monday 10am - 5pm
Tuesday 10am - 5pm
Wednesday 10am - 5pm
Thursday 10am - 5pm
Friday 10am - 5pm
Saturday 10am - 5pm

Telephone

+913241546546

Alerts

Be the first to know and let us send you an email when Ban Ashuria ACM Girl's School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category