Hanafi Front

Hanafi Front Sufism is an integral part of Islam

তুরস্কে আবরো প্রায় আট শতাধিক হাফিজ ও হাফিজাহ খারিজ হলেন। আলহামদুলিল্লাহ।
31/10/2022

তুরস্কে আবরো প্রায় আট শতাধিক হাফিজ ও হাফিজাহ খারিজ হলেন। আলহামদুলিল্লাহ।

  Ra.  Hanafi Front
18/10/2022

Ra.


Hanafi Front

গুলদস্তায়ে মাওলিদ শরীফ  #المولد #মাীলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
09/10/2022

গুলদস্তায়ে মাওলিদ শরীফ


#المولد
#মাীলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)


বরকতময় দিনটি ও মাসটি বেশি বেশি দরূদ সালাম, জিকির, দান সদকা ও কুরআন পাঠের মধ্য দিয়ে অতিবাহিত করি  Hanafi Front
07/10/2022

বরকতময় দিনটি ও মাসটি বেশি বেশি দরূদ সালাম, জিকির, দান সদকা ও কুরআন পাঠের মধ্য দিয়ে অতিবাহিত করি


Hanafi Front

মনীষীদের কথা  حضرتلري قدس سره  QSHanafi Front
05/10/2022

মনীষীদের কথা

حضرتلري قدس سره
QS

Hanafi Front

গুলদস্তায়ে মাওলিদ শরীফ...  #المولد النبوي الشريف #মীলাদুন্নবী ﷺ শরীফ  ﷺ Shareef  -i Şerife
05/10/2022

গুলদস্তায়ে মাওলিদ শরীফ...

#المولد النبوي الشريف
#মীলাদুন্নবী ﷺ শরীফ

ﷺ Shareef
-i Şerife

আমুল জামায়াহ  رضي الله عنه  رضي الله عنه  رضي الله عنه   Radiallahu Anhu  Radiallahu Anhu  Radiallahu Anhu 'ahHanafi Fr...
04/10/2022

আমুল জামায়াহ

رضي الله عنه
رضي الله عنه
رضي الله عنه


Radiallahu Anhu
Radiallahu Anhu
Radiallahu Anhu
'ah

Hanafi Front

ইশকে ইলাহী...  #الرومي #المثنوي   #রূমী #মসনভীHanafi Front
03/10/2022

ইশকে ইলাহী...

#الرومي
#المثنوي




#রূমী
#মসনভী

Hanafi Front

🌺 মুজতাহিদীন ও তরীকতের পীরকে মেনে চলা ওয়াজিব পবিত্র কুরআন মাজীদে আল্লাহ জাল্লা জালিলুহূ আদেশ করেছেনঃ﴾সুতরাং জ্ঞানীদের জ...
03/10/2022

🌺 মুজতাহিদীন ও তরীকতের পীরকে মেনে চলা ওয়াজিব

পবিত্র কুরআন মাজীদে আল্লাহ জাল্লা জালিলুহূ আদেশ করেছেনঃ

﴾সুতরাং জ্ঞানীদের জিজ্ঞাসা কর, যদি তোমরা না জানো।﴿

ইসলামের বিধিবিধান সমূহ প্রধানতঃ দুই ভাগে বিভক্ত। যথাঃ জাহেরী ইলম যাকে শরীয়ত বলা হয়ে থাকে এবং যা আক্বীদার ও ফিকহ ইত্যাদির সমন্বয়ে গঠিত অপরটি হল ইলমে বাতেন যা তরীকত বা তাসাউফ বা সূফিবাদ বা মা'রেফত ইত্যাদি নামে পরিচিত। একজন মুসলিমের জন্য শরীয়ত ও তরীকত দুইটি অপরিহার্য অংশ। আর যেহেতু একজন সাধারণ মুসলিম অথবা আলিমের জন্য দ্বীনের সকল বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ইলম রাখা সম্ভবপর হয় না তাই শরীয়তের বিষয়ে প্রতিটি মুসলিমের জন্য মুজতাহিদে মুতলাক বা চার মাজহাবের একটি অনুসরণ করা হল ওয়াজিব। অনুরূপভাবে তরীকতের বিষয়ে মুসলিমের সম্যক ধারণা থাকে না। তাই সুলূক বা তাসাউফ বা ইশকে ইলাহীর পথে পদচারণার জন্য একজন কামেল পীরের হাতে বাইআত প্রদান অবশ্যক। ইমাম দেহলভী রাহিমাহুল্লাহ ইহাকে ফরজ বলেছেন। এজন্য প্রতিটি মুসলিমের উচিত শরীয়তের মুজতাহিদীন ও তরীকতের আইম্মায়ে কিরাম ও শাইখদের আনুগত্য করে চলা। আল্লাহ তায়ালা আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমীন।

#الشريعة
#الطريقة
#التصوف





#শরীয়ত
#তরীকত
#তাসাউফ

Hanafi Front

🌺 ইস্তিওয়া আলাল আরশঃ ইস্তিওয়া আলাল আরশ সম্পর্কে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হল ইস্তিওয়া হল সত্য। কিন্তু এর ধরণ ...
03/10/2022

🌺 ইস্তিওয়া আলাল আরশঃ

ইস্তিওয়া আলাল আরশ সম্পর্কে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হল ইস্তিওয়া হল সত্য। কিন্তু এর ধরণ প্রকৃতি সম্পর্কে আল্লাহ তায়ালা জানেন। কদাপি এই আকীদা রাখা যাবে না যে ইস্তিওয়া আলাল আরশ অর্থ হল আল্লাহ তায়ালা সত্ত্বাগতভাবে আরশে সমাসীন হয়েছেন বা আরশের উপর উঠেছেন। কেও যদি এই আকীদা রাখে সে কুফরী করবে। কারণ এই আকীদার ফলে মহান আল্লাহ সুবহানাহুর জন্য স্থান, দিক, হদ, জামান ইত্যাদি নির্ধারিত হয় যা স্পষ্ট শিরক এবং আল্লাহ তায়ালা এসব থেকে মুক্ত। ইস্তিওয়া সম্পর্কে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আশায়েরাগণ তানজীহ ও তাবীল করেন এবং হাম্বলীগণ তানজীহ অতঃপর তাফবীজ করেন। ইস্তিওয়া আলাল আরশ সম্পর্কে একজন মুসলিমের জন্য এতটুকু আকীদা রাখা যথেষ্ট যে, আল্লাহ তায়ালা সর্বপ্রকার আকার, আকৃতি, সময়, সীমা, স্থান, দিক ইত্যাদি হতে মুক্ত ও পবিত্র। ইস্তিওয়া সত্য তবে সেটা কি ও কেমন তা আল্লাহ তায়ালা ভালো জানেন।

#عقائد
#عقيدة



#আকীদাহ
#আকীদা

Hanafi Front

দুনিয়াবী ক্ষণস্থায়ী জিনিসের প্রতি লোভ মানুষকে ধোঁকায় ফেলে এবং দ্বীন ও আস সায়াদাতুল আবাদিয়্যাহ বা চিরন্তন সুখের জীবন ...
03/10/2022

দুনিয়াবী ক্ষণস্থায়ী জিনিসের প্রতি লোভ মানুষকে ধোঁকায় ফেলে এবং দ্বীন ও আস সায়াদাতুল আবাদিয়্যাহ বা চিরন্তন সুখের জীবন থেকে সরিয়ে দেয় ও মানুষকে ইলহাদ এবং কুফরীর মধ্যে নিমজ্জিত করে দেয়। পবিত্র কুরআন মাজীদে দুনিয়াবী জিবনের মোহের বিষয়ে সতর্ক করে দিয়ে বলা হয়েছেঃ

﴾তোমরা জেনে রাখ যে, দুনিয়ার জীবন ক্রীড়া কৌতুক, শোভা-সৌন্দর্য, তোমাদের পারস্পরিক গর্ব-অহঙ্কার এবং ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে আধিক্যের প্রতিযোগিতা মাত্র। এর উপমা হল বৃষ্টির মত, যার উৎপন্ন ফসল কৃষকদেরকে আনন্দ দেয়, তারপর তা শুকিয়ে যায়, তখন তুমি তা হলুদ বর্ণের দেখতে পাও, তারপর তা খড়-কুটায় পরিণত হয়। আর আখিরাতে আছে কঠিন আযাব এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও সন্তুষ্টি। আর দুনিয়ার জীবনটা তো ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। ﴿

Hanafi Front

🌺 ফিরকায়ে নাজিয়াহ ও বাতিল ফিরকা সমূহঃকিয়ামতের পূর্বে মুসলিমদের মধ্যে ৭৩ টি ফিরকার উদ্ভব ঘটবে যাদের মধ্যে ৭২ টি ফিরকা ...
03/10/2022

🌺 ফিরকায়ে নাজিয়াহ ও বাতিল ফিরকা সমূহঃ

কিয়ামতের পূর্বে মুসলিমদের মধ্যে ৭৩ টি ফিরকার উদ্ভব ঘটবে যাদের মধ্যে ৭২ টি ফিরকা হবে বাতিল এবং কেবলমাত্র একটি ফিরকা হবে ফিরকায়ে নাজিয়াহ বা নাজাতপ্রাপ্ত দল। প্রিয় হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেনঃ

[...আর নিশ্চয় বনী ইসরাঈল ছিল ৭২ দলে বিভক্ত। আর আমার উম্মত হবে ৭৩ দলে বিভক্ত। এই সব দলই হবে জাহান্নামী একটি দল ছাড়া। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন-সেই দলটি কারা? নবীজী সাঃ বললেন-যারা আমার ও আমার সাহাবাদের মত ও পথ অনুসরণ করবে।]

ইমাম মাওলানা সায়ীদুর রহমান আত তীরাহী (قدس سره) তাঁর রিসালাতের মধ্যে মুসলিমদের মধ্যে উদ্ভূত এই ৭৩ টি ফেরকার একটি সুন্দর বিবরণ দিয়েছেন। তিনি দেখিয়েছেন যে, হাল জামানায় মুসলিমদের মধ্যে এই ৭৩ টি ফিরকা উদ্ভূত হয়েছে। এরা মোট আটটি শ্রেণীতে বিভক্ত। যথাক্রমেঃ

১- মু'তাজিলাঃ এদের মধ্যে ২০ টা দল রয়েছে।

২- শীয়াঃ এদের মধ্যে যায়েদী, রাফেজী ইত্যাদি নিয়ে মোট ২২ টা দল রয়েছে।

৩- খাওয়ারিজঃ ওয়াহাবী তাকফীরী নিয়ে এদের দল সংখ্যা হল ২০ টা।

৪- মুরজিয়াঃ এদের সংখ্যা হল ৫ টা

৫- নাজ্জারিয়াঃ এদের সংখ্যা হল ৩ টি

৬ ও ৭- জাবারিয়া ও মুশাব্বিহাঃ এরা একটি একটি করে ২ টি

আর এই ৭২টি দল হল পথভ্রষ্ট বিদয়াতি ফিরকায়ে বাতিলাহ। বাকি একটি দল হল ফিরকায়ে নাজিয়াহ। আর সেটা হল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত বলা হয় চারটি হক মাযহাব তথা হানাফী, শাফেয়ী, মালেকী ও হাম্বলী, দুইটি আকীদা তথা আশয়ারী ও মাতুরীদী এবং বেশ কিছু তরীকতের সমন্বয়ে গঠিত দলটিকে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে চারটি মাযহাব, দুইটি আকীদা ও কিছু তরীকা থাকার পরেও এটি একটি দল হয় কিভাবে। এক্ষেত্রে ইমাম সাফফারীনী আল হাম্বলী রাহিমাহুল্লাহ এঁর আকীদার শরাহ তাবসীরুল কানে' এর ভাষায় বলব 'هي فرقة واحدة' অর্থাৎ এ দলগুলো মূলতঃ একটি জামাত। ফূরুয়ী ইখতিলাফাত থাকলেও উসূলীভাবে তারা সবাই এক। এছাড়াও এরা প্রত্যেকেই একে অপরকে হক মনে করতে বাধ্য। কেও যদি এই চার মাযহাব বা তিন আকীদার কোনও একটিকে অস্বীকার করে সে আহলুস সুন্নাত থেকে খারিজ হয়ে যায়। আবার আহলুস সুন্নাতের মধ্যে ঐক্যের এক অনুপম নিদর্শন হল, একজন হানাফী এবং একজন শাফেয়ী মাযহাবের অনুসারী ফিকহীভাবে ভিন্ন হলেও আকীদার দিক থেকে সম মাযহাবের তথা আশয়ারী হতে পারে। আবার একজন আশয়ারী ও একজন মাতুরিদি আকিদাগতভাবে ভিন্ন হলেও মাযহাবগতভাবে এক হতে পারে, আবার একজন হানাফী মাতুরিদি ও একজন হাম্বলী ফিকহী ও আকীদায় ভিন্ন হলেও তরীকতে এক হতে পারে। এজন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত হল আদতে একটি জামাত এবং এটাকে হাদীসের ভাষায় ফিরকায়ে নাজিয়াহ বলা হয়ে থাকে। আল্লাহ জাল্লা জালালুহূ আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর টিকে থেকে কিয়ামতের দিন তাঁর সম্মুখে দাঁড়ানোর তৌফিক দান করুন। আমীন।

#عقائد

#التصوف






#আকীদা
#মাযহাব
#তাসাউফ
#সুফিবাদ

Hanafi Front

Address

Entally

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hanafi Front posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Hanafi Front:

Shortcuts

Share

Category