Drama Club, University of Gour Banga

Drama Club, University of Gour Banga

Share

A drama club formed with the students of University of Gour Banga with the aim of understanding and

Photos from Drama Club, University of Gour Banga's post 14/12/2025

১৫ ই ডিসেম্বর থাকছি আমরা আমাদের নতুন নাটক 'বাদল ধারা‘ নিয়ে। মালদা কলেজ অডিটরিয়াম ( দুর্গাকিঙ্কর সদন) ,
সঙ্গে থাকছে মালদা নাট্যসেনার নাটক ' ছেলেটা শেষে ধরা পড়েছিল’
এবং মালদা শিল্পী সংসদের নাটক ' বিধাতা পুরুষ '
প্রতিদিন সন্ধ্যা ৫.৩০ ।

সবার সাদর আমন্ত্রণ

Photos from Drama Club, University of Gour Banga's post 07/11/2025

গত 4 নভেম্বর গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ড্রামা ক্লাব ও কেন্দ্রীয় গ্রন্থাগারের যৌথ উদ্যোগে হয়ে গেল ডঃ গৌরব চৌধুরীর গ্রামোফোনের ইতিহাস নিয়ে বিশেষ বক্তৃতা। এই অনুষ্ঠানের কিছু মিডিয়া প্রতিবেদন, থেকে যাক টাইমলাইনে।

সঙ্গে কিছু চ্যানেলের প্রতিবেদনের লিঙ্ক: https://www.facebook.com/share/v/1Cspaxxz2Z/

https://www.facebook.com/share/v/1BWVLwe2FV/

Photos from Drama Club, University of Gour Banga's post 05/11/2025

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ড্রামা ক্লাবের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক বিশেষ বক্তৃতা। বক্তব্য রাখলেন ডঃ গৌরব চৌধুরী, আসানসোল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের নজরুল আর্কাইভ ও নজরুল সেন্টারের কিউরেটর এবং বিশিষ্ট সংগীত গবেষক। গ্রামোফোন রেকর্ডের হারিয়ে যাওয়া ইতিহাসের খোঁজ দিলেন তিনি, দেখালেন কিভাবে তাঁরা দুষ্প্রাপ্য গ্রামোফোন রেকর্ড সংরক্ষণ ও ডিজিটাইজ করছেন। সঙ্গে বাড়তি প্রাপ্তি তাঁর দরাজ কণ্ঠের গান। অনুষ্ঠান উজ্জ্বল হয়ে উঠলো অধ্যাপক, আধিকারিক, গবেষক, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে।

Photos from Drama Club, University of Gour Banga's post 20/10/2025

থিয়েটারের হাত ধরে অন্ধকার পেরিয়ে আলোর অন্বেষণ এগিয়ে চলুক। সব ঘর, সব মন হয়ে উঠুক উজ্জ্বল। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ড্রামা ক্লাবের পক্ষ থেকে সকলকে জানাই দীপাবলির আন্তরিক শুভেচ্ছা। আলোর দিশারী বাদল সরকারকে নিয়ে আমাদের নাটক শীঘ্রই আসছে...

19/09/2025

আজ আমাদের সপ্তম জন্মদিন। সকলের শুভেচ্ছা ও আশীর্বাদে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ড্রামা ক্লাব পার করলো সাত বছর।

14/09/2025

বাদল সরকারের জন্ম শতবর্ষে, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ড্রামা ক্লাবের নতুন নাটক "বাদল-ধারা" র প্রস্তুতি চলছে। আপনাদের আশীর্বাদ, প্রশ্রয়, সমালোচনা, ভালোবাসা আমাদের পাথেয়। দেখা হচ্ছে শীঘ্রই।

22/04/2025

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ড্রামা ক্লাবের উদ্যোগে আগামী 23 এপ্রিল, বিকেল 3 টেয় শ্রদ্ধাজ্ঞাপন করা হবে সদ্যপ্রয়াত বিশিষ্ট নাট্যশিল্পী শ্রী হরিমাধব মুখোপাধ্যায় কে।
স্মৃতিচারণায় শ্রী পরিমল ত্রিবেদী, শ্রী চন্দন চক্রবর্তী এবং শ্রী তুহিন শুভ্র মন্ডল।

সকলের সদর আমন্ত্রণ।

Photos from Drama Club, University of Gour Banga's post 05/03/2025

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ড্রামা ক্লাবের "ঘুম" নাটকের পরবর্তী প্রযোজনা আগামী 7 মার্চ কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, আসানসোলে। নারীদিবসের প্রাক্কালে এই প্রযোজনা আমাদের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। নারীদিবসকে মনে রেখেই কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ আয়োজন করেছেন এক দিনের একটি সেমিনার। "ঘুম" নাটক প্রদর্শিত হবে তারই অঙ্গ হিসেবে। এটি "ঘুম" নাটকের ত্রয়োদশ তম অভিনয়। আমাদের মতন ছোট্ট একটি নাট্যদলের জন্য গর্বের। বন্ধুরা, সঙ্গে থাকুন।

23/02/2025

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ড্রামা ক্লাবের বড় কাছের নাটক "ঘুম"। সামনেই এই নাটকের পরপর দুটি শো। প্রথমটি আগামীকাল 24 ফেব্রুয়ারি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, সন্ধ্যায়, এবং পরেরটি আগামী 7 মার্চ কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, আসানসোলে। বন্ধুরা, সঙ্গে থাকুন।

Photos from Drama Club, University of Gour Banga's post 01/12/2024

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ড্রামা ক্লাবের উদ্যোগে সম্প্রতি হয়ে গেল ছাত্র ছাত্রীদের জন্য দুই দিনের থিয়েটার কর্মশালা। কর্মশালার প্রথমদিনে নানান থিয়েটার গেমসের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, দলবদ্ধতা এবং থিয়েটারের প্রাথমিক কিছু ধারণার ওপর জোর দেওয়া হলো।

দ্বিতীয় দিনে ছিলো শ্রী নিশীথ মন্ডলের অভিনব Lineacting পারফরম্যান্স। তাৎক্ষণিক অঙ্কন এবং মূকাভিনয় মিলিয়ে এক শৈল্পিক উপস্থাপনা পরিবেশন করেন নিশীথ।

ব্যস্ততা সত্ত্বেও দুইদিনই উপস্থিত থেকে আমাদের উৎসাহিত করেন মাননীয় উপাচার্য অধ্যাপক পবিত্র চট্টোপাধ্যায় এবং ভারপ্রাপ্ত নিবন্ধক অধ্যাপক বিশ্বজিৎ দাস। ছিলেন বিত্ত আধিকারীক জাহির হোসেন মহাশয় এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপকরা। সকলকে কৃতজ্ঞতা জানায় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ড্রামা ক্লাব। 🙏

Want your school to be the top-listed School/college in English Bazar?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


University Of Gour Banga
English Bazar
732101