Sovanagar High School - HS

Sovanagar High School - HS

Share

Sovanagar High School Official Page

16/05/2026

আমাদের গর্ব আফ্রিদা!

15/05/2026

🌿 Sovanagar High School Medicinal Plant Repository

শোভানগর উচ্চ বিদ্যালয়ের ঔষধি উদ্যানকে আমরা গড়ে তুলছি একটি QR-enabled Living Digital Herbarium হিসেবে। প্রতিটি গাছে থাকবে QR Code—স্ক্যান করলেই জানা যাবে তার বৈজ্ঞানিক পরিচয়, ঔষধি গুণাগুণ ও আয়ুর্বেদিক ব্যবহার।

এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা প্রকৃতি, বিজ্ঞান, প্রযুক্তি ও ঐতিহ্যগত জ্ঞানের এক অনন্য সমন্বিত শিক্ষার সুযোগ পাবে।

🌱 Preserving Nature. Reviving Knowledge. Inspiring Future Generations.

— ডঃ হরিস্বামী দাস
Headmaster, Sovanagar High School (H.S.)

14/05/2026
14/05/2026

🏆 উচ্চমাধ্যমিক ২০২৬: শোভানগর উচ্চ বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল সাফল্য

অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে জানাচ্ছি যে, ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় শোভানগর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অসাধারণ সাফল্য অর্জন করেছে। বিদ্যালয়ের মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছে বিলাশ ঘোষ (বিজ্ঞান বিভাগ), প্রাপ্ত নম্বর ৪৭২। দ্বিতীয় স্থানে সঞ্জীব মণ্ডল (৪৭১) এবং তৃতীয় স্থানে সুমেধা মিশ্র (৪৬২)। ৮৫ জন ছাত্র ৪০০ এর বেশি নম্বর পেয়েছে।

🌟 বিদ্যালয়ের সেরা ১০ জন কৃতী শিক্ষার্থী

1. বিলাশ ঘোষ — 472
2. সঞ্জীব মণ্ডল — 471
3. সুমেধা মিশ্র — 462
4. আদিত্য গোস্বামী — 459
5. অভিপ্সা সরকার — 456
6. আকিব রেজা — 455
7. রাজ্জেকা সুলতানা — 454
8. রেহান আনসারি — 453
9. মৃন্ময় মণ্ডল — 450
10. রসিদ আলম — 450

এই সাফল্য শুধু নম্বরের সাফল্য নয়; এটি ছাত্রছাত্রীদের অধ্যবসায়, শিক্ষক-শিক্ষিকাদের নিরলস পরিশ্রম এবং অভিভাবকদের অবিচল সহযোগিতার এক উজ্জ্বল প্রতিফলন।

আমি বিদ্যালয়ের সকল কৃতী ছাত্রছাত্রীকে আন্তরিক অভিনন্দন জানাই। যাঁরা প্রত্যাশিত ফল করতে পারেনি, তাদের বলব— জীবনের পথ অনেক বড়। একটি ফলাফল কখনোই তোমার সম্ভাবনার শেষ কথা নয়।

শিক্ষকবৃন্দ, অশিক্ষক কর্মী, বিদ্যালয় পরিচালন সমিতি এবং সকল অভিভাবককে জানাই আন্তরিক কৃতজ্ঞতা।

সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

ডঃ হরিস্বামী দাস
প্রধান শিক্ষক
শোভানগর উচ্চ বিদ্যালয়, মালদা

Photos from Sovanagar High School - HS's post 14/05/2026

13/05/2026

📢 শোভানগর উচ্চ বিদ্যালয় (উচ্চ মাধ্যমিক)-এর জরুরি বিজ্ঞপ্তি

✅ ১৪ মে ২০২৬ দুপুর ১টা থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট বিতরণ।
✅ ১৮ মে ২০২৬ থেকে একাদশ শ্রেণির ভর্তির ফর্ম প্রদান শুরু।
সকল ছাত্রছাত্রী ও অভিভাবকদের নির্ধারিত সময়ে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

— ডঃ হরিস্বামী দাস
প্রধান শিক্ষক
শোভানগর উচ্চ বিদ্যালয় (উচ্চ মাধ্যমিক)
মালদা, পশ্চিমবঙ্গ

12/05/2026

Mindfulness workshop

Want your school to be the top-listed School/college in English Bazar?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address

English Bazar
732209