04/09/2026
🔥ISRO-এর মহাসাফল্য! ভারতের নতুন 'চোখ' মহাকাশে, নেপথ্যে NSA ডোভাল ও বিজ্ঞানীদের জাদুকরী 'ক্লিন-আপ'🔥
আজ ভারতের জন্য এক ঐতিহাসিক দিন! আমাদের বিজ্ঞানীরা ফের প্রমাণ করলেন তারা অপরাজেয়। অভিনন্দন ISRO, অভিনন্দন ভারত! অভিনন্দন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল স্যার! 🇮🇳
মনে আছে সেই কঠিন দিনগুলোর কথা? ২০২৫ এবং ২০২৬ সালে পর পর দুটি মিশন, PSLV-C61 এবং PSLV-C62, ব্যর্থ হয়েছিল। ভারতীয় বিজ্ঞানীদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল এক অদৃশ্য শক্তি। কিন্তু এই ব্যর্থতাকে স্বাভাবিক যান্ত্রিক ত্রুটি হিসেবে মেনে নেয়নি মোদী সরকার। বিষয়টি কেবল বিজ্ঞানীদের হাতে ছেড়ে দেওয়া হয়নি, এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল স্যার তিরুবনন্তপুরমের ভিএসএসসিতে একের পর এক সফর করেন। তিনি যান্ত্রিক ত্রুটির বাইরে 'মানবিক কারণ' খোঁজার চেষ্টা করেন এবং প্রধানমন্ত্রীর দপ্তরে একটি রিপোর্ট দেন। সেই রিপোর্টে তিনি 'tripping' বা অন্তর্ঘাতের সম্ভাবনা খতিয়ে দেখার পরামর্শ দেন।
এরপরেই একটি উচ্চ-পর্যায়ের কমিটি গঠিত হয়, যার নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রীর বিশ্বস্ত প্রাক্তন বৈজ্ঞানিক উপদেষ্টা অধ্যাপক কে. বিজয়রাঘবন এবং প্রাক্তন ISRO চেয়ারম্যান এস. সোমনাথ। তারা হাইব্রিড যুদ্ধের যুগে 'sabotage' বা অন্তর্ঘাতের সম্ভাবনা খতিয়ে দেখেন। তাদের নেতৃত্বে একটি কঠোর 'শুদ্ধিকরণ অভিযান' চলে। সিস্টেমে বেশ কিছু কাঠামোগত পরিবর্তন আনা হয় এবং বিজ্ঞানীদের কঠোর পরিশ্রমে রকেটের যান্ত্রিক দিকগুলোও সম্পূর্ণ ত্রুটিমুক্ত করা হয়।
আজ সেই শুদ্ধিকরণেরই ফসল! একসময় 'নটি বয়' নামে পরিচিত GSLV রকেট আজ শান্তশিষ্ট ভদ্র ছেলের মতো নিখুঁতভাবে তার কাজ সম্পন্ন করেছে। GSLV-F17 রকেট সফলভাবে EOS-05 বা GISAT-1A স্যাটেলাইটটিকে কক্ষপথে স্থাপন করেছে।
এই মিশন কেন এত গুরুত্বপূর্ণ?
ভারতের প্রথম জিওস্টেশনারি ইমেজিং স্যাটেলাইট: ৩৬,০০০ কিলোমিটার উপর থেকে এটি চীন ও পাকিস্তান সীমান্তের উপর ২৪ ঘণ্টা তীক্ষ্ণ নজর রাখবে।
উন্নত নজরদারি: প্রতি ৫-৩ মিনিটে উন্নতমানের HD এবং সুপার-HD ছবি পাঠিয়ে এটি দুর্যোগ মোকাবিলা, কৃষি এবং জাতীয় নিরাপত্তায় অভূতপূর্ব সাহায্য করবে।
রিয়েল-টাইম তথ্য: তিব্বতের কোনো হিমবাহ ভেঙে পড়ার মতো ঘটনা এখন সরাসরি এবং রিয়েল-টাইমে দেখা যাবে।
আমাদের বিজ্ঞানীদের নিরলস পরিশ্রম এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঠিক দিকনির্দেশনা আজ ভারতকে নতুন উচ্চতায় নিয়ে গেল। অভিনন্দন পুরো বৈজ্ঞানিক দলকে! গর্ভবত ভারত! 🇮🇳