22/11/2020
*২২শে নভেম্বর, ইতিহাসে আজকের দিনে*
🔷 *ঘটনাবলিঃ* 🔶
১২২১ - দ্বিতীয় ফ্রেডরিক জার্মানির রাজা হন।
১৭০৭ - যুবরাজ জন উইলেম ফ্রিসো ফ্রাইসল্যান্ডের ভাইসরয় নিযুক্ত হন।
১৭৭৪ - ভারত উপমহাদেশে ইংরেজ শাসন প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালন করা *রবার্ট ক্লাইভ* মৃত্যুবরণ করেন ।
🔴 ১৮৫৬ - *বিধবা বিবাহ আইনের* প্রেক্ষাপটে ‘সংবাদ প্রভাকর’ পত্রিকায় এই মর্মে বিজ্ঞপ্তি ছাপা হয় যে, বিধবা বিবাহ করলে বরকে এক হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হবে।
১৮৫৭ - সিপাহি বিদ্রোহের এক পর্যায়ে ঢাকার লালবাগ দুর্গে সিপাহি ও ইংরেজদের মধ্যে সংঘর্ষ হয়।
🔴 ১৮৭৭ - মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বসেরা আবিষ্কারক *টমাস আলভা এডিসন* 'গ্রামোফোন' যন্ত্র আবিষ্কার করেন। 🎙️
🔴 ১৯১০ - *লর্ড হার্ডিঞ্জ* ভারতের ভাইসরয় পদে লর্ড মিন্টোর স্থলাভিষিক্ত হন।
১৯১৭ - শরীরবিদ্যা/ভেষজশাস্ত্রে নোবেলজয়ী [১৯৭৩] ব্রিটিশ জীবজিজ্ঞানী স্যার অ্যানড্রু ফিল্ডিং হাক্সেলের জন্ম।
১৯২২ - ব্রিটিশ লেবার পার্টি রামসে ম্যাকডোনাল্ডকে নেতা নির্বাচন করে।
১৯২৪ - ইংল্যান্ড মিশরীয়দের সুদান থেকে বেরিয়ে যেতে বলে।
১৯৪৩ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে লেবানন স্বাধীনতা লাভ করে।
১৯৬৩ - ৩৫-তম মার্কিন প্রেসিডেন্ট *জন এফ কেনেডি* টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহর সফরের সময় একজন মার্কিন নাগরিকের গুলিতে নিহত হন।
🔴 ১৯৯০ - ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী *মার্গারেট থ্যাচার* পদত্যাগ করেন। তিনি তাঁর অনমনীয় রাজনৈতিক সিদ্ধান্তের জন্য *'লৌহমানবী'* (সোভিয়েত ইউনিয়নের দেওয়া) নামে পরিচিত ছিলেন। 🇬🇧
১৯৯০ - বাংলাদেশে জরুরী অবস্থা জারি করা হয়। 🇧🇩
🔴 ১৯৯১ - মিশরীয় উপপ্রধানমন্ত্রী *ড. বুত্রো বুত্রোস ঘালি* সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের দায়িত্ব পান।
🔷 *জন্মঃ* 🔶
১৬০২ - স্পেনের *রানি এলিজাবেথের* জন্ম।
১৭৮৭ - ডেনীয় ভাষাতাত্ত্বিক ও *পণ্ডিত রাসমুস রাস্ক* জন্মগ্রহণ করেন ।
🔴 ১৮১৯ - ইংরেজ ঔপন্যাসিক *জর্জ এলিয়ট*-এর জন্ম। তাঁর প্রকৃত নাম হল *মেরি অ্যান ইভানস।* তিনি *Adam Bede'* উপন্যাসের জন্য বিখ্যাত।
১৮৬৯ - নোবেলজয়ী ফরাসি কথাশিল্পী ও সমালোচক *আদ্রেঁ জিদের* জন্ম।
১৮৮৬ - প্রাজ্ঞ বাঙালি পণ্ডিত, শিক্ষক, এবং দেশপ্রেমিক বেণী *মাধব দাস* জন্মগ্রহণ করেন ।
১৮৯০ - ফরাসী রাষ্ট্রনায়ক *শার্ল দ্য গ্যলের* জন্ম।
১৯০৪ - নোবেলজয়ী ফরাসি পদার্থবিদ *লুই নিলের* জন্ম।
🔷 *মৃত্যুঃ* 🔶
১৩১৮ - রাশিয়ার রাজকুমার *মিখাইলের* মৃত্যু।
১৯১৬ - মার্কিন কথাসাহিত্যিক *জ্যাক লন্ডনের* মৃত্যু।
১৯৮৭ - সুরকার ও সঙ্গীতশিল্পী *হেমাঙ্গ বিশ্বাসের* মৃত্যু।
*Malda Competitive Academy*
*JOIN IN OUR FACEBOOK PAGE* - https://www.facebook.com/maldacompetitiveacademy
*[WBCS, WBPSC, RAIL,CHSL, SCHOOL SERVICE COMMISSION, PRIMARY TET, CLERKSHIP, MTS, WBP, GROUP - D ]*
*Admission going on.*
*Contact No* -7319442428
*Whats App* -7319442428
*Location* - 420 more ,Near Narayani Honda, Malda, 732101
like, follow and share
Best Competitive Coaching institute in Malda Town, 420 more, Near Narayani Honda .