নিখিল বঙ্গ শিক্ষক সমিতি - abta , মালদা জেলা শাখা

  • Home
  • India
  • English Bazar
  • নিখিল বঙ্গ শিক্ষক সমিতি - abta , মালদা জেলা শাখা

নিখিল বঙ্গ শিক্ষক সমিতি - abta , মালদা জেলা শাখা ABTA Malda District Branch
শিক্ষার দাবি জাতীয় দাবি ।
ছাত্র- শিক্ষক- অভিভাবক ঐক্য জিন্দাবাদ ।

আজ(২৬/০৯/২০২৬) সাত টি ইউনিট থেকে ২৩ জন প্রতিনিধি সমন্বয়ে সম্পন্ন হলো সুজাপুর  জোনের ২০২৬ এর বার্ষিক সাধারণ সভা সুজাপুরের...
27/09/2026

আজ(২৬/০৯/২০২৬) সাত টি ইউনিট থেকে ২৩ জন প্রতিনিধি সমন্বয়ে সম্পন্ন হলো সুজাপুর জোনের ২০২৬ এর বার্ষিক সাধারণ সভা সুজাপুরের নয়মৌজা সুব হানিয়া হাই মাদ্রাসায়।সভায় সভাপতিত্ব করেন জোনের সহ সভাপতি তথা নয়মৌজা হাই স্কুলের শিক্ষক মানবেন্দ্র নাথ দাস। উদবোধোনী বক্তব্য রাখেন জেলা নেতৃত্ব মহঃ তারিক ইকবাল। জোন সম্পাদক সামিম আখতার সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন। বিভিন্ন বিদ্যায়তন এর প্রতিনিধি রা প্রতিবেদনে র উপর আলোচনা করেন। এছাড়াও বক্তব্য রাখেন জেলা কোষাধ্যক্ষ দেবাংশু দাশ, জেলা নেতৃত্ব জয়ন্ত কর্মকার, চৈতন্য মন্ডল, জোন নেতৃত্ব দীপক ঘোষ প্রমূখ।
এছাড়াও এই সভায় প্রতিকৃতি তে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা র সঙ্গে স্মরণ করা হয় প্রাক্তন জোন, মহুকুমা তথা জেলার উল্লেখযোগ্য নেতৃত্ব মহঃ ইলিয়াস আলি, জোন নেতৃত্ব মহঃ জাফরুল্লাহ সাহেব ও বরকত সাহেব কে।
শিক্ষা তথা সমাজ সংস্কারক ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয় কে এই সভায় প্রতিকৃতি তে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
পরিশেষে সম্পাদকীয় জবাবী ভাষণ অন্তে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

আজ মালদা অ্যাকাডেমি হাই স্কুলে সংগঠিত করা হল নিখিল বঙ্গ শিক্ষক সমিতি(এবিটিএ),ইংরেজবাজার গ্রাম আঞ্চলিক শাখার প্রথম বার্ষি...
26/09/2026

আজ মালদা অ্যাকাডেমি হাই স্কুলে সংগঠিত করা হল নিখিল বঙ্গ শিক্ষক সমিতি(এবিটিএ),ইংরেজবাজার গ্রাম আঞ্চলিক শাখার প্রথম বার্ষিক সাধারণ সভা । আঞ্চলিক শাখার সভাপতি অপূর্ব কুমার সরকার কর্তৃক সমিতির পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আজকের সাধারণ সভার সূচনা হয়। বিভিন্ন বিদ্যালয় ইউনিটের প্রতিনিধিবৃন্দ শহীদ স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর শুরু হয় প্রতিনিধিসভা। প্রতিনিধিসভার শুরুতেই আগত প্রতিনিধি শিক্ষক/শিক্ষিকাবৃন্দ পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর ২০৬তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানান। এরপর শোক প্রস্তাব পেশ করেন সমিতির আঞ্চলিক শাখার সহ-সম্পাদক প্রিয়াংশু সরকার। উদ্বোধনী ভাষণ দেন সমিতির কেন্দ্রীয় কমিটির বর্ষীয়ান সদস্য প্রদীপ দত্ত। খসড়া সম্পাদকীয় প্রতিবেদন ও আয়-ব্যয়ের হিসাব পেশ করেন সমিতির আঞ্চলিক শাখার সম্পাদক প্রফুল্ল মন্ডল। খসড়া প্রতিবেদন পাঠের পর সমিতির সদর মহকুমা সম্পাদক তুষার কুমার সান্যাল স্বাগত ভাষণ দেন। ভাষণে তিনি রাজ্যের রাজনৈতিক পালাবদলের আগের ও বর্তমানের রাজ্যের শিক্ষাব্যবস্হার বাস্তব চিত্র ও শিক্ষক সমাজের করণীয় কী, তা তুলে ধরেন। আটটি বিদ্যালয়ের আগত প্রতিনিধিবৃন্দ খসড়া প্রতিবেদন ও আয়-ব্যয়ের হিসাবের ওপর বিশদ আলোচনায় অংশ নেন । এরপর সাধারন সভাকে সামনে রেখে এক মনোজ্ঞ বক্তব্য রাখেন সমিতির জেলা সম্পাদক অরুন কুমার প্রসাদ । তিনি তাঁর বক্তব্যে বর্তমান রাজনৈতিক বাস্তবতার মধ্যেও সমিতির লড়াইয়ের ঐতিহ্যের প্রসঙ্গ তুলে ধরেন।সারপ্লাস Rationalisation, কর্মরতদের টেট পরীক্ষা,বকেয়া মহার্ঘ্যভাতা , সমিতির সপ্তম পে-কমিশনের প্রস্তাবিত খসড়া সুপারিশ প্রভৃতি বিষয় নিয়ে সমিতির দৃঢ় অবস্হান ব্যক্ত করেন।সম্পাদক তাঁর বক্তব্যে পূর্বতন ও বর্তমান শাসকদলের শিক্ষক সংগঠনের নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করেন । শিক্ষক-শিক্ষাকর্মীদের পেশাগত সমস্যা নিরসনে সমিতির নিরলস প্রচেষ্টার ভুয়সী প্রশংসা করেন । সম্পাদকের জবাবী ভাষন ও সভাপতন্ডলীর তবফে সভাপতির ধন্যবাদসূচক ভাষনের মধ্যে দিয়ে আজকের বার্ষিক সাধারন সভার কাজ শেষ করা হয় । সভার শেষে উপস্হিত প্রতিনিধিবৃন্দের সর্বসম্মতিক্রমে প্রস্তাবিত খসড়া প্রতিবেদন ও আয়-ব্যয়ের পাশ করা হয় ।

নিখিলবঙ্গ শিক্ষক সমিতি (ABTA) চাঁচল -1 অঞ্চল শাখার বার্ষিক সাধারন সভা সম্পন্ন হল আজ26/09/2026 তারিখে মালদা উত্তর মহকুমা ...
26/09/2026

নিখিলবঙ্গ শিক্ষক সমিতি (ABTA) চাঁচল -1 অঞ্চল শাখার বার্ষিক সাধারন সভা সম্পন্ন হল আজ26/09/2026 তারিখে মালদা উত্তর মহকুমা অফিস জ্ঞান সরকার ভবনে .পতাকা উত্তোলন ও শোক প্রস্তাব পাঠ করেন সহ সভাপতি রবিউল আরেফিন .সাধারন সভার উদ্বোধন করেন মহকুমা সম্পাদক রাব্বানি হক .প্রতিবেদন পাঠ করেন সম্পাদক রফিকুল আলম .বর্তমান সময়ে সমিতির প্রয়োজনীয় কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন মহকুমা কমিটির সদস্য মহ:মহসিন আলি সাহেব .বিভিন্ন ইউনিট থেকে সাত জন প্রতিনিধি আলোচনায় অংশ গ্রহন করেন .সম্পাদক মহাশয় জবাবী ভাষনের পর সভাপতির সমাপ্তি ভাষনে সভার কাজ শেষ হয়.

বিদ্যালয় চলো কর্মসূচি:---------------------------------- গাজোল জোনের ABTA -র উদ্যোগে পাঁচটি স্কুলে ( লক্ষ্মীপুর হাইস্কু...
26/09/2026

বিদ্যালয় চলো কর্মসূচি:-
---------------------------------
গাজোল জোনের ABTA -র উদ্যোগে পাঁচটি স্কুলে ( লক্ষ্মীপুর হাইস্কুল, বাবুপুর হাইস্কুল, গাড়াদোল হাইস্কুল, চাকনগর হাইস্কুল ও রানীদিঘী জুনিয়র হাইস্কুল) " বিদ্যালয় চলো " কর্মসূচি সফল ভাবে সম্পন্ন হয়। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন জেলার সহ-সম্পাদক তথা পূর্ব মহকুমার সম্পাদক মনোজ সরকার, গাজোল জোনের সভাপতি গোবিন্দ মন্ডল, গাজোল জোনের সম্পাদক কৃষ্ণ গোপাল সরকার ও পূর্ব মহকুমার নেতৃত্ব সাইকী বেক ।

আজ (২৬.০৯.২০২৬) বামনগোলা অঞ্চল শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। সভাপতিত্ব করেন জোন সভাপতি মাননীয় নিত্যানন্দ বর্মন...
26/09/2026

আজ (২৬.০৯.২০২৬) বামনগোলা অঞ্চল শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। সভাপতিত্ব করেন জোন সভাপতি মাননীয় নিত্যানন্দ বর্মন মহাশয়। শোক প্রস্তাব উত্থাপন করেন শ্রী তন্ময় বর্মন। অনুষ্ঠানের শুভ সূচনা করেন পূর্ব মহকুমার সভাপতি তথা কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী অমৃত কুমার ঘোষ মহাশয় । সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন জোন সম্পাদক নির্মাল্য সেনগুপ্ত। প্রতিবেদনের উপর আলোচনা করেন পলাশ রায়,খগেন্দ্র নাথ সরকার, ক্ষুদিরাম প্রামানিক, সমরেন্দ্র নাথ পাল , মনোজ সরকার প্রমুখ ব্যক্তিবর্গ। জেলা কাউন্সিল সদস্য তথা মহুকুমার কোষাধ্যক্ষ অনুপ কুমার দাস বক্তব্য রাখেন। বিভিন্ন বিদ্যালয়ের ২৬ জন সদস্য আজকের সভায় উপস্থিত ছিলেন। সব শেষে সম্পাদক জবাবী ভাষণ দেন। সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

২০৭ তম জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি ....
26/09/2026

২০৭ তম জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি ....

নিখিল বঙ্গ শিক্ষক সমিতির মালদা জেলা শাখার রতুয়া দুই জোনের অন্তর্গত হরিপুর কেও সিনিয়র মাদ্রাসা ইউনিট এ গত ২৪/৯/২৬ তারিখ...
25/09/2026

নিখিল বঙ্গ শিক্ষক সমিতির মালদা জেলা শাখার রতুয়া দুই জোনের অন্তর্গত হরিপুর কেও সিনিয়র মাদ্রাসা ইউনিট এ গত ২৪/৯/২৬ তারিখ অনুষ্ঠিত হলো বার্ষিক সাধারণ সভা। বার্ষিক সাধারণ সভায় 23 জন সদস্য উপস্থিত ছিলেন। প্রথমে অভ্যর্থনা সমিতির পক্ষ থেকে সকলকে অভ্যর্থনা জানানো হয়। এরপর প্রিয় সমিতির পতাকা উত্তোলন করেন বরিষ্ঠ শিক্ষক প্রভু কুমার সাহা মহাশয়। এরপর শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন হয়। এই সভায় সভাপত মন্ডলী গঠিত হওয়ার পর সোপ প্রস্তাব পাঠ করেন মহাশয়। এরপর সম্পাদক মোহাম্মদ তাজেউল ইসলাম সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন। সম্পাদকীয় প্রতিবেদনের উপরে সাতজন আলোচনা অংশগ্রহণ করেন। বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন রতুয়া ২ জোনের সম্পাদক কমরেড জাহাঙ্গীর আলম। সাধারণ সময় বর্তমান সময়ে মাদ্রাসার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ট্রেড নিয়ে শিক্ষকদের মধ্যে উদ্বিগ্নতা লক্ষ্য করা যায়। ‌ সাধারণ শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করার জন্য শপথ গ্রহণ করা হয়। বিভিন্ন সময়ে সমিতি ইউনিটের বিভিন্ন সমস্যায় পাশে থেকেছে এটা আলোচনায় উঠে আছে। বর্তমান সরকারের ভ্রান্তশিক্ষা নীতি নিয়ে আলোচনা হয়। আগামী ৩/ ১০/ ২০২৬ তারিখ জোনের বার্ষিক সাধারণ সভায় সকলে যাওয়ার অঙ্গীকার করেন। সবাই উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিষদ সদস্য রাবেয়া খাতুন এবং জেলা সম্পাদক মন্ডলী সদস্য মোঃ মেসবাহুল আলম।

নিখিল বঙ্গ শিক্ষক সমিতির মালদা জেলা শাখার রতুয়া দুই জোনের অন্তর্গত হরিপুর কেও সিনিয়র মাদ্রাসা ইউনিট এ আজ ২৪/৯/২৬ অনুষ্...
25/09/2026

নিখিল বঙ্গ শিক্ষক সমিতির মালদা জেলা শাখার রতুয়া দুই জোনের অন্তর্গত হরিপুর কেও সিনিয়র মাদ্রাসা ইউনিট এ আজ ২৪/৯/২৬ অনুষ্ঠিত হলো বার্ষিক সাধারণ সভা। আজ বার্ষিক সাধারণ সভায় 23 জন সদস্য উপস্থিত ছিলেন। প্রথমে অভ্যর্থনা সমিতির পক্ষ থেকে সকলকে অভ্যর্থনা জানানো হয়। এরপর প্রিয় সমিতির পতাকা উত্তোলন করেন বরিষ্ঠ শিক্ষক প্রভু কুমার সাহা মহাশয়। এরপর শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন হয়। এই সভায় সভাপত মন্ডলী গঠিত হওয়ার পর সোপ প্রস্তাব পাঠ করেন মহাশয়। এরপর সম্পাদক মোহাম্মদ তাজেউল ইসলাম সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন। সম্পাদকীয় প্রতিবেদনের উপরে সাতজন আলোচনা অংশগ্রহণ করেন। বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন রতুয়া ২ জোনের সম্পাদক কমরেড জাহাঙ্গীর আলম। সাধারণ সময় বর্তমান সময়ে মাদ্রাসার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ট্রেড নিয়ে শিক্ষকদের মধ্যে উদ্বিগ্নতা লক্ষ্য করা যায়। ‌ সাধারণ শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করার জন্য শপথ গ্রহণ করা হয়। বিভিন্ন সময়ে সমিতি ইউনিটের বিভিন্ন সমস্যায় পাশে থেকেছে এটা আলোচনায় উঠে আছে। বর্তমান সরকারের ভ্রান্তশিক্ষা নীতি নিয়ে আলোচনা হয়। আগামী ৩/ ১০/ ২০২৬ তারিখ জোনের বার্ষিক সাধারণ সভায় সকলে যাওয়ার অঙ্গীকার করেন। সবাই উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিষদ সদস্য রাবেয়া খাতুন এবং জেলা সম্পাদক মন্ডলী সদস্য মোঃ মেসবাহুল আলম।

24/09/2026

পুজোর আগে শিক্ষক-কর্মচারীদের বেতন এবারেই প্রথম নয়!

মিডিয়ার আদেখলেপনা দেখে অবাক হতে হয়। ভাবখানা এমন যেন, পুজোর আগে মাসের মাঝামাঝি এই প্রথম শিক্ষক, কর্মচারীদের অগ্রিম বেতন দেওয়া হচ্ছে। একই খবর এক-একটি মিডিয়া হাউজ কতবার করে যে প্রচার করছে! অথচ এই রেওয়াজ আজকের নয়। বাম আমল থেকে শিক্ষক, কর্মচারীদের পুজোর মাসে অগ্রিম বেতন দেওয়া হচ্ছে।
বাম আমলে যেসব নির্দিষ্ট বছরগুলিতে দুর্গাপূজা মাসের মাঝামাঝি সময়ে হওয়ায় শিক্ষক ও সরকারি কর্মচারীদের মাসের মাঝামাঝি সময়ে বেতন প্রদান করা হয়েছিল, তার মধ্যে উল্লেখযোগ্য বছরগুলি হল:
* ১৯৭৮ সাল:
১৯৭৮ সালে দুর্গাপূজা অক্টোবরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহের সন্ধিক্ষণে (৬–১০ অক্টোবর) অনুষ্ঠিত হয়। সে বছর ঐতিহাসিক বন্যার আবহে অর্থ দপ্তরের বিশেষ নির্দেশে সেপ্টেম্বরের বেতন সেপ্টেম্বরের মাঝামাঝি ও বোনাস/অগ্রিম সেপ্টেম্বরের শেষ সপ্তাহে প্রদান করা হয়।
* ১৯৮৩ সাল:
১৯৮৩ সালে অক্টোবরের মাঝামাঝি (১২–১৬ অক্টোবর) দুর্গাপূজা পালিত হয়। বাম সরকারের নিয়ম মেনে কর্মচারীদের অক্টোবরের বেতন ১৪ অক্টোবরের আগেই মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল।
* ১৯৮৮ সাল:
এ বছর অক্টোবরের মাঝামাঝি (১৫–১৯ অক্টোবর) দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। পূজার ছুটির আগেই ১২–১৪ অক্টোবরের মধ্যে অক্টোবরের বেতন মিটিয়ে দেওয়া হয়েছিল।
* ১৯৯৩ সাল:
১৯৯৩ সালে দুর্গাপূজার ছুটি অক্টোবরের তৃতীয় সপ্তাহে (২১–২৫ অক্টোবর) ছিল। তবে সরকারি আদেশ অনুযায়ী বেতন ১৯-২০ অক্টোবরের (মাসের মাঝামাঝি) মধ্যেই দেওয়া হয়।
* ১৯৯৯ সাল:
১৯৯৯ সালে অক্টোবরের মাঝামাঝি সময়ে (১৫–১৯ অক্টোবর) ষষ্ঠী ও পূজা অনুষ্ঠিত হওয়ায় কর্মচারীদের মাসের বেতন ১২–১৪ অক্টোবরের মধ্যে ব্যাঙ্ক/ট্রেজারির মাধ্যমে প্রদান করা হয়।
* ২০০২ সাল:
২০০২ সালে অক্টোবরের ১১–১৫ তারিখে দুর্গাপূজা উৎসব পালিত হয়েছিল। সে বছর কর্মচারীদের অক্টোবরের বেতন ১১ অক্টোবরের মধ্যে প্রদান করার বিজ্ঞপ্তি জারি করা হয়।
* ২০০৫ সাল:
২০০৫ সালে অক্টোবরের ৮–১২ তারিখে দুর্গাপূজা ছিল। সে বছর অক্টোবরের বেতন বিশেষ আদেশে ৭–৮ অক্টোবরের (মাসের প্রথম/মাঝামাঝি) মধ্যে দেওয়া হয়েছিল।
* ২০০৭ সাল:
২০০৭ সালে অক্টোবরের মাঝামাঝি (১৬–২০ অক্টোবর) মহাষষ্ঠী ও পূজা চলায় অক্টোবরের বেতন ১৫ অক্টোবরের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে দেওয়া হয়েছিল।
বাম আমলের মূল নীতি:
বামফ্রন্ট আমলে নিয়ম ছিল—উৎসবের ছুটি মাসের ২০ তারিখের আগে হলে সংশ্লিষ্ট মাসের বেতন পূজার আগেই দিয়ে দেওয়া হতো, এবং প্রয়োজনে শিক্ষক-কর্মচারীদের জন্য ‘উৎসব অগ্রিম’ (Festival Advance) বা 'অ্যাড-হক বোনাস' দেওয়ার প্রক্রিয়া সেপ্টেম্বর/অক্টোবরের মাঝামাঝি সময়েই সম্পন্ন করা হত।
তৃণমূল আমলেঃ
এই রেওয়াজ অব্যাহত ছিল তৃণমূল সরকারের সময়েও।
গত কয়েক বছরে যেসব সালে দুর্গাপূজার আগে মাসের মাঝামাঝি সময়ে (প্রায় ১০ থেকে ১৫ তারিখের মধ্যে) শিক্ষক ও সরকারি কর্মচারীদের বেতন ও অগ্রিম প্রদান করা হয়েছে, তার উল্লেখযোগ্য বছরগুলি হল:
*২০১৪, *২০১৭, *২০২১, *২০২৩ ও *২০২৪ সাল।
সাধারণত পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুসারে, দুর্গাপূজার ছুটি যদি মাসের ১৬ তারিখের আগে বা মাঝামাঝি সময়ে পড়ে, তবে নবান্নের অর্থ দপ্তর (Finance Audit Branch) থেকে বিশেষ নোটিফিকেশন জারি করে সেই মাসের বেতন মাসের মাঝামাঝি সময়েই প্রদান করা হয়।

Address

Bazarpatty Lane
English Bazar
732101

Website

Alerts

Be the first to know and let us send you an email when নিখিল বঙ্গ শিক্ষক সমিতি - abta , মালদা জেলা শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share