Mithun Adhikary

Directions Website Contact the school

Mithun Adhikary “যে ইতিহাস বইতে পড়ানো হয় না …”
Contact - +918910327577
Mail - [email protected] Hi, I am Mithun Adhikary and I explain complex issues in simple way

24/09/2026

যারা এতদিন বলতেন কোন পলিটিক্যাল পার্টির টাকা খেয়ে পোস্ট করছি- তারা আশা করি ইলেকশন কমিশনের লিস্ট ঘেটে দেখবেন, আমার বা রোমাঞ্চ পিডিয়ার নাম কোথাও আছে কিনা 😊🙏🏽

20/09/2026

ব্রাশ করছেন প্রতিদিন, তবু দাঁত নষ্ট হচ্ছে কেন ? Dentist Explains What Actually Works | MBP Show
আজ আমার সাথে ছিলেন ডেন্টিস্ট হিমাদ্রি চক্রবর্তী। দাঁত ভালো রাখার খুঁটিনাটি নানা তথ্য দিলেন - সম্পূর্ণ পডকাস্ট দেখুন আমাদের চ্যানেলে।

20/09/2026

এই পুরস্কারটা শুধু আমার নামের নয়। আমার টিম, আমার পরিবারের মানুষ, আর সেই অসংখ্য দর্শক—যাঁরা একটা ভিডিও দেখেছেন, শেয়ার করেছেন, ভালো-মন্দ বলেছেন, আবার পরের ভিডিওটার জন্য অপেক্ষা করেছেন—এই পথটা আসলে তাঁদের সবার।

আর সবচেয়ে ভালো লাগছে, এই স্বীকৃতিটা এসেছে এমন একটা সময়ে যখন আমরা Mithunbolchi Podcast-কে আরও বড় করে গড়ে তোলার চেষ্টা করছি।

অনেকটা পথ এখনও বাকি।
তবে আজ একটু থেমে পিছনে তাকিয়ে বলতে ইচ্ছে করছে—

হ্যাঁ, পথটা কঠিন ছিল। কিন্তু পথটা সার্থকও ছিল। ❤️

আজকের এই সম্মানটা আমার কাছে একটু বেশি বিশেষ। ❤️The Independent Bengal Conclave – Rising Bengal 2026-এ “Digital Content C...
20/09/2026

আজকের এই সম্মানটা আমার কাছে একটু বেশি বিশেষ। ❤️

The Independent Bengal Conclave – Rising Bengal 2026-এ “Digital Content Creator of the Year 2026” হিসেবে সম্মানিত হলাম।

কাজের স্বীকৃতি যখন নিজের শহর, নিজের মানুষের কাছ থেকে আসে—অনুভূতিটা সত্যিই আলাদা।
কৃতজ্ঞ। ❤️🙏

18/09/2026

চীন কীভাবে ধনী হল ? How China Become Rich ?

আমার বয়স তখন মোটামুটি ৭ বছর।সকালে ঘুমাচ্ছিলাম। হঠাৎ মা ডেকে বলল—“দেখ, পুকুরের জলটা কেমন নড়ছে!”ঘুমচোখে সেদিন হয়তো বুঝতেই ...
16/09/2026

আমার বয়স তখন মোটামুটি ৭ বছর।

সকালে ঘুমাচ্ছিলাম। হঠাৎ মা ডেকে বলল—
“দেখ, পুকুরের জলটা কেমন নড়ছে!”

ঘুমচোখে সেদিন হয়তো বুঝতেই পারিনি, পৃথিবীর অন্য প্রান্তে ঠিক কত বড় একটা বিপর্যয় ঘটে গেছে। ২০০৪ সালের Tsunami-র সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল এভাবেই—বাড়ির পুকুরের অস্বাভাবিকভাবে নড়ে ওঠা জল দেখে।

কিন্তু আমার কাছে যে ঘটনাটা ছিল শুধুই অবাক হয়ে দেখার একটা মুহূর্ত, প্রায় ২ লক্ষ ২৮ হাজার মানুষের কাছে সেই পরিচয়টা ছিল ভয়াবহ। কয়েক ঘণ্টার মধ্যেই ভারত মহাসাগরের আশপাশের বিস্তীর্ণ উপকূল বদলে গিয়েছিল ধ্বংসস্তূপে। ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভারত, থাইল্যান্ডসহ বহু দেশে কেড়ে নিয়েছিল অসংখ্য মানুষের জীবন, পরিবার আর ঘরবাড়ি।

কিন্তু কীভাবে সমুদ্রের তলায় ঘটে যাওয়া একটি ভূমিকম্প এত বিশাল জলরাশিকে জাগিয়ে তুলেছিল? কীভাবে সেই ঢেউ হাজার হাজার কিলোমিটার পেরিয়ে একের পর এক দেশে আঘাত করেছিল? আর এত বড় বিপর্যয়ের মাঝেও কীভাবে কিছু মানুষের উপস্থিত বুদ্ধি বাঁচিয়ে দিয়েছিল বহু প্রাণ?

২০০৪ সালের Indian Ocean Tsunami-র সেই ভয়ংকর সকাল, তার বিজ্ঞান, ধ্বংস আর অবিশ্বাস্য কিছু মানবিক গল্প নিয়েই আমাদের নতুন documentary।

**Full video is now available on Romancho Pedia YouTube Channel.**

16/09/2026
একের পর এক রেস্টুরেন্ট বন্ধ হচ্ছে। এমনকি আমাদের বাড়ির ফ্রিজও আমাদের শরীরে রোজ ক্যান্সারের বিষ ঢুকিয়ে দিচ্ছে। ফুড সেফটি ন...
15/09/2026

একের পর এক রেস্টুরেন্ট বন্ধ হচ্ছে। এমনকি আমাদের বাড়ির ফ্রিজও আমাদের শরীরে রোজ ক্যান্সারের বিষ ঢুকিয়ে দিচ্ছে। ফুড সেফটি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলাম - প্রেসিডেন্সি কলেজের প্রফেসর ডক্টর অর্ণব হালদার স্যারের সাথে। অসাধারন কিছু তথ্য দিলেন। ইউটিউবে সার্চ করুন - MBP Show

15/09/2026

পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর মরুভূমি ! This Desert Hasn't Seen Rain Since 1600s

🇪🇬 বাংলায় প্রথমবার—মিশরের রহস্য নিয়ে একটি বিশেষ Podcast!মিশরের পিরামিড, ফারাও, মমি, ক্লিওপেট্রা—হাজার হাজার বছর ধরে যেসব...
08/09/2026

🇪🇬 বাংলায় প্রথমবার—মিশরের রহস্য নিয়ে একটি বিশেষ Podcast!

মিশরের পিরামিড, ফারাও, মমি, ক্লিওপেট্রা—হাজার হাজার বছর ধরে যেসব রহস্য, ইতিহাস আর প্রশ্ন আমাদের কৌতূহলী করে রেখেছে, সেইসব নিয়েই এবার আমাদের একটি অসাধারণ Podcast Session।

আর সবচেয়ে আশ্চর্যের বিষয়?

📅 যেদিন আমরা এই Podcast-টি শুট করেছিলাম—১২ই আগস্ট, ২০২৬,
ঠিক ২০৫৫ বছর আগে, ১২ই আগস্ট, খ্রিস্টপূর্ব ৩০ অব্দে, মিশরের শেষ ফারাও ক্লিওপেট্রার মৃত্যু হয়েছিল।

ইতিহাসের সঙ্গে এমন এক অদ্ভুত সময়ের মিল—সত্যিই শিহরণ জাগানোর মতো!

এই বিশেষ সেশনে আমার সঙ্গে ছিলেন ডাক্তার ও লেখক অনির্বাণ ঘোষ।
মিশরের ইতিহাস, সভ্যতা, ফারাওদের জীবন, পিরামিড এবং বহু প্রচলিত রহস্য ও মিথ—সবকিছু নিয়েই হয়েছিল দীর্ঘ, গভীর এবং অসাধারণ এক আলোচনা।

🎙️ বাংলা Podcast-এ মিশরের রহস্য নিয়ে এমন আলোচনা—এটাই আমাদের প্রথম প্রয়াস।

কিছু ইতিহাস শুধুমাত্র বইয়ের পাতায় থাকে না—
কিছু ইতিহাসকে অনুভব করতে হয়, প্রশ্ন করতে হয়, আর নতুন করে আবিষ্কার করতে হয়।

🇪🇬 Egypt: The Land of Pharaohs & Mysteries
শীঘ্রই আসছে। ❤️

Address

Kolkata
Duttapukur

Alerts

Be the first to know and let us send you an email when Mithun Adhikary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Mithun Adhikary:

Shortcuts

Share

Category