Sarpi F. P School

Sarpi F. P School A govt. aided primary school under Paschim Bardhaman DPSC. One of the oldest school of this area. The school was established on 22nd July, 1947.

16/08/2026

স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে অভিনীত হল ক্ষুদিরাম বসুর জীবনী অবলম্বনে নাটক ক্ষুদিরামের ভূত। নাটকটিতে অভিনয় করলেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।

16/08/2026

স্বাধীনতা দিবস ২০২৬। স্বাধীনতার বয়স আশি বছর, আর সেই সাথে আমাদের বিদ্যালয়ের বয়সও আশি বছর। আমাদের নব প্রজন্ম গতকাল মেতে উঠেছিল দেশ বন্দনায়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা তরুদের দুর্গা মন্দিরে আয়োজিত সান্ধ্য অনুষ্ঠানে অভিনয় করলো নাটক 'ক্ষুদিরামের ভূত'। বিদ্যালয়ের মোট ২৫ জন শিক্ষার্থী এই নাটকে অংশগ্রহণ করেছে। সকলের প্রতি শুভেচ্ছা রইলো। আশা করবো আগামী দিনে আরও আরও শিক্ষার্থীরা নাটকে অংশগ্রহণ করতে এগিয়ে আসবে।

আমাদের বিদ্যালয়ের স্বাধীনতা দিবসের নাটকের খবর প্রকাশিত হলো দুর্গাপুর দর্পণ অনলাইন পত্রিকায়। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই ...
15/08/2026

আমাদের বিদ্যালয়ের স্বাধীনতা দিবসের নাটকের খবর প্রকাশিত হলো দুর্গাপুর দর্পণ অনলাইন পত্রিকায়। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই দুর্গাপুর দর্পণকে ও দুর্গাপুর ২৪×৭ ডট কম কে।

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৫ আগস্ট: স্বাধীনতা দিবস মানেই শুধু জাতীয় পতাকা উত্তোলন কিংবা দেশাত্মবোধক গান নয়। ....

আজ সরপী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উদযাপিত হলো আশি-তম স্বাধীনতা দিবস। উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক অভিভ...
15/08/2026

আজ সরপী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উদযাপিত হলো আশি-তম স্বাধীনতা দিবস। উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক অভিভাবিকারা। মাননীয় অবর বিদ্যালয় পরিদর্শক (দুর্গাপুর উত্তর চক্র) শ্রী সুধাংশুশেখর চক্রবর্তী মহাশয় স্বাধীনতা দিবস সম্পর্কে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইছাপুর গ্রাম পঞ্চায়েতের মাননীয়া প্রধান, সদস্যাবৃন্দ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের নিয়ে মঞ্চস্থ হলো নাটক 'ক্ষুদিরামের ভূত'। বিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থী এই নাটকে অভিনয় কর...
15/08/2026

বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের নিয়ে মঞ্চস্থ হলো নাটক 'ক্ষুদিরামের ভূত'। বিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থী এই নাটকে অভিনয় করলেন। নাটকে আবহে তবলায় সঙ্গত করেছেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র প্রীতম কর্মকার। শিশু শিক্ষার্থীদের অভিনয় মুগ্ধ করেছে সমস্ত দর্শক শ্রোতাদের। তাদের এই প্রয়াস আমাদের দীর্ঘদিন মনে থাকবে। সকলে অনেক বড় হও। প্রকৃত স্বাধীনতার অর্থ অনুধাবন করে ক্ষুদিরামের মতোই দেশের কাজে নিয়োজিত হও- সর্বশক্তিমানের কাছে এই প্রার্থনা করি।
নাটকটি পুনরায় সন্ধ্যা সাড়ে সাতটায় সরপী তরুদের দুর্গা মন্দির প্রাঙ্গণে উপস্থাপিত হবে। সকলকে আসার জন্য অনুরোধ জানাই।

11/08/2026

নাটকের মহড়ার আরো কিছু খণ্ডাংশ

11/08/2026

আজ শহীদ ক্ষুদিরাম বসুর আত্মোৎসর্গ দিবস। আমাদের বিদ্যালয়ে অন্যান্য অনুষ্ঠানের সাথে আসন্ন নাটকের ড্রেস রিহার্সালও উপস্থাপিত হল। তারই কিছু খন্ডাংশ তুলে ধরা হল। নাটকের নাম 'ক্ষুদিরামের ভূত'। পরিবেশনায় সরপী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। নাটকটি ১৫-ই আগস্ট বিদ্যালয় প্রাঙ্গণে মঞ্চস্থ হবে। আপনাদের সকলের উপস্থিতি একান্ত কাম্য। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা আশা করি আপনাদের ভালো লাগবে।

23/07/2026

আসন্ন স্বাধীনতা দিবসের মহড়া।

শিক্ষার্থীদের যথাযথভাবে গাইড করলেন আমাদের প্রধান শিক্ষিকাসহ অন্যান্য সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ
21/06/2026

শিক্ষার্থীদের যথাযথভাবে গাইড করলেন আমাদের প্রধান শিক্ষিকাসহ অন্যান্য সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ

আন্তর্জাতিক যোগ দিবস পালন।
21/06/2026

আন্তর্জাতিক যোগ দিবস পালন।

Address

Sarpi
Durgapur
713363

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sarpi F. P School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category