দ্যুতি

দ্যুতি A school for Mentally Retired Children Contact 8617585634 or 8617385284

28/02/2022

আর পাঁচজনের মতই বিশেষভাবে সক্ষম মহিলারা ও বাচ্চারা সব অধিকার পাবেন, এটা নিশ্চিত করার দায়িত্ব সরকার ও স্থানীয় প্রশাসনের।

13/01/2022

পূর্ণবয়স্ক মানসিক প্রতিবন্ধীদের অর্থপূর্ণ কাজ করার সামর্থ্য আছে । মানসিক প্রতিবন্ধী অর্থ এই নয় যে তারা শিখতে কিছু করতে বা কাজ করতে অসমর্থ।

03/01/2022

পড়তে বসলে বাচ্চা কাঁদতে শুরু করে আর বই ছিড়ে ফেলে একদম সহযোগিতা করে না এর জন্য কিছু করা যায় কি?

এর অনেক কারণ থাকতে পারে ।বিভিন্ন শিশুর ক্ষেত্রে এই কারণ আলাদা হতে পারে। তবুও পড়তে বসলে কাদা বা বই ছেড়ার সমস্যা দুটি বাচ্চার কাছে একই রকম । আচরণগত কোনআচরণগত কোন কর্মসূচির পরামর্শ দেওয়ার আগে শিশুর কর্ম ক্ষমতা এবং আচরণগত বিশ্লেষণ করতে হবে। তবে নিম্নরূপ কারণ থাকতে পারে।
*আপনি যা শেখাতে চান তাতে শিশু আগ্রহী না থাকতে পারে ।
*কাজটি তার কাছে খুব সহজ বা খুব কঠিন হতে পারে ।
*কেঁদে বা বই ছিড়ে সে ওই কাজ থেকে যে বাঁচা যায় তা হয়তো জেনে গেছে কারণ আপনি কখনো কাদার পর হয়ত সে কাজ থেকে তাকে অব্যাহতি দিয়েছেন।
* শিশু হয়তো খেলতে এবং নিজের পছন্দ মত কাজ করতে ভালোবাসে । আর ওই রকম উশৃংখল আচরণের পর আপনারা হয়ত তা করার জন্য তাকে ছেড়ে দেন।
*আপনাদের শিক্ষাপদ্ধতি সঠিক নাও হতে পারে হয়তো খুব চাপ সৃষ্টি করেন ।
* উপযুক্ত গাইডেন্স পায় না বা ভালো পড়ার জন্য উপযুক্ত পুরস্কার পায় না উপযুক্ত গাইডেন্স পারে না বা ভালো পড়ার জন্য উপযুক্ত পুরস্কার পায় না

একজন মনোবিজ্ঞানী বা বিশেষ শিক্ষকের সঙ্গে পরামর্শ করে এই সমস্যার সমাধানে উপযুক্ত ব্যবস্থা করা যেতে পারে।

31/12/2021

হ্যাপি নিউ ইয়ার ।সকল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।

31/12/2021

উপযুক্ত প্রশিক্ষণ পেলে মানসিক প্রতিবন্ধীরাও নববর্ষের পরশ পেতে পারে এবং নববর্ষের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে।

23/12/2021

দীর্ঘদিন ধরে ফিটের ওষুধ খাওয়ার ফলে সাইড ইফেক্ট হতে পারে। কয়েকটি সাধারণ সাইড এফেক্ট হলো অলসতা ,হাইপেরাক্টিভিটি ,দানা বেরোনো, লিভার খারাপ ।তবে এসব নিরাময়যোগ্য।তবে ওষুধ খেতে হবে।

21/12/2021

বেশিরভাগ মানসিক প্রতিবন্ধী অবসরকালীন কাজ কর্মে অংশগ্রহণ করতে পারে ।যদিও অবসরকালীন কাজকর্ম তাদের অংশগ্রহণের মাত্রা তাদের প্রতিবন্ধকতা তীব্রতার উপর নির্ভর করে।

15/12/2021

ডাউন সিনড্রোম ক্রোমোজোম গত বিকৃতি অতিরিক্ত ক্রোমোজোমের জন্য এটি হয়।ডাউন সিনড্রোমের বাচ্চার হালকা থেকে মাঝারি মানসিক প্রতিবন্ধকতা থাকতে পারে ।

14/12/2021

পূর্ণবয়স্ক মানসিক প্রতিবন্ধীদের অর্থপূর্ণ কাজ করার সামর্থ্য আছে। মানসিক প্রতিবন্ধীর অর্থ এই নয় যে তারা শিখতে ,কিছু করতে,বা কাজ অসমর্থ।

12/12/2021

সেরিব্রাল পালসি হলো জন্মাবার প্রথম তিন বছরের মধ্যে মস্তিষ্কের ক্ষতির ফলে এক জটিল বিকাশ না হওয়া অবস্থা । এতে মাংস বেশি দূর্বলতার ফলে অক্ষমতা সৃষ্টি হয়।

10/12/2021

Address

Durgapur
713214

Telephone

+918617585634

Website

Alerts

Be the first to know and let us send you an email when দ্যুতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to দ্যুতি:

Shortcuts

Share

Category