Dhrubatara Music Academy

Dhrubatara Music Academy Learnt music from eminent Musicians, having performing experience in TV, Radio and many other Social media. Released many CDs from renowned Cos.i,e HMV etc

01/01/2026

Happy New year ‘2026

গত 6th April'25 রবিবার , বাংলা নববর্ষের প্রাক্কালে ধ্রুবতারা মিউজিক একাডেমী  সন্মান জানালেন দুই  কিংবদন্তি সুরকার সলিল চ...
21/05/2025

গত 6th April'25 রবিবার , বাংলা নববর্ষের প্রাক্কালে ধ্রুবতারা মিউজিক একাডেমী সন্মান জানালেন দুই কিংবদন্তি সুরকার সলিল চৌধুরী ও নচিকেতা ঘোষ কে তাদের শতবর্ষে l মনোরম পরিবেশে একটি মনোজ্ঞ সন্ধ্যায় সাক্ষী থাকলেন বহু বিশিষ্ট মানুষ l রকি পথ চিলড্রেন্স পার্কে এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমতি অনিন্দিতা মুখার্জী , শ্রী বিমল মিত্র , শ্রী বুদ্ধদেব সেনগুপ্ত , শ্রী কালীপ্রসাদ দত্ত প্রমুখ বিশিষ্ট জনেরl l ধ্রুবতারা মিউজিক একাডেমির শিল্পীদের সুন্দর সমবেত ও একক সঙ্গীত ছাড়া ও অংশগ্রহণ করেন বিভিন্ন সংস্থা ,যেমন স্বর ও সরগম , শ্রুতিরঙ্গম , ক্যামেলিয়া , সংগীতম , কথা ও কাহিনী ও ভানুচক্রের শিল্পীগণ , ধন্যবাদ জানাই সজল ও মলি দাশগুপ্ত , কাকলি ও কুন্তল রায় , দেবদাস ও কাকলি সেন , হৃদয় ও জয়ীতা সlই , মধুমিতা মিত্র বিশ্বায়ন ও বিথিন রায় , সুব্রত বিশ্বাস দের l সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ভাবে সঞ্চালনা করেন শ্রী প্রসূন চট্টোপাধ্যায় l সর্বশেষ শিল্পী ছিলেন শ্রী বাবলু শম্ভু l সমস্ত শ্রোতৃমণ্ডলী ভীষণ উপভোগ করেন l অনুষ্ঠানটি l ধ্রুবতারা মিউজিক একাডেমির সদস্য ও সদস্যlদের প্রচেষ্টা সার্থক হয়ে উঠেছিল এই অনুষ্ঠানটির সফলতায় l সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন ধ্রুবতারা মিউজিক একাডেমির অধ্যক্ষ প্রণব মুখোপাধ্যায় l

31/03/2025

সমকালীন দুই কিংবদন্তি / অবিস্মরণীয় সুরস্রষ্টা শ্রী সলিল চৌধুরী ও শ্রী নচিকেতা ঘোষ কে বাংলা শুভ নববর্ষের প্রাক্কালে , তাদের জন্ম শতবর্ষে , আমরা ধ্রুবতারা মিউজিক একাডেমির পক্ষ থেকে তাদের সৃষ্টিকে তুলে ধরে নতমস্তকে শ্রদ্ধা জানাতে চলেছি 6th এপ্রিল '2025 রবিবার , ঠিক সন্ধ্যা 7 pm থেকে l আসুন সকলে মিলে তাদের সন্মান জানাই l
স্থান - রকি পথ , চিলড্রেন্স পার্ক , সেল কোঅপারেটিভ , সিটি সেন্টার l

ধ্রুবতারা মিউজিক একাডেমি আয়োজিত পিকনিক অনুষ্ঠানের কিছু মুহূর্ত ধরে রাখা হলো l স্থান - মেজর পার্ক , এ জোনে , তারিখ - 30/0...
06/02/2025

ধ্রুবতারা মিউজিক একাডেমি আয়োজিত পিকনিক অনুষ্ঠানের কিছু মুহূর্ত ধরে রাখা হলো l স্থান - মেজর পার্ক , এ জোনে , তারিখ - 30/01/2025 ! সকলে মিলে খুব জমজমাট কাটলো দিনটা l

আজ থেকে ঠিক 6  বছর আগে আজকের দিনে এই একাডেমির পথ চলা শুরু হয়েছিল , এরপর  নানা অবস্থার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে এই একাডেমি ...
04/07/2024

আজ থেকে ঠিক 6 বছর আগে আজকের দিনে এই একাডেমির পথ চলা শুরু হয়েছিল , এরপর নানা অবস্থার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে এই একাডেমি ভালো কিছু করার লক্ষ্যে , বিভিন্ন স্বাদের গানের চর্চা , সঠিক পরিবেশনা , ইত্যাদি ইত্যাদি , সকলের শুভকামনা আমাদের পাথেয় হয়ে থাকবে l

যেহেতু ধ্রুবতারা মিউজিক একাডেমি তে সমস্ত গানের চর্চা করা হয় , তাই অন্যান্য কবি বা সুরকারদের মতো বিদ্রোহী কবি কাজী নজরুল ...
29/07/2023

যেহেতু ধ্রুবতারা মিউজিক একাডেমি তে সমস্ত গানের চর্চা করা হয় , তাই অন্যান্য কবি বা সুরকারদের মতো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে ও স্মরণ করা হলো তার জন্মদিন উপলক্ষে 11 এই জুন '23, তারই গান দিয়ে l অনেক সদস্য থাকতে পারেন নি সেদিন, কিন্তু অনুষ্ঠান দ্বারা এই বিশেষ জনদের স্মরন করতেই হয় l অনুষ্ঠানের কিছু মুহূর্তের ছবি দিলামl সকলে দুটি করে নজরুলগীতি পরিবেশন করেন l

20/06/2023

A unique song of Hemanta Mukherjee with unexpected lyric and tune by Poet Sukanta Bhattacharjee and Salil Choudhury respectively . This performance is to show gratitude to the Trio. 🙏🙏🙏

গত 21st  মে  অত্যন্ত সুচারু ভাবে অনুষ্ঠিত হলো কবি প্রণাম " আজি কোন সুরে বাঁধিব " এই শিরোনামে l খুব দক্ষতার সাথে অনুষ্ঠান...
31/05/2023

গত 21st মে অত্যন্ত সুচারু ভাবে অনুষ্ঠিত হলো কবি প্রণাম " আজি কোন সুরে বাঁধিব " এই শিরোনামে l খুব দক্ষতার সাথে অনুষ্ঠানটির আয়োজন করেন বর্ধমানের রেনেসাঁ তে শ্রী প্রদীপ মজুমদার এবং কবিতা মজুমদার l ধ্রুবতারা মিউসিক একাডেমির সহযোগিতায় অনুষ্ঠানটি সকল দর্শকের মনে জায়গা করে নেই l অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রী বুদ্ধদেব সেনগুপ্ত মহাশয় কে তার বিশেষ রবীন্দ্র চর্চার জন্য সন্মান জানানো হয় l গুরু শিষ্য পরম্পরার প্রয়োজনে র কথা মনে করিয়ে দেন ধ্রুবতারার অধ্যক্ষ প্রণব মুখোপাধ্যায় l সংগীতে অংশগ্রহণ করেন অড্রিয়ান রায় , বর্ণালী রায় , শুভঙ্কর দত্ত , নন্দিতা দেশপান্ডে , বিভা বিশ্বকর্মা , কাকলি মুখোপাধ্যায় , সৌমেন চট্টোপাধ্যায়, সুতপা মুখোপাধ্যায় , ঋতুকনা ভৌমিক , বাণী চট্টোপাধ্যায় , বুদ্ধদেব সেনগুপ্ত , সঞ্চারী দত্ত , কবিতা মজুমদার ও প্রণব মুখোপাধ্যায় l আবৃতি তে অংশ নেন তন্ময় ভট্টাচার্য ও তন্দ্রা মন্ডল , সমগ্র অনুষ্ঠানটিতে ভাষ্যে ছিলেন প্রদীপ ঘোষ l যন্ত্রসংগীত এ ছিলেন সুদীপ দত্ত , পার্থ Dawn , সনৎ বড়াল l শব্দ প্রক্ষেপনে ছিলেন কালু পোদ্দার l অনুষ্ঠান শেষে মধ্যাহ্ন ভোজনে যোগ দেন সকলে l অনুষ্ঠানটির আয়োজনে কোনো ত্রুটি ছিল না l

ধ্রুবতারা মিউসিক একাডেমি আয়োজন করলো কবি প্রণাম অনুষ্ঠান তাদেরই শিক্ষাকেন্দ্রে  গত 14.05.23 , রবিবার l সঙ্গীত পরিবেশনের ম...
22/05/2023

ধ্রুবতারা মিউসিক একাডেমি আয়োজন করলো কবি প্রণাম অনুষ্ঠান তাদেরই শিক্ষাকেন্দ্রে গত 14.05.23 , রবিবার l সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কবিকে শ্রদ্ধা জানান সুতপা মুখোপাধ্যায় , শুভঙ্কর দত্ত , বিভা বিশ্বকর্মা , নন্দিতা দেশপান্ডে , সৌমেন চট্টোপাধ্যায় ,কাকলি মুখোপাধ্যায় , বাবলি দত্ত , কবিতা মজুমদার ও প্রণব মুখোপাধ্যায় l তবলাতে সহযোগিতা করেন নির্মল চক্রবর্তী l কিছু মুহূর্তের ছবি তুলে ধরলাম l

8th মে  পাঁচটি সংস্থার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো রবীন্দ্র জয়ন্তী "ওই মহামানব আসে " ! কয়েকটি মুহূর্তের ছবি দিলাম l বাকি চার...
21/05/2023

8th মে পাঁচটি সংস্থার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো রবীন্দ্র জয়ন্তী "ওই মহামানব আসে " ! কয়েকটি মুহূর্তের ছবি দিলাম l বাকি চারটি সংস্থা ( ক্যামেলিয়া , উড়ান , শ্রুতিরঙ্গম ও সঞ্চারী ডান্স একাডেমি ) কে ধন্যবাদ জানাই পূর্ণ সহযোগিতার জন্য !

Address

2/3 Matangini Hazra Bithi SAIL CO-OP City Centre
Durgapur
713216

Telephone

9434798728

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhrubatara Music Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category