Panchra Kamalakinkar Primary School

Panchra Kamalakinkar Primary School Categories:
Primary School
Class 1 to 5

29/06/2024

তোমার আমার ঘর

কঙ্কণ কুমার চট্টোপাধ্যায়

বহু দেশ ঘুরে ঘুরে, আজো তুমি পথ হা়ঁটো চোখের সমুখে
ধরিত্রী জয়ের আশা, অতৃপ্ত হৃদয় জুড়ে কর্মক্ষম বুকে।
অচেনাকে চেনা করো, অজানাকে জানা সারো নীরবে সরবে
আকাশে উড্ডীন আশা, অনন্ত বিরল ঘেঁসা লালিত গরবে।
উদ্ধত উদ্বেগ শূণ্য, মননে হয়তো বন্য অস্থির চেতন
আশা আর ভাষা নিয়ে, নিত্য নব বাসা রচো ওড়াও কেতন।
তবু তুমি হয়তো রিক্ত, নিভৃত অশ্রুতে সিক্ত কঠিন হৃদয়
দৃপ্ত পায়ে ক্লান্তি খুব, স্মৃতিতে মেরেছো ডুব চেনা বৃত্তে ক্ষয়।
ফেলে আসা কোন বাঁকে, কে যেন পিছনে ডাকে খুব চেনা সুর
কতো সব রীতি নীতি, স্নেহ শ্রদ্ধা প্রেম প্রীতি বেদনা বিধুর।
সূর্যস্নাত চেনা ভোর, দুপুরে ঘুমের ঘোর সন্ধ্যা শঙ্খধ্বনি
পতঙ্গ পাখির বাসা, হাল কাঁধে চেনা চাষা মিষ্টি মধু খনি।
আগাছা ফুলের গায়, প্রজাপতি উড়ে যায় গৃহের পালিত পশু ডাকে
আত্নীয়জনের ভীর, সেইতো তোমার নীড় ঘর বলো যাকে।
==================================

30/05/2024

একটি জীবন্ত প্রতিভার মৃত্যু!!
*পড়বেন অবশ্যই*
""""""""""""""""""""""""
কুরুক্ষেত্রের যুদ্ধের সেই দৃশ্য--*_ অভিমন্যু একা চক্রব্যূহ ভেদ করে ঢুকে পড়েছেন আর কৌরবপক্ষের ১৪ মহারথী এবং ৫ অক্ষৌহিনী সৈন্য সেই বালককে ঘিরে ফেলেছে কিন্তু সেই বালক-বীরের তেজের সামনে কৌরবপক্ষের বড় বড় মহারথীরাও দাঁড়াতে পারছেন না। কৃপ, দ্রোণ, কর্ণ, শল্য, দুঃশাসন, অশ্বত্থামা, শকুনি-- সবাই তার কাছে পরাজিত। কৌরব সৈন্যরা অভিমন্যুর বাণে কচুকাটা হয়ে যাচ্ছে। দুর্যোধন তা দেখে বললেন, "আজ এই বালক তো একাই পুরো কৌরব সৈন্যকে মেরে শেষ করবে, আপনারা কিছু করুন !"

দ্রোণ বললেন, "যতক্ষণ এই বীরের হাতে ধনুক আছে ততক্ষণ একে হারানো অসম্ভব ! আগে এর হাতের ধনুক কাটো !" দেখতে দেখতে ১৪ মহারথীর সম্মিলিত আক্রমণে বালক অভিমন্যুর হাতের ধনুক কাটা গেল। চক্রব্যূহে একলা ধনুর্ধরের হাতে ধনুক না-থাকলে তার ঠিক কতটা অসহায় লাগে, সেটা ন্যাশনাল চ্যাম্পিয়ন তীরন্দাজ, ঝাড়খণ্ডের দীপ্তি কুমারীকে জিগ্যেস করুন !

ঝাড়খণ্ডের হতদরিদ্র আদিবাসী পরিবারের এই কন্যাটির বাবা-মা দু'জনেই দিনমজুর। মাত্র চোদ্দ বছর বয়েসে, বাবার বানিয়ে দেওয়া বাঁশের ধনুক নিয়েই দীপ্তি স্কুল লেভেলের আর্চারিতে চ্যাম্পিয়ন। বাঁশের ধনুক নিয়েই স্কুল লেভেল থেকে স্টেট লেভেলের যাত্রাপথে তার সংগ্রহ আরও ৬৬টি মেডেল। কিন্তু স্টেট লেভেলে বাঁশের ধনুক চলে না। দিনমজুর মা, দেড় লক্ষ টাকা ধার করে তাকে প্রতিযোগিতার উপযুক্ত একটি আধুনিক ধনুক কিনে দেন। সেই ধনুক দিয়েই স্টেট লেভেল থেকে রেকর্ড সময়ে জাতীয় লেভেলে পৌঁছে যায় দীপ্তি, সংগ্রহ করে আরো প্রায় ৪০টি মেডেল - কোনো ব্যক্তিগত কোচের সাহায্য ছাড়াই !

আরো ভালো প্রশিক্ষণের জন্য দীপ্তি ডাক পায় ঝাড়খণ্ডের বিরসা মুন্ডা আর্চারি অ্যাকাডেমিতে। দীপ্তিকে আর থামানো যায়নি। বাঁশের ধনুক ছেড়ে, আধুনিক ধনুক ধরার মাত্র দু'বছরের মধ্যে জাতীয় চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতায় দীপ্তি হারিয়ে দেয় জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কামালিকা বারিকে। জিতে নেয় ন্যাশনাল চ্যাম্পিয়নের সোনার মেডেল।

এবার লক্ষ্য আন্তর্জাতিক প্রতিযোগিতা কিন্তু তার জন্য দরকার আন্তর্জাতিক মানের ধনুক। সে ধনুক কেনার ক্ষমতা দীপ্তির নেই। দীপ্তির মা এবার ধার করেন সাড়ে চার লক্ষ টাকা। ঘটি-বাটি বন্ধক দিয়ে এবং ধার করা টাকা দিয়ে দীপ্তি হাতে পায় প্রথম আন্তর্জাতিক মানের ধনুক এবং জাতীয় চ্যাম্পিয়ন হবার দরুন আমন্ত্রিত হয় আমেরিকার একটি তীরন্দাজি প্রতিযোগিতায়। কিন্তু বিধি বাম। সেই প্রতিযোগিতার মাঝপথে দীপ্তির নতুন ধনুকটি ভেঙে যায়। ধনুকহীন দীপ্তিকে বাকি প্রতিযোগিতাটির সাইডলাইনেই বসে থাকতে হয়।

আমেরিকা থেকে দেশে ফিরে এসে দীপ্তি দ্যাখে, মা কঠিন অসুখে হাসপাতালে ভর্তি। মাথার উপর আগেই অনেক ধার। তার উপর মায়ের চিকিৎসার জন্য চড়া সুদে আরো টাকা ধার করতে হয়। বাবার সামান্য রোজগার। দাদা রিক্সাচালক। মাত্র ৬ মাসে পুরো পরিবারটি ঋণের জালে জড়িয়ে পড়ে। ধনুর্ধরের হাতে ধনুক নেই, সামনে আগ্রাসী ঋণের চক্রব্যূহ। কুরুক্ষেত্রে অভিমন্যু কী করেছিলেন ? হাতের ধনুক কাটা যাবার পরেও তিনি যুদ্ধ ছাড়েননি। শুধু তলোয়ার নিয়ে রথ থেকে মাটিতে নেমে পড়েছিলেন। সারথি সুমিত্র তাঁকে বাধা দিতে গেলে অভিমন্যু বলেছিলেন, "দেবরাজ ইন্দ্র স্বয়ং বজ্র হাতে এলেও আমি শেষ পর্যন্ত যুদ্ধ করবো !"

তীরন্দাজ হিসেবে সেই শেষ যুদ্ধটাই করছেন দীপ্তি। বাঁচার লড়াইয়ে টিকে থাকার জন্য ৬০ হাজার টাকা ধার করে একটি চায়ের দোকান খুলেছেন। এক স্থানীয় পত্রিকার জার্নালিস্ট সেই দোকানে চা খেতে এসে জাতীয় চ্যাম্পিয়ন দীপ্তিকে আবিষ্কার করে অবাক হয়ে যান। দীপ্তি তাঁর পা জড়িয়ে ধরে বলেন, "স্যার, সহানুভূতি চাই না। শুধু একটা প্রতিযোগিতার উপযুক্ত ধনুক জোগাড় করে দিন। কথা দিচ্ছি জান-প্রাণ লড়িয়ে দেবো। জাতীয় চ্যাম্পিয়নের মেডেলটা আবার জিতবই ! তারপর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, অলিম্পিক - দেশকে মেডেল এনে দেবই ! চাই শুধু একটা ধনুক। একটু দেখুন না, স্যার। যদি কিছু করা যায়।" সাংবাদিক ভদ্রলোক তাঁর সাধ্যমতো সরকারি, বেসরকারি আর্থিক সাহায্যের জন্য চেষ্টা করেছিলেন কিন্তু তেমন কোনো সাহায্যই জোগাড় করতে পারেননি।

অভিমন্যু যেদিন চক্রব্যূহে প্রবেশ করেন, সেদিন যুদ্ধ শুরুর আগে শ্রীকৃষ্ণকে প্রণাম করার সময় শ্রীকৃষ্ণ তাকে 'যশস্বী ভব' বলে আশীর্বাদ করেছিলেন। তা শুনে, অভিমন্যুর মা সুভদ্রা জিগ্যেস করেছিলেন শ্রীকৃষ্ণ 'বিজয়ী ভব' বলে আশীর্বাদ করলেন না কেন ? শ্রীকৃষ্ণ উত্তরে বলেছিলেন: "সব যোদ্ধার কপালে বিজয় লেখা থাকে না কিন্তু তাঁদের বীরত্ব এবং তাঁদের লড়াইটা মহাকাল চিরদিন মনে রাখে"।

চরম আর্থিক দুরবস্থায়, সামান্য একটি চায়ের দোকানকে সম্বল করে, ঋণের চক্রব্যূহে দাঁড়িয়ে, ধনুকহীন একা এক ন্যাশনাল চ্যাম্পিয়ন আদিবাসী-কন্যার এই লড়াইটাও হয়তো ভারতীয় তীরন্দাজির ইতিহাসে সেভাবেই লেখা থাকবে !

আশ্চর্য লাগে এটা দেখে যে, *অনুরাগ ঠাকুর-মিনিস্টার অফ ইউথ আ্যফেয়ার্স & স্পোর্ট্স এবং নিতীশ প্রামাণিক-মিনিস্টার অফ স্টেট ফর ইউথ আ্যফেয়ার্স & স্পোর্ট্স এই গরিব ভারতীয় তীরন্দাজের জীবনযুদ্ধে এখনও সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেননি ! হাত বাড়ায়নি কোটি পতি ক্রিকেটার ও বলিউড স্টারস, হাত বাড়ায়নি ঝাড়খণ্ডের সরকার, হাত বাড়ায়নি দেশের কোন শিল্প পতি।
এভাবে নিভে যাবে একটি মশাল!?!

_*একটাই অনুরোধ:*_
_আর কিছু করতে পারুন বা না-পারুন, পোস্টটি #কপি করে অনেক অনেক শেয়ার করে এই সংবাদটি ওঁদের কানে অন্তত পৌঁছে দেবার জন্য চেষ্টা করতে পারেন!!
লেখক কে জানিনা, তবে তাকে কুর্নিশ...
(Collected)

21/05/2024

অন্ন বস্ত্র বাসস্থান
বেকারত্ব বাদ
ধর্ম নিয়ে শুরু হলো
বিতর্ক বিবাদ।

10/04/2024

আয়নায় নিজের মুখ দেখলে অপরাধী যদি প্রতিবিম্বে অপরাধের ছায়া দেখতে পায়,তাহলে বুঝতে হবে সে ভালো হয়ে যাচ্ছে।

25/03/2024

মনের ভেতর যে রঙ সেটা দিয়েই না হয় খেলি
রঙ খেলার এই রঙিন দু চার সত্যি কথা বলি।

বিজ্ঞাপিত বিজ্ঞাপন
কঙ্কণ চট্টোপাধ্যায়

#বিজ্ঞাপনে মুখ ঢেকেছে বোধের আকাশ বাতাস মাটি
উন্মনা মন হাতড়ে বেড়ায় কোনটা আসল কোনটা খাঁটি।
বিজ্ঞাপনের ফানুস ওড়ে মিডিয়াতে সেঁটেছি চোখ
মানিব্যাগে শ্রমের শোষণ রক্ত চোষে আমদানি জোঁক।
বিজ্ঞাপিত বিজ্ঞাপনে তেল মাখতে ব্যস্ত সবাই
আত্মবলিদানের তৃপ্তি চেতনাকে করছে জবাই। ।

#উদারনীতির লোভের বাতাস শ্বাস টেনে যাই বুকটি ভরে
দেখছি ও না শুনছি ও না চেনা গাছ ও শুকিয়ে মরে।
উন্নয়নের বেলুন ওড়ে চালুন বলে সুচকে মেকি
আমজনতার সুখের ঢেকুর তাওতো পেলাম টাকায় সিকি।
বিজ্ঞাপনের চাদর গায়ে নগ্ন কঠিন বাস্তবতা
রঙের ঠেলায় নূতন দেখায় আসলে যা ফুটো ছাতা।।

#নীল সাগরের রঙিন জাহাজ স্থল দেশের বাহার গাড়ি
শ্রম গিলে আর ভরসা খেয়ে বন্ধু দেশে দিচ্ছে পাড়ি।
সকাল বিকেল দিন ও রাতে চোখ সেঁটেছি সোশ্যাল স্ক্রিনে
বিদ্যে বুদ্ধি গচ্ছা দিয়ে মন্দ ভালো নিচ্ছি চিনে।
শ্রমের কেনা যন্ত্র টাতে শ্রম শোষণের দক্ষ মেলায়
দক্ষতা যা বাঁধা রেখে ভাসছি সুখের অলীক ভেলায়।।

#আর পারিনা বন্ধু স্বজন এবার কিছু একটা করো
হয় ঠেলে দাও ব্ল্যাকহোল টায় নইলে কষে চড়টা মারো।। ..... ........................................

23/03/2024

এই বসন্তে
কঙ্কণ কুমার চট্টোপাধ্যায়

শুনছো পলাশ শুনছো শিমুল
তোমার ফোটা আগুন রঙে
আমার হৃদয় রাঙিয়ে নিলাম
বদলে নয় প্রতিশ্রুতি
আমার হৃদয় তোমায় দিলাম।

আসবে যেসব ফুল পাতা দের
ভবিষ্যতের কলি কুঁড়ি
সাবধানে পথ চলতে বোলো
কঠিন সময় কর্কশ খুব অপেক্ষাতে
চোখ কান ঠিক খোলা রাখার
চর্চা করুক চলার সাথেই।

ডাকবে যখন কুহু কোকিল
আমের বনের আবছা মিঠে
চামড় দোলা ফিক আঁধারে
বন্ধ দ্বারের দরজা গুলো
জোর হাওয়াতে খুলেই দিও।

বলেও দিও ভয় নেই আর
পাঁচটি ঋতু পেরিয়ে এসে
নতুন পথের নতুন চলার
এই তো শুরু ,সূর্য খানার
বর্ধিত তাপ তোমার জন্যে।

তোমার জন্যে উদার আকাশ
তোমার জন্যে কঠিন মাটি
তোমার জন্যে উথাল হাওয়া
চাঁদের আলো পরিপাটি।

তোমার জন্যে দিগন্তে রঙ
ফাগ আবীরের উড়তে চাওয়া
তোমার জন্যে অপেক্ষাতেই
গন মাঝির নৌকা বাওয়া।।
---------------------------------------

23/02/2024

প্যালিনড্রোম ( অর্থাৎ সামনে থেকে এবং পিছন থেকে সমান.উভয় দিক থেকে পড়লে একই! )
(P)বাংলায় প্যালিনড্রোম বাক্য
# সিমার মাসি
# বল খেলব
# বই চাইব
# ঘুরবে রঘু
# নাম লেখালেম না
# বিকল্প কবি,
# তুমি কি মিতু ?
# মার কথা থাক রমা
# কীর্তন মঞ্চ পরে পঞ্চম নর্তকী
# কাক কাঁদে কাঁক কা
# চেনা সে ছেলে বলেছে সে নাচে
# তাল বনে নেব লতা
# চার সের চা
# ঠাকুরদাদার কুঠা
# খা সমস্ত রুটি রুস্তম সখা
# না না কেনা না।
# না বললে লব না
# ওর মা আজ আমারও
# বিরহে রাধা নয়ন ধারা হেরবি
# থাক রবি কবির কথা
# মামাতো মামা
# কাকা তো কাকা
# রবীন দা দানবীর।

(A)বাংলায় প্যালিনড্রোম নাম
# নিধুরাম রাধুনি
# সুবল লাল বসু
# রমা কান্ত কামার
# সদানন দাস,
# রায়মণি ময়রা,
# হারান রাহা
# ইলু দলুই
# সুবর্ণা বসু
# সদাই দাস

(N)বাংলায় প্যালিনড্রোম শব্দ:
মরম, মলম, দরদ, জলজ, বনমানব, নবজীবন, সহিস, কালিকা, সরেস, তফাত, বাহবা, সন্ন্যাস, সন্ত্রাস, নরুন, তখত, কন্ক, নয়্ন ,সরস, নিড়ানি,,খামোখা, কালিকা, হুবহু,ইহাই ,বলিব

(C)বাংলাভাষায় সব থেকে বড় প্যালিনড্রোম হল-
# চেনা সে ছেলে বলেছে সে নাচে!

(H)আশ্চর্যের ব্যাপার এই যে খ্রীষ্টধর্ম অনুযায়ী পৃথিবীর প্রথম শব্দ ছিল প্যালিনড্রোম! জানেন কি কেউ কি সেই শব্দ?
আদম প্রথম ইভকে introduce করেছিল এই বলে! !!
# MADAM IN EDEN I'M ADAM !!!
🤓🤓🤓
(A)ইংরেজিতে এই প্রবাদটা ও দেখুন!
RATS LIVE ON NO EVIL STAR

(N)ইংরেজি প্যালিনড্রোম বাক্য
# Do geese see God?
# Was it Eliot's toilet I saw?
# Murder for a jar of red rum.
# Some men interpret nine memos.
# Never odd or even.
# Step on no pets
# Top spot
# Was it a cat I saw?
# Eva, can I see bees in a cave?
# No lemon, no melon
# A man, a plan, a canal, Panama.

(A')সাহিত্যে প্যালিনড্রমিক :
বিদূষক' পত্রিকার কর্ণধার শরৎচন্দ্র পণ্ডিত (দাদাঠাকুর ) লিখেছিলেন, "কীর্তন মঞ্চ'পরে পঞ্চম নর্তকী", আবার লুইস ক্যারল তাঁর বিখ্যাত Allice in Wanderland-এ লিখলেন, "Was it a cat I saw ?", বিখ্যাত ইংরেজ লেখক লাই মার্সার লেখেন, "A man, a plan, a canal - Panama "...এই বাক্যটির প্যারডি করে লণ্ডনের J.A.Lindon লিখলেন, "A dog, a pant, a panic in a Patna Pagoda"....সবই আশ্চর্য রকমভাবে পলিনড্রমিক।
(N )এখানেই শেষ নয় ইংরাজী সাহিত্যে আরও বহু নিদর্শন আছে। যেমন:
# "Pupils roll a ball or slip up"
# "No 'x' in 'Mr R M Nixon'?"
ইত্যাদি ইত্যাদি .....

(M)এবার আসা যাক গণিতের কথায়।
সেখানেও আছে পলিনড্রমিক নম্বর।
142857 ছয় অঙ্কের এই সংখ্যাটিকে 1 থেকে 6 দিয়ে গুণ করলে প্রতিক্ষেত্রে গুণফল যা পাওয়া যায় তা ভীষণ মজাদার। দেখা যায় যে সংখ্যাগুলি কেবলমাত্র পর্যায়ক্রমিক স্থান পরিবর্তন করেছে মাত্র।
প্রশ্ন জাগে, আচ্ছা! এই 142857 এলো কোথা থেকে ?
আসলে 1 কে 7 দিয়ে ভাগ কে দেখলেই দেখবেন মজাটা.....
(A)আচ্ছা গণিতে কি আর কোনো পলিনড্রমিক নম্বর নেই ?
নিশ্চয়ই আছে ।
পরবর্তী পলিনড্রমিক নম্বর পাওয়া যাবে 1কে 17 দিয়ে ভাগ করে। আর সেটি হবে 16 অঙ্কের একটি পলিনড্রমিক নম্বর।
যাচাই করে দেখুন না মজাটা......

(N)গনিতে আরও
11×11=121
111×111=12321
1111×1111=1234321
11111×11111=123454321
111111×111111=12345654321...……

(D)59+95=154,
154 + 451 = 605 ,
605 + 506 = 1111.
237 + 732 = 969 ,
969 + 969 = 1938 ,
1938 + 8391 = 10329 ,
10329 + 92301 = 102630 ,
102630 + 036201 = 138831.

(A)জেনেটিক্স এ ও প্যালিনড্রমিক !!
জেনেটিক্স এ DNA এর nucleotide base sequence ও palindromic হতে পারে !!
GAATTC is a palindrome of CTTAAG.

21/02/2024

অনেকেই,শুধু আজকের দিনেই নয়,অন্য আরো দিনগুলোতেও,বাংলার অন্তর্জলি যাত্রা দেখতে পাচ্ছেন।
না,আমি এরকমভাবে ভাবতে রাজি নই।অবশ্য এ প্রশ্ন উঠতেই পারে যে,আমার ভাবা না ভাবায় কি যায় আসে।সে উঠুক।তবুও বলবো,বাংলার অন্তর্জলি যাত্রার কোন লক্ষণ কিন্তু কোথাও দেখতে পাওয়া যাচ্ছেনা।বরং,আমার ভাষা অনবরত গ্রাস করে যাচ্ছে পৃথিবীর তাবৎ ভাষার বহু বহু শব্দকে।সেগুলোও বাংলা হয়ে যাচ্ছে।তাতে তো ক্ষতি কিছু নেই।এটাতো আগেও হয়েছে।ত্ভব শব্দ,বিদেশী শব্দ,এসব তো কম নেই আমার বাংলায়।আছে তো।শুধু ভাষা কেন।আরো বিভিন্ন জিনিষ নিয়ে ভাবুন।গাছ,ফল,ফুল,সবজি,আসবাব,আরোও নানা সামগ্রি।সবগুলো তো বাংলায় ছিলনা।পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসেছে।সেসবগুলো তো আমরা সগর্বে আমাদের প্রয়োজনের সঙ্গে আত্তীকরণ করে নিয়েছি।
আমি মনে করি ভাষা সাহিত্যের হাত ধরে ততটা বাঁচেনা,যতটা মুখের ভাষায় বাঁচে।আর এর জন্যে উচ্চবিত্ত বা এলিটদের থেকেও খেটে খাওয়া মানুষদের অবদান সবথেকে বেশি।তবে হ্যাঁ নিরন্তর পরিবর্তনটাকে মেনে নিতে হবে।যেটাকে আমি ভাষার প্রাণের ধারা হিসেবেই দেখি এবং দেখবোও।

25/10/2023

যুদ্ধ নয়,শান্তি চাই।
যুদ্ধ করে সেনা,মরে সেনা ও সাধারণ মানুষ,লাভবান হয় রাষ্ট্র নেতা।

24/10/2023

সর্বাগ্রে যার কাছ থেকে শুভ বিজয়ার শুভেচ্ছা পেলাম,তার ধর্ম ইসলাম। এটাই ভারতবর্ষ।

তথাকথিত কমেন্ট যখন আর শুধুমাত্র কমেন্ট থাকেনা।
04/10/2023

তথাকথিত কমেন্ট যখন আর শুধুমাত্র কমেন্ট থাকেনা।

Address

Dubrajpur
731133

Opening Hours

Monday 10am - 5pm
Tuesday 10am - 5pm
Wednesday 10am - 5pm
Thursday 10am - 5pm
Friday 10am - 5pm
Saturday 10am - 5pm

Telephone

+919609512305

Alerts

Be the first to know and let us send you an email when Panchra Kamalakinkar Primary School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Panchra Kamalakinkar Primary School:

Shortcuts

Share

Category