Begri Girls High School

Begri Girls High School http://wikimapia.org/ =22.6177177&lon=88.211829&z=19&l=0&m=b

02/09/2024
আজ যে আমাদের নারি শক্তি এক হয়েছে এই ভাবে সবাই যদি একত্রিত থাকে একশো অশূর বদ করতে বেশিক্ষণ লাগবেনা
18/08/2024

আজ যে আমাদের নারি শক্তি এক হয়েছে এই ভাবে সবাই যদি একত্রিত থাকে একশো অশূর বদ করতে বেশিক্ষণ লাগবেনা

আজ সকলকে আসার অনুরোধ করছি ।
17/08/2024

আজ সকলকে আসার অনুরোধ করছি ।

Happy Teachers Day
05/09/2017

Happy Teachers Day

23/06/2017

এই Post-টি দয়াকরে সকলে একটু ভালো করে পড়বেন বিশেষত বেগড়ী অঞ্চল বাসীরা ……………………………
****************************************
বেগড়ী গার্লস হাই স্কুল, ডোমজুড় থানা এলাকার অন্তরগত বেগড়ী অঞ্চলের একটি অন্যতম প্রাচীন ও খ্যাতি সম্পন্ন এবং আমাদের গর্বের একটি শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু বর্তমান প্রধান শিক্ষিকার ও বিদ্যালয় পরিচালন সামিতির উদাসীনতার জন্য বিদ্যালয়ের সুনাম অনেকটাই ম্লান হয়ে গিয়েছে। বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রধানশিক্ষিকা তার চাকরী জীবনের শেষে চলে যাবেন ও প্রত্যেক তিন বছর অন্তর পরিচালন সমিতির পরিবর্তন হবে, কিন্তু এই বিদ্যালয় চিরকাল আমাদের থাকবে। আমাদের ভবিষ্যত প্রজন্ম এখান থেকে শিক্ষা গ্রহন করবে। সুতরাং এই বিদ্যালয়ের ভাল-মন্দ দেখার দায়িত্ব আমাদের সবার।

তাই, আমি নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে আপনাদের দৃষ্টি আকর্ষন করছি…………

১) পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর কর্তৃক পঞ্চম থেকে অষ্টম শ্রেনী পর্যন্ত ভর্তির সর্বোচ্চ Fees ২৪০ টাকা নির্ধারন করা হয়েছে (As per R.T.E. Act 2009 [U/S 35], Notice No.187S.E.(Law)/S.1A-01/09 dated 14-02-2011, Letter No. 575-S.E.(E.E.)/2P-5/2013 dated 21-06-2013 of School Education Department, W.B. Govt.)। তাহলে বিদ্যালয় কর্তৃপক্ষ কিভাবে ছাত্রীদের থাকে অনুদান বাবদ ১৬০ টাকা , বিদ্যালয় উন্নয়ন বাবদ ২৪০ টাকা এবং অন্যান্য অনুষ্ঠান বাবদ ১০০ টাকা অর্থাৎ মোট ৫০০ টাকা ভর্তির Fees নিয়েছেন?

২) পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর কর্তৃক নবম ও দশম শ্রেনীর নির্ধারিত নিম্নলিখিত Fees (As per Memo No. 532.E.D.N.(S)/I.F.2/82 dated 10.06.1993)-
Development Rs. 24.00 Magazine Rs. 6.00
Game Rs. 6.00 Library Rs. 3.00
Examination Rs. 12.00 Electricity Rs. 12.00
অর্থাৎ সর্ব্বোচ্চ মোট ৬৩ টাকার পরিবর্তে অনুদান বাবদ ১৬০ টাকা , বিদ্যালয় উন্নয়ন বাবদ ২৪০ টাকা এবং অন্যান্য অনুষ্ঠান বাবদ ১০০ টাকা অর্থাৎ মোট ৫০০ টাকা ভর্তির Fees কেন নেওয়া হল সে বিষয়টিও অত্যন্ত চিন্তার।

৩) যদিও ধরে নেওয়া যাক যে ছাত্রীদের কর্তৃক বিদ্যালয়ে প্রদত্ত অনুদান বাবদ ১৬০ টাকা ও বিদ্যালয় উন্নয়ন বাবদ ২৪০ টাকা অর্থাৎ মোট ৪০০ টাকা থেকে বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন খাতে খরচ করবেন, তাহলে ছাত্রীদের 1st ও 2nd Summative Test-এর উত্তর লেখার জন্য উত্তর পত্র (Blank) বিদ্যালয় থেকে সরবরাহ করা হয় না কেন?

৪) পঞ্চম থেকে দশম শ্রেনী পর্যন্ত প্রত্যেকটি পরীক্ষার উত্তরপত্রের মান নির্ধারন করার পর তা বিদ্যালয়ের শ্রেনীকক্ষে সীমাবদ্ধ রাখার জন্য শিক্ষিকারা উত্তরপত্রটি ছাত্রীদের দেখিয়ে তৎক্ষনাত তা নিয়ে নেন অথবা শুধুমাত্র বিষয়ের নির্ধারিত মান মুখে বলে দেন। যেখানে মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকায় (Memo No. S./102 dated 02-04-1992) বলা আছে যে, বার্ষিক পরীক্ষার পূর্বেকার পরীক্ষার পরীক্ষিত খাতাগুলি অভিভাবকদের অবগতির জন্য ছাত্রীদের হাতে তুলে দিতে হবে এবং ছাত্রীদের সেই খাতাগুলি অভিভাবকদের স্বাক্ষর করিয়ে সাত দিনের মধ্যে অবশ্যই বিদ্যালয়ে ফিরত দিতে হবে। তবে কি এটাই মনে করতে হবে যে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কোনরুপ সরকারী নির্দেশিকা মানার প্রয়োজন বোধ করেন না।তাহলে শিক্ষা-সচেতন অভিভাবক ও অভিভাবিকারা কি ভাবে তার কন্যার মান নির্ধারিত উত্তরপত্রগুলি দেখে তার শিক্ষার মা্নোন্নয়ন ঘটানোর চেষ্টা করবেন? তবে কি ছাত্রীদের শিক্ষার মানোন্নয়ন ঘটানোর দায়িত্ব শুধু মাত্র শিক্ষক বা শিক্ষিকাদের? যদি তাই হয় তবে পরীক্ষায় অকৃতকার্য ছাত্রীদের দায়ভার শুধুমাত্র শিক্ষক ও শিকশিকাদের উপর বর্তাবে।

৫) শিক্ষাবর্ষ – ২০১৬-এ, পঞ্চম থেকে দশম শ্রেনী পর্যন্ত বার্ষিক পরীক্ষার পূর্বেকার পরীক্ষার প্রগতি পত্র কেন দেওয়া হয় না সে বিষয়টিও আমাদের কাছে অজানা।

৬) বিদ্যালয়ের পঠন-পাঠনের ক্ষেত্রে এটাও লক্ষ্য করা গেছে যে, সব শ্রেনীর Summative Test-এর নির্ধারিত Syllabus পরীক্ষার সময় এমন ভাবে পরিবর্তন করা হয় বা এমন সময় তা ছাত্রীদের জানানো হয় যে তখন ছাত্রীরা সেই সকল পড়া সম্পূর্ন করার সময় পায় না। ছাত্রীদের মধ্যে এই ধরনের Syllabus সংক্রান্ত বিভ্রান্তি সৃষ্টি করার কারন কি?

৭) আমরা জানি বিদ্যালয়ের সম্পর্কিত সকল বিষয় ছাত্রীদের স্বার্থে ও তাদের সুবিধার্থে। তাই তাদের জন্য নেওয়া সকল সিদ্ধান্ত সম্পর্কে অভিভাবক-অভিভাবিকাদের অবগত করার দায়িত্ব বিদ্যালয় কর্তৃপক্ষের। সুতরাং সরকারী নির্দেশিকা (Memo No. S./102 dated 02-04-1992) অনুযায়ী বছরে অন্তত দুবার শিক্ষক-অভিভাবক সভা করার প্রয়োজন। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ Guardian Meeting করে শিক্ষা উন্নয়ন সংক্রান্ত সকল বিষয় সম্পর্কে অভিভাবক ও অভিভাবিকাদের অবগত করেছেন কিনা তা আমাদের অজানা।

আমি আশা করি যে, আপনারা সকলে উপরিউক্ত বিষয়গুলির উপর গুরুত্ব দেবেন ও বিদ্যালয়ের সুনাম অক্ষত রাখার জন্য ও ছাত্রীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য সকল গ্রামবাসীবৃন্দ একত্রিত হয়ে এগিয়ে আসবেন।

Copy from sujoy Da.

Wish You Happy New Year 2017.Good Luck for All.
01/01/2017

Wish You Happy New Year 2017.Good Luck for All.

Happy Teachers day.
05/09/2016

Happy Teachers day.

Begri Girls High School.
26/02/2015

Begri Girls High School.

Address

Begri
Domjur
711411

Alerts

Be the first to know and let us send you an email when Begri Girls High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category