12/08/2026
*বিজ্ঞপ্তি*
নং: WBPRB/NOTICE - 2026/04 | তারিখ: 12.08.2026
পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তর কর্তৃক জারি করা 18 মে, 2026 তারিখের Notification No. 945-BCW/MR-23/2026 এবং সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী, *পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ চাকরি ও পদে OBC-দের জন্য 7% সংরক্ষণ সুবিধা প্রদানের উদ্দেশ্যে রাজ্যের OBC শ্রেণির তালিকা সংশোধন করা হয়েছে*
উক্ত বিজ্ঞপ্তির একটি অনুলিপি এবং OBC (Sixty Six) অর্থাৎ ৬৬টি শ্রেণির তালিকা এই বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত করা হয়েছে।
উপরোক্ত বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে, নিম্নলিখিত চলমান নিয়োগ প্রক্রিয়ায় আবেদনকারী OBC শ্রেণিভুক্ত প্রার্থীদের, নিয়োগ প্রক্রিয়া চলাকালীন বা নিয়োগ-পরবর্তী প্রক্রিয়ায় যখন প্রয়োজন হবে, সংযুক্ত বিজ্ঞপ্তিতে প্রকাশিত তালিকা অনুযায়ী তাঁদের শ্রেণির উল্লেখ রয়েছে—এমন OBC শংসাপত্র (OBC Certificate) জমা দিতে হতে পারে।
1. *West Bengal Police Constable Recruitment – 2024*
2. *West Bengal Police Sub-Inspector (Unarmed & Armed Branch) – 2024*
3. *Kolkata Police Sub-Inspector/Sub-Inspectress (Unarmed Branch), Sub-Inspector (Armed Branch) এবং Sergeant – 2023*
4. *Kolkata Police Constable/Lady Constable – 2024*
*গুরুত্বপূর্ণ: উপরে প্রকাশিত সংশোধিত তালিকায় উল্লেখ নেই—এমন শ্রেণি অন্তর্ভুক্ত OBC Certificate অবৈধ (Invalid) হিসেবে গণ্য হবে*
*এই ধরনের OBC Certificate যাঁদের কাছে রয়েছে, তাঁদের শুরু থেকেই (ab initio) Unreserved বা অসংরক্ষিত শ্রেণির প্রার্থী হিসেবে গণ্য করা হবে*