S24Pgs Part-Time Teachers Association

S24Pgs Part-Time Teachers Association Our profession is our pride. we need justice.

14/09/2020

লড়াই চালাচ্ছে আংশিক, প্যারা, কম্পিউটার টিচার
আর মাসিক ভাতা পুরোহিতদের ?
কোন যুক্তিতে ?

10/07/2020
24/03/2020

সব খারাপের ই কিছু না কিছু ভালো দিক থাকে, চলুন এই খারাপ সময়ের মধ্যেও করোনা আক্রান্ত মানবসভ্যতার ভালো দিক গুলো দেখে নিই।।

বিজ্ঞানীরা বলছেন এই কদিনে বিভিন্ন জায়গায় আংশিক বা পূর্ণ লকডাউনে পরিবেশ দূষণের মাত্রা মাত্রাতিরিক্ত ভাবে কমেছে, আকাশের দৃশ্যমানতা বেড়েছে, মুম্বাইয়ের সমুদ্রের ধারে অনেক দিন পর আবার ডলফিন দেখা গেছে, পরিযায়ী পাখিরা আবার ফিরে আসছে, হিমবাহের বরফের গলন কমেছে। প্রকৃতি আবার একটু শ্বাস নিতে পারছে।

কর্মব্যস্ততা, বন্ধু বান্ধব, পার্টি এসবের জন্য যারা পরিবারের লোকজনকে সময় দিতে ভুলে যাচ্ছিল তারা বহু দিন পর একে অপরকে সময় দিতে পারছে।

বহুদিন পরে অনেকে আলমারির ধুলো ঘেটে তার নাপড়া বইটা বা ভালোলাগার গল্পগুলো নিয়ে পড়তে বসতে পারছে।

পারমাণবিক বোমা, মিগ বা রাফায়েল বিমান দিয়ে যুদ্ধ যুদ্ধ খেলে মানুষের প্রাণ নেওয়া যে অনেক সোজা কাজ কিন্তু মানুষের প্রাণ বাঁচানো যে অনেক কঠিন কাজ সেটা আজ অনেক রাষ্ট্রনায়করাও বুঝতে পারছেন।

নানা আদর্শে অনুপ্রাণিত আত্মঘাতী জঙ্গি রাও আজ প্রাণ ভয়ে ডেরায় সেঁধিয়ে গেছে।

কাশ্মীর আজ সত্যিই শান্ত, কাশ্মীরের মানুষের আজ সেনাবাহিনী আর সরকারকেই দরকার।

নাগরিকত্বের প্রমাণ ছাড়াই আজ দেশজুড়ে লোকজন প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে নিজেদের নাগরিকত্বের কর্তব্য পালন করল, কোন সরকারী দপ্তর থেকে আজ তাদের নাগরিকত্বের প্রমাণ দিয়ে তারপর নাগরিকের দায়িত্ব পালন করতে গেজেট নোটিফিকেশন করেনি।

অনেক সংশোধনাগারের জেল বন্দীরা বাইরের মুক্ত মানুষদের জন্য লক্ষ লক্ষ মাস্ক তৈরী তে আজ ব্যস্ত।

ধর্মগুরুরা আজ নিজেদের মুখ লুকিয়েছে, পুরীর মন্দির, শ্রীনগরের হজরতবল দর্গা,রোমের ভ্যাটিকান আজ বন্ধ, আজ সবার সামনের সারিতে চিকিৎসক আর বিজ্ঞানীরা |

সারাবছর প্ররোচনা জোগানো নেতারা আজ সেল্ফ কোয়ারান্টাইন্ড, প্রকৃত জননেতারা আজ মানুষের নেতৃত্বে|

সোকল্ড ঘুষখোর ভূরিওয়ালা পুলিস আজ পথে নেমে নিজের দায়িত্ব পালন করছে জীবনের পরোয়া না করে|

কেউ আর ডাক্তার মারার কথা বলছেনা, ডাক্তারের সুস্হতা কামনা করছে|

দেশে হঠাৎ করে চুরি ডাকাতি বন্ধ|

নারীরা আজ অনেক বেশী সুরক্ষিত, ধর্ষন শূন্য আজ আমার দেশ|
যে মিনিমাম হাইজিনটা এতবছর কাউকে দিয়ে মানানো যায়নি সেটা আজ বেশীরভাগ লোকজন ই মানছে|

দুহাতে পয়সা অপচয় করা লোকজন আজ মিনিমাম জিনিষ দিয়ে জীবনযাপন করেই খুশি|

বিলেতফেরত স্ট্যাটাস আজ গ্রামের বাড়ি থেকে ফিরলাম হয়ে যাচ্ছে|
জ্যোতিষীদের আজ বিপদের মোকাবিলায় স্টোন গছাতে দেখা যাচ্ছেনা

দিদি মোদীর ছবি আজকাল একসঙ্গে দেখা যাচ্ছে|

ঘৃনার বদলে ভালোবাসা রাজ করছে চারদিকে|

মৃত্যুভয় ভীষন নিষ্ঠুর, জীবনের থেকে প্রিয় আর কিছু নেই| তাই আজ পৃথিবীটা খুব অচেনা লাগছে| কোভিড ১৯ পরবর্তী পৃথিবী এক নতুন পৃথিবী হবে এই যুদ্ধে জয়ী হওয়া মানুষদের জন্য|

Deputation copy
20/08/2019

Deputation copy

20/08/2019

অনান্য গ্রুপ থেকে যারা ফোন করছে তাদের থেকে সাবধান, আমাদের গ্রুপ থেকে ই কেউ ওদের নাম ও নাম্বার যোগান দিচ্ছেন। আমরা SPTTA South 24pgs, আমাদের নেতা সমীর দেওঘরিয়া, আর অন্য কোন নেতা নেই। আমরা ঐক্যবদ্ধ আমাদের কোন জেলা হেড নেই। জেলা হেড নাম ভাড়িয়ে ও যদি কেউ ফোন করে, তার সাথে আপনারা কেমন সম্পর্ক রাখবেন এটা নিজস্ব বিষয়, কথা বলার আগে যাচাই করুন তিনি আমাদের গ্রুপ এর কিনা।

13/08/2019
Today activities
06/06/2019

Today activities

some or moments
04/06/2019

some or moments

15/04/2019

শুভ নববর্ষ ১৪২৬
সকল গ্রুপ মেম্বার কে জানাই আন্তরিক শুভেচ্ছা।

Address

Diamond Harbour

Website

Alerts

Be the first to know and let us send you an email when S24Pgs Part-Time Teachers Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category