05/08/2016
মুখের ভিতর ঘা কেন হয়, কিভাবে এটি দূর করবেন ?মুখে অনেক সময় লাল ছোট ছোট গর্তের মত ঘা হয়। এতে খুব ব্যাথা ও জ্বালাপোড়া হয়। আস্তে আস্তে ব্যাথা বেড়ে তীব্র হয়ে অংশটি সাদা রঙ ধারণ করে৷ কখনও ৪-৫ দিনের মাজেই সেরে যায় অাবার কখনও অনেক দিন থাকে ও বার বার হতে দেখা যায়৷মুখে ঘা কেন হয়ঃ১। ভিটামিন ও আয়রনের অভাবে, যেমন ভিটামিন বি৬, ভিটামিন বি১২২। হরমোনাল কারণে হতে পারে। মেয়েদের মাসিক এর আগে পরে এই আলসার হতে পারে৷৩। মুখের মাড়ি আঘাতগ্রস্ত হলে৷৪। ধূমপান, নেশা জাতীয় জিনিস, পান কিংবা মদ খেলেও মুখে ঘা হয়।৫। যাদের এইডস, ডায়াবেটিস, ক্যান্সার এমন রোগ আছে তাদের হয়।৬। রাতে ঘুম না হলে অথবা দেরি করে ঘুমালে, অনেক বেশি দুশ্চিন্তা করলে মুখে ঘা হতে পারে।৭। বংশ গত কারনেও মুখের ভিতর আলসার হয়।প্রতিকারের উপায়ঃ১। রাস্তা ঘাট কিংবা বাইরের পানীয় না খাওয়া।২। রাতে কমপক্ষে ৮ ঘণ্টা ঘুমানো।৩। ভিটামিন সাপ্লিমেন্ট খাওয়া।৪। নরম ব্রাশ ব্যবহার করা যেটায় চাপ বা ঘষা লাগবে না।৫। ৭ দিনের মধ্যে ভালো না হলে ডাক্তারের পরামর্শ মাফিক কিছু পেস্ট, জেল বা মাউথ ওয়াশ ব্যবহার করুন৷৬। ঘরোয়া সমাধানঃ* গরম পানিতে লবন অথবা বেকিং সোডা দিয়ে কুলি করলে আরাম পাবেন।* ১ চিমটি বেকিং সোডা আর একটু পানি নিয়ে মিশিয়ে ঘা এর উপর লাগিয়ে রাখতে পারেন।* ঘা এর উপর পিয়াজ দিলে খুব তাড়াতাড়ি উপকার পাবেন, কিন্তু অনেক ব্যথা বাড়বে।* ভিটামিন ই ক্যাপসুল ঘা এর উপর ভেঙ্গে দিন। অথবা টি ব্যাগ ঘা এর উপর রেখে দিন। এতেও দ্রুত নিরাময় হয়।৭। প্রতিদিন টক দই খাবেন।৮। মসলা যুক্ত খাবার পরিহার করুন৷-----------------------------------√ বিঃদ্রঃ- পোষ্টটা কেমন লেগেছে আপনার? কমেন্ট (Comment) করতে ভূলবেন না। আপনার যদি লিখতে কষ্ট হয়, তাহলে সংক্ষেপেT= (Thanks)G= (Good)V= (Very good)E= (Excellent)T, G, V কিংবা E লিখে কমেন্টস করবেন। তাহলে পরে আরও ভাল পোষ্ট নিয়ে হাজির হব ।নিয়মিত স্বাস্থ্যতথ্য পেতে অামাদের পেইজে লাইক দিন৷অন্যদের জানাতে পোস্টটি শেয়ার করুন৷