Bengali Department,LOKD College

Bengali Department,LOKD College

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bengali Department,LOKD College, Education, LOKD College, Dhekiajuli, Dhekiajuli.

09/05/2026

রবীন্দ্রজয়ন্তী প্রতিবছর পালন করি, পালন করতে হয়। কিন্তু এবারের বিষয়টা অন্যরকম, আমাকে নাড়িয়ে দিয়ে গেছে।
অসমিয়া বিভাগের অধ্যাপক ড. ডালিমা কাকতি (বলতে গর্ব হয় আমার ছাত্রী)অসম্ভব মেধাবী ছাত্রী, জীবনে বোধ হয় কোনো পরীক্ষায় দ্বিতীয় হয়নি, ৬/ ৭ টা এম. এ- ডিগ্রিধারী, রবীন্দ্রনাথের মৃত্যুচেতনা নিয়ে যা বলল, আমি ব্যোমকে গেছি সিরিয়াসলি। উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ড. সীমা সরকার অসাধারণ বলল, কিন্তু সে না হয় বাঙালি, বাকিরা তো সকলে তো অসমিয়া। ইতিহাস বিভাগের ড. জ্যোৎস্না বরুয়া, ইংরেজি বিভাগের উৎপল কলিতা, অসমিয়া বিভাগের ড. অরিন্দম কুমার ডেকা, অসমিয়া বিভাগের ড. হরিপ্রসাদ বরুয়া স্বল্পতম সময়ে কী অসাধারণ বক্তব্য রাখল। আমরাই শুধু রবীন্দ্রনাথকে জানি, বুঝি এই উন্নাসিক ভ্রম ভেঙে চুরমার হয়ে গেল।
অরিন্দমের কণ্ঠে পুরনি সেই দিনর কথা ( অসমিয়া ভার্সন) গানটি আমাদের মন্ত্রমুগ্ধ করেছে।
রবীন্দ্রনাথ কারও বাপের নয়, সক্কলের, এই বোধ নিয়ে বাড়ি ফিরলাম।

LOKANAYAK 03/05/2026

সম্প্রতি আমাদের কলেজে একটা ছোটোখাটো স্টুডিয়ো বানানো হল। মূল উদ্দেশ্য হল: শিক্ষকেরা লম্বা ছুটিতে থাকলে স্টুডিয়োতে দু-একটা ক্লাস রেকর্ড করে যাবেন। কর্তৃপক্ষ সুবিধা মতো ইউ টিউবে অথবা অন্যকোনোভাবে ছাত্রদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করবে।
এছাড়াও কলেজে বিভিন্ন ক্ষেত্রের জ্ঞানীগুণিজন এলে, সুযোগ হলে তাঁদের সাক্ষাৎকার গ্রহণ করা।
অসমের বিশিষ্ট লোকসংস্কৃতিবিদ, বিহু বিশেষজ্ঞ হেম গগৈ স্যারের সাক্ষাৎকার দিয়ে আমাদের স্টুডিয়োর শুভ সূচনা হল। বিহু সম্পর্কে কত কথা যে জানলাম। ইউ টিউবে আপনারও শুনে নিতে পারেন।
হেম গগৈ স্যারের সঙ্গে আলাপচারিতায় ছিলেন কলেজের অধ্যক্ষ সুলেখক ড. শুকদেব অধিকারী এবং অসমিয়া বিভাগের প্রধান ড, হরিপ্রসাদ বরুয়া।

LOKANAYAK 11 likes. "লোকনায়ক বাৰ্তালাপ । Lokanayak Bartalap I বিহু বিষয়ক বাৰ্তালাপ I A Podcast on BIHU"

20/04/2026

সাংস্কৃতিক শোভাযাত্রায় বাংলা বিভাগ। পেল তৃতীয় স্থান।

Want your school to be the top-listed School/college in Dhekiajuli?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


LOKD College, Dhekiajuli
Dhekiajuli
784110