Educare

Educare To help community with the help of education.

21/01/2026
26/06/2025

দক্ষতা সব যুগেরই বড় সম্পদ।
কালের পর কাল বদলেছে, প্রযুক্তি বদলেছে, পেশার ধরন বদলেছে কিন্তু যে মানুষ দক্ষ, সে কখনোই পিছিয়ে পড়ে না।

বর্তমান দুনিয়াটা খুব দ্রুত বদলে যাচ্ছে। আজকের দুনিয়ায় শুধু ডিগ্রি নয়, দরকার বাস্তব দক্ষতা। এখন শুধু চাকরির ধরন না, বরং কাজ করার পদ্ধতিটাও বদলে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), অটোমেশন, রিমোট ওয়ার্ক, আর বিশ্বব্যাপী প্রতিযোগিতা সব মিলিয়ে সময় এখন একটু ভিন্নভাবে ভাবার।

কিন্তু আশার কথা হলো চেষ্টা করলে এখন থেকেই নিজেকে তৈরি করে ফেলা যায়।

চলুন জেনে নেই ২০২৬ সালের জন্য দরকারি ১৫টা স্কিল, কেন এগুলো এত গুরুত্বপূর্ণ আর কীভাবে আজ থেকেই সহজভাবে শেখা শুরু করা যায়।

১. Analytical Thinking (বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা)
What: সমস্যাগুলো ভেঙে সমাধান বের করা ও পরিষ্কার সিদ্ধান্ত নেওয়া।
Why: তথ্যের জোয়ারে বুদ্ধিমান চিন্তাভাবনাই টিকে থাকবে।
How: একটা জটিল সমস্যা নিন, কারণ ও পরবর্তী পদক্ষেপগুলো নকশা করুন।

২️. Emotional Intelligence (আবেগগত বুদ্ধিমত্তা)
What: অন্যকে বোঝা ও গুরুত্ব দেওয়া।
Why: যত অটোমেশন বাড়বে, তত মানুষের সাথে সংযোগই হবে আসল শক্তি।
How: প্রতিদিন মনোযোগ দিয়ে শোনার চর্চা করুন, বেশি প্রশ্ন করুন।

৩️. Lifelong Learning (আজীবন শেখার মানসিকতা)
What: নতুন স্কিল, জ্ঞান, দৃষ্টিভঙ্গি শেখা।
Why: স্কিলগুলো দ্রুত পুরনো হয়ে যাবে, শেখার আগ্রহই আপনাকে আপডেট রাখবে।
How: প্রতিদিন অন্তত ২০ মিনিট নতুন কিছু শেখার সময় রাখুন।

৪️. Agility (অভ্যস্ততা ও মানিয়ে নেওয়ার ক্ষমতা)
What: দ্রুত মানিয়ে নেওয়া ও শান্ত থাকা।
Why: পরিবর্তন হবে নিত্যদিনের সঙ্গী, টিকে থাকতে হলে মানিয়ে নিতে হবে।
How: যখন পরিকল্পনা বদলাবে, নিজেকে জিজ্ঞাসা করুন: “এখন আমার সেরা পদক্ষেপ কী?”

৫️. Self-Motivation (আত্ম-প্রেরণা)
What: কি কাজ আপনাকে চালিয়ে রাখে তা জানা।
Why: হাইব্রিড ও রিমোট কাজের জগতে নিজে থেকেই এগিয়ে আসা লাগবে।
How: প্রতিদিন লক্ষ্য করুন কোন কাজ আপনাকে এনার্জি দেয় আর কোনটা খরচ করে।

৬️. Creative Thinking (সৃষ্টিশীল চিন্তাভাবনা)
What: সমস্যা সমাধানে নতুনত্ত্ব খোঁজা।
Why: AI সাধারণ কাজ করবে, মানুষকে করতে হবে অসাধারণ।
How: একটা সমস্যা নিয়ে ১০ টা অপ্রচলিত সমাধান ভাবুন।

৭️. Leadership (নেতৃত্ব)
What: অন্যকে অনুপ্রাণিত করা এবং কাজে যুক্ত করা।
Why: দূর থেকে কাজ পরিচালনা করতে হলে প্রভাব তৈরি করতে জানতে হবে।
How: ছোট একটা প্রজেক্টের দায়িত্ব নিন এবং নেতৃত্বের অনুশীলন করুন।

৮️. Technological Literacy (প্রযুক্তিগত সচেতনতা)
What: শুধু ব্যবহার নয়, প্রযুক্তি কীভাবে কাজ করে সেটাও বোঝা।
Why: প্রতিটি পেশায় টেক ফ্লুয়েন্সি অপরিহার্য হয়ে উঠবে।
How: যেকোনো এক টেকনোলজি টপিকের ভিডিও দেখে বোঝার চেষ্টা করুন।

৯️. System Thiking (ব্যবস্থাপনাগত চিন্তাধারা)
What: আপনার সিদ্ধান্ত কীভাবে অন্যদের ও প্রক্রিয়াকে প্রভাবিত করে তা বোঝা।
Why: ভবিষ্যৎ সেই মানুষদের চাইবে যারা পুরো চিত্র দেখতে পারে।
How: প্রতিদিন ভাবুন, “এই সিদ্ধান্তের ফলে আর কি কি ঘটতে পারে?”

১০. Talent Management (যোগ্যতা বিকাশ ও পরিচালনা)
What: ভালো মানুষদের বড় করে তোলা ও ধরে রাখা।
Why: বৈশ্বিক প্রতিযোগিতায় এটিই বড় সুবিধা।
How: নিজের টিমের জুনিয়র কারও সঙ্গে সময় নিয়ে কথা বলুন তার উন্নয়ন নিয়ে।

১১️. AI ও বিগ ডেটা
What: তথ্য বিশ্লেষণ করে আরও ভালো সিদ্ধান্ত নেওয়া।
Why: যারা AI ব্যবহার করবে, তারাই এগিয়ে থাকবে।
How: ChatGPT বা এ ধরনের টুল ব্যবহার করুন স্কিল বাড়াতে।

১২️. গ্লোবাল অ্যাওয়ারনেস (Global Awareness)
What: বিভিন্ন দেশ, সংস্কৃতি ও আন্তর্জাতিক ঘটনাগুলো সম্পর্কে সচেতন থাকা।
Why: আপনি যেখানেই কাজ করুন না কেন, বৈশ্বিক সংযোগ থাকবে। বুঝতে হবে বিশ্ব কিভাবে কাজ করছে।
How: প্রতিদিন অন্তত ৫–১০ মিনিট সময় দিন আন্তর্জাতিক খবর, সংস্কৃতি বা বৈশ্বিক সমস্যা জানার জন্য। BBC, DW, বা Al Jazeera-এর মত আন্তর্জাতিক সোর্স ফলো করুন।

১৩️. কমিউনিকেশন লিটারেসি (Communication Literacy)
What: স্পষ্ট, প্রভাবশালী এবং সংবেদনশীলভাবে কথা বলা ও লেখার দক্ষতা।
Why: একসাথে কাজ করতে গেলে বোঝাতে পারাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের দুনিয়ায় কমিউনিকেশন মানেই শুধু কথা বলা না, বুঝিয়ে বলা।
How: প্রতিদিন লিখুন বা কথা বলার প্র্যাকটিস করুন। মিরর প্র্যাকটিস, ভয়েস রেকর্ডিং, বা পাবলিক স্পিকিং ক্লাস কাজে লাগাতে পারেন।

১৪️. ফিনান্সিয়াল লিটারেসি (Financial Literacy)
What: নিজের টাকা-পয়সা, আয়-ব্যয়, সঞ্চয়, বিনিয়োগ ও বাজেট বোঝা এবং পরিচালনা করতে পারা।
Why: যতই ইনকাম হোক না কেন, সঠিকভাবে ম্যানেজ করতে না পারলে সাফল্য ধরে রাখা যায় না।
How: মাসিক খরচ ট্র্যাক করুন, বাজেট বানান। YouTube-এ Basic Finance, Investment, বা Personal Budgeting সম্পর্কে ভিডিও দেখুন।

১৫️. শোকেসিং মেন্টালিটি (Showcasing Mentality)
What: আপনি কী করছেন, কী শিখছেন, কী অর্জন করছেন তা সাহসের সাথে শেয়ার করা এবং নিজেকে উপস্থাপন করার অভ্যাস।
Why: কাজ করলেই চলবে না, সেটার মূল্যও তৈরি করতে হবে। মানুষ তখনই আপনাকে চিনবে, যখন আপনি নিজেই নিজের উপস্থিতি জানান দেবেন।
How: নিজের শেখা, কাজ, অর্জন ছোট হোক বা বড় সেগুলো সামাজিক মাধ্যমে (LinkedIn, Facebook, Portfolio) নিয়মিত শেয়ার করুন। ভয় পাবেন না, আত্মবিশ্বাসের সাথে বলুন: “আমি শিখছি, আমি করছি।”

আপনি যদি ভাবেন “এত কিছু, শুরু কোথা থেকে করবো?”, তাহলে আজই একটা স্কিল বেছে নিন, প্রতিদিন মাত্র ২০ মিনিট সময় দিন। সময় অপেক্ষা করে না, কিন্তু আপনি প্রস্তুত থাকলে ভবিষ্যৎ আপনারই।

মনে রাখবেন:
চাকরি পাল্টাবে, প্রযুক্তি পাল্টাবে কিন্তু শেখার ক্ষমতা আপনাকে অদ্বিতীয় করে তুলবে।

13/06/2025
13/06/2025

স্যার এলেক্স ফার্গুসন কে সাংবাদিক জিজ্ঞেস করেন এই গোটা বার্সেলোনা থেকে আপনাকে কোনো খেলোয়াড় নিতে বললে আপনি কাকে নেবেন?

ফার্গু বলে স্টুপিড প্রশ্নের মুখোমুখি হলাম!
তবে নাম টা হলো মাসচেরানো। আমি তাকেই নেবো।

একটা অদম্য হারকিউলিস কে আপনি হয়তো সিনেমা কিংবা ঐতিহাসিক বই তে পড়েছেন।

কিন্তু আমি সাক্ষী ছিলাম সেই ম্যাচ গুলোর যেখানে প্রতিনিয়ত যুদ্ধ লিপ্ত ছিল রোবেন, পার্সি, ডি জং দের ধারালো সব আক্রমণের একক নেতা কে।

আমি দেখেছিলাম এক রক্তাত্ব আর্ম ব্যান্ড হীন যোদ্ধা কে।
আমি দেখেছিলাম এক নিস্তব্দ সৈনিক কে।
আমি দেখেছিলাম কখনোই কিছু পাওয়ার আশা ছাড়া সারাটা জীবন ওই ডিফেন্সিভ মিড এ দাড়িয়ে ভালোবাসা, স্নিগ্ধতা, লড়াই, সাহস, প্রতিনিয়ত দিয়ে যেতে।

আপনি কিছু বেশি ইনকামের কাছে হেরে যাচ্ছেন তাই নিজেকে সব থেকে বেশি আনলাকি মনে করেন। আমি একবার মাসচেরানো কে দেখতে বলবো মানুষটা দুনিয়ার সব ট্রফি প্রাপ্য। কিন্তু এমন দুর্ভাগ্য কারুর যেনো না হয়।

এই মাসচেরানো, কান্তে, সাদীও মানে, এই ফুটবলীয় ক্যারকটার গুলো আপনাকে শেখাবে কিভাবে জীবন মডিফাই করতে পারেন।

কান্তে আপনাকে বুঝিয়ে দেয় দারিদ্রতা থেকেও বড় হওয়ার স্বপ্ন দেখা যায়। কারণ একনিষ্ট ও সৎ।

মানে বুঝিয়ে যায় দেওয়ালে পিঠ ঠেকলে ও নিজেকে অনেক উপরে নেওয়া যায়। আর উপরে উঠলে ও সব সময় মাটিতে পা রেখে মানুষের সেবা করা যায়।

আর মাসচেরানো?
কখনোই কোনো চাহিদা না রেখে সারাটা জীবন একটা স্ট্রাইকার , কিংবা একটা দলের রক্ষণ ভাগ রক্ষা করে যায়। যেমন টা আমাদের বাবা মা নিস্তব্দ ভাবে সামলে যায়।

এই শিক্ষা গুলো আপনাকে আধুনিক স্কুল দেবে কিনা জানা নেই।
বড় বড় গুণ ভাগের প্রেসারে আজকালকার ছাত্র কিংবা অফিসার দের মনুষত্য চাপা পরার যুগে এই এই ফুটবল এবং এই চরিত্র গুলো এভারেস্ট সমান বার্তা নিয়ে আসেন।

আপনি চাইলেই হারতে পারেন না।
মাসচেরানোর বিশ্বকাপ নেই, কোপা নেই, তাতে কি তার শ্রেষ্ঠত্ব দমিয়ে গেছে? আপনার কাছে অনেক শ্রেষ্ঠ জিনিস না থাকতেই পারে কিন্তু জীবনে মানুষ আপনাকে একজন গ্ল্যাডিয়েটর হিসেবেই জানুক আপনি আপনার পরিবারের জন্যে লড়াই করে গিয়েছেন লাইক মাসচেরানো র মতো। ❤️

সকালে ভিড় ট্রেনে জার্নি মাসচেরানোর মতো পরিশ্রম, এই করোনা তে পরিবার বাঁচাতে নিজের কথা না ভেবেই চাকরি বাঁচাতে সব পেরিয়ে বেরিয়ে পরা এটা মাসচেরানো র নিখুঁত সাহসী ট্যাকেল এর মতো। দিন শেষে হইতো আপনি খালি হাতে ফেরেন। ক্লান্ত হয়ে। মনে রাখবেন আপনি যোদ্ধা, আপনি মাসচেরানো, আপনি ফাইটার, আপনি গ্ল্যাডিয়েটর। ❤️

শুভ জন্মদিন রক্ষক।

লিও আকাশ।

Address

Dharmanagar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Educare posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category