22/08/2020
■ ঐক্যশ্রী স্কলারশিপ ■
● নদীয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় (গণেশ পাঠশালা)-এর সকল সংখ্যালঘু ছাত্রছাত্রীদের অভিভাবকদের জানানো যাচ্ছে যে ---
১ আগস্ট, ২০২০ তারিখ থেকে ১৫ নভেম্বর, ২০২০ তারিখ পর্যন্ত ঐক্যশ্রী স্কলারশিপের অনলাইন আবেদন গ্রহণ করা হবে ।
★ www.wbmdfcscholarship.in পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে।
★ ইন্টারনেট পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান/দোকান, সাইবার ক্যাফে, অথবা নিজে নিজে ইন্টারনেট সংযোগযুক্ত মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে আবেদন করতে পারেন।
★ যারা গত বছর স্কলারশিপের আবেদন করেছিলেন, তাঁরা "রিনিউয়াল" অপশনে আবেদন করবেন।
★ যারা এই বছর প্রথম আবেদন করবেন, তাঁরা নতুন আবেদনকারী অপশনে আবেদন করবেন।
★ প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে।
★ গত বছর ন্যূনতম ৫০% নাম্বার নিয়ে পাশ করতে হবে এবং পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার বেশি হওয়া চলবে না।
★ পরবর্তী মিড ডে মিল বিতরণ করার দিনগুলিতে অনলাইন আবেদনপত্রের প্রিন্ট আউট, ছাত্র/ছাত্রীর আধার কার্ড, গত বছরের রেজাল্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতা এবং অভিভাবকের আধার কার্ড ও পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেটের জেরক্স বিদ্যালয়ে জমা দেবেন।
(প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের রেজাল্টের জেরক্স লাগবে না)
★ মিড ডে মিল বিতরণের তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।
★ বিদ্যালয়ের অন্যান্য সংখ্যালঘু অভিভাবকদের বিষয়টি জানিয়ে দেবেন।
The West Bengal State Government Appeals ALL to contribute in West Bengal State Emergency Relief Fund and assist the State in prevention and control of situation arising out of unforeseen emergencies like COVID-19 (CORONA).