Masabih

Masabih هْدِي اللَّهُ لِنُورِهِ مَن يَشَاءُ
আল্লাহ্‌ যা?

পবিত্র কুর'আন অনুবাদ করার একান্ত ইচ্ছে থেকে আমাদের এই পেইজটি খোলা হয়েছে,যেনো আল্লাহর মহান এই কালাম মানুষ বুঝতে পারে, আমাদের পেইজটিতে লাইক দিয়ে পাশে থাকুন এবং কুর'আনের আলো ছড়িয়ে দিন শেয়ার করে অন্যের নিকট, আর এতেও আপনি হবেন অধিক সাওয়াবের অধিকারী। �

08/08/2024

কোটা সংস্কার আন্দোলনে যেয়ে নিহত হওয়া মাদ্রাসা স্টুডেন্টদের নামের তালিকা করা হচ্ছে।

🚨 🚨 কমেন্ট বক্স চেক করুন।

10/07/2024

কোনটার শব্দ সবচেয়ে ভালো?

13/05/2024

وقتل عدد قليل من الكلاب في منطقة رفح😍

24/12/2023

প্রায় শত বছর আগের একটি দূর্লভ ভিডিও! বয়ান করছেন,যুগ শ্রেষ্ট বুজুর্গ,হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানবী রহ.।
ফলো করুন 👉 :https://www.facebook.com/masabihofficial?mibextid=2JQ9oc
أولائك أبائ فجئنا بمثلهم+إذا جمعتنا يا جرير المجامع
এরাই মোদের পূর্ব পুরুষ, এরাই মোদের অহংকার!
পারলে দেখাও একটি বার,কে আছে কাছে তোমার!

29/10/2023

একটা সময় ভাবতাম;
এত মায়া নিয়ে মানুষ বানানোর পর
আল্লাহ কীভাবে জাহান্নামের আগুনে পোড়াবেন!

এখন মনে হয়; জীবনের কাছে
যে পরিমাণ সময় আর সুযোগ পেয়েছি,
বাধ্যগত থাকার প্রতিশ্রুতি দিয়ে যতবার অবাধ্য হয়েছি,
এরপর আসলে জাহান্নামে না পাঠালেই অবাক হবো।
যদি রেহাই পেয়ে যাই
তবে সেটা তাঁর একান্ত দয়া ও অনুগ্রহ!

আমার যত গোনাহ, ভুল পথে জমা হওয়া পাপ,
প্রভু, তোমার কাছেই চাই যে পানাহ
গফুরু রহীম তুমি, নেই ক্ষমার অভাব।

__আহকামুল হা'কিমিন

14/07/2023
শৈশব কেটে গেল খেলাধুলায়। ভালো একটা চাকরীর আশায় আশায় ভার্সিটি লাইফও শেষ হলো। চাকরী তো একটা হয়েছে, তবে এবার বিয়ে করার পালা...
13/07/2023

শৈশব কেটে গেল খেলাধুলায়। ভালো একটা চাকরীর আশায় আশায় ভার্সিটি লাইফও শেষ হলো। চাকরী তো একটা হয়েছে, তবে এবার বিয়ে করার পালা। বিয়েও হয়ে গেল, এখন অপেক্ষা সন্তানের মুখ দেখার। সন্তান জন্ম নিলো। এখন তাদের বড় করতে হবে। সন্তানেরাও বড় হলো। তারপর মারা গেল!

স্রেফ মারা গেলো! সে মারা গেলো - হককে জমিনে প্রতিষ্ঠা করার কোন চিন্তাই তার ছিলনা। দ্বীনের উপর যুদ্ধ চালানো হয়েছিল, চেহারা তার কখনো বিবর্ণ হয়নি। অবাধ্যতার ছড়াছড়ি দেখতে পেয়েছিল, ভ্রু সামান্য কুঁচকায়নি। হকপন্থীদের উপর দুনিয়াকে সংকীর্ণ দেখেছিল, তার নির্বিকার অবস্থার পরিবর্তন ঘটেনি। এক জীবন সে কাটিয়ে দিল, আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারের সুযোগ হয়ে উঠেনি।

মৃত এক জীবন, যেখানে কখনো প্রাণের সঞ্চার ঘটেনি। যেন সে জন্মেছিল, মরবে বলে।

যে আপনাকে জান্নাতে না পেলে খুঁজবে!_"শাইখ আব্দুর রহমান আরিফী [হাফিযাহুল্লাহ] একবার ওনার এক লেকচারে একটা ঘটনা বলেছিলেন।হাস...
07/01/2023

যে আপনাকে জান্নাতে না পেলে খুঁজবে!
_
"শাইখ আব্দুর রহমান আরিফী [হাফিযাহুল্লাহ] একবার ওনার এক লেকচারে একটা ঘটনা বলেছিলেন।

হাসান আল বাসরী [রহিমাহুল্লাহ] বলেছেন, তোমরা পৃথিবীতে ভাল মানুষদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে তৎপর হও, কারন এই সম্পর্কের কারণে হয়ত তোমরা আখিরাতে উপকৃত হতে পারবে।

তাঁকে জিজ্ঞেস করা হলো কিভাবে?

তিনি বললেন যখন জান্নাতিরা জান্নাতে অধিষ্ঠিত হয়ে যাবে তখন তারা পৃথিবীর ঘটনা স্মরণ করবে এবং তাদের পৃথিবীর বন্ধুদের কথা মনে পড়ে যাবে। তারা বলবে, আমি তো আমার সেই বন্ধুকে জান্নাতে দেখছিনা, কি করেছিল সে?
তখন বলা হবে, সেতো জাহান্নামে। তখন সেই মু'মিন ব্যক্তি আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ, আমার বন্ধুকে ছাড়া আমার কাছে জান্নাতের আনন্দ পরিপূর্ণ হচ্ছেনা।

অতঃপর আল্লাহ সুবহানু ওয়া তা'আলা আদেশ করবেন অমুক ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাতে।
তার বন্ধু জাহান্নাম থেকে রক্ষা পেল এই কারনে নয় যে সে তাহাজ্জুদ পড়ত, বা কুরআন পড়ত বা সাদাকাহ করত বা রোজা রাখত, বরং সে মুক্তি পেল কেবলই এই কারণে যে তার বন্ধু তার কথা স্মরণ করেছে। তার জান্নাতী বন্ধুর সম্মানের খাতিরে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হল।

জাহান্নামিরা তখন অত্যন্ত অবাক হয়ে জানতে চাইবে কি কারনে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হল, তার বাবা কি শহিদ? তার ভাই কি শহিদ? তার জন্য কি কোন ফেরেশতা বা নবী শাফায়াৎ করেছেন?
বলা হবে না, বরং তার বন্ধু জান্নাতে তার জন্য আল্লাহর কাছে অনুরোধ করেছে।

এই কথা শুনে জাহান্নামিরা আফসোস করে বলবে হায় আজ আমাদের জন্য কোন শাফায়াৎকারি নেই এবং আমাদের কোন সত্যিকারের বন্ধু নেই, যার উল্লেখ আছে এই আয়াতগুলোতে:

فَمَا لَنَا مِنْ شَافِعِيْنَ ۙ
وَلَا صَدِيْقٍ حَمِيْمٍ
"আমাদের কোন সুপারিশকারী নেই। আর কোন সহৃদয় বন্ধুও নেই।" [সূরা শু'য়ারা : ১০০-১০১]
খুব বেশি বন্ধু নেই আমার। আর এতো বন্ধুর প্রয়োজনও নেই। এমন একজন হলেই তো যথেষ্ট যে জান্নাতে যাবার পর আমায় সেখানে না পেলে খুঁজবে।
সত্যিই কি এমন কেউ আছে, যে জান্নাতে আমায় না পেলে খুঁজবে?
✍️লেখা: শিহাব আহমেদ

03/11/2022

মাশাল্লাহ ❤️❤️💕 সূরা ফাতিহা ছোট সোনা মনির মুখে

Address

Dhaka
1234

Telephone

+8801856507073

Website

Alerts

Be the first to know and let us send you an email when Masabih posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Masabih:

Shortcuts

Share

Category