02/09/2026
ইউনিয়ন সমাজকর্মী ১৪৮৫ পদের জন্য ৭০ নম্বরের ফাইনাল শর্ট সাজেশন -
এটা বিগত ৫ বছরের প্রশ্ন এনালাইসিস করে বানানো, ৮০% এখান থেকেই আসে।
*পরীক্ষার মানবণ্টন: ৭০ MCQ,
সময় ৭০ মিনিট, নেগেটিভ ০.৫০
*১. বাংলা - ২০ নম্বর [সবচেয়ে বেশি কমন]*
- ব্যাকরণ: এক কথায় প্রকাশ, বাগধারা, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, সন্ধি, সমাস, কারক, শুদ্ধ বানান - ১২ নম্বর
- সাহিত্য: রবীন্দ্রনাথ, নজরুল, জসীমউদ্দীন, মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ - ৩ নম্বর
- বিগত প্রশ্ন: DSS ২০২৪, প্রাইমারি ২০২৩-২৪ এর বাংলা পড়তে হবে।
*২. ইংরেজি - ২০ নম্বর
- Grammar: Preposition, Article, Right form of Verb, Voice, Narration, Tense - ১০ নম্বর
- Vocabulary: Synonym/Antonym, Spelling, Idioms, One Word Substitution - ৬ নম্বর
- Translation & Sentence Correction - ৪ নম্বর
- প্রফেসরস এর ৫০০ MCQ
*৩. গণিত - ১৫ নম্বর
- পাটিগণিত: শতকরা, লাভ-ক্ষতি, সুদকষা, অনুপাত, গড়, বয়স - ১০ নম্বর আসবেই
- বীজগণিত: মান নির্ণয় (x+1/x), উৎপাদক - ৩ নম্বর
- জ্যামিতি: ত্রিভুজ, বৃত্তের বেসিক - ২ নম্বর
- শুধু ৮ম-৯ম শ্রেণির বোর্ড বইয়ের অংক করতে হবে, এর বাইরে লাগবে না।
*৪. সাধারণ জ্ঞান - ১৫ নম্বর
- বাংলাদেশ: সমাজসেবা অধিদপ্তর কি করে, সামাজিক নিরাপত্তা কর্মসূচি (বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা), মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, সংবিধান - ৮ নম্বর
- আন্তর্জাতিক: জাতিসংঘের সংস্থা (UNICEF, WHO), সাম্প্রতিক পুরস্কার - ৩ নম্বর
- বিজ্ঞান+ICT: কম্পিউটার বেসিক, রোগ, ভিটামিন - ৪ নম্বর
_৭ দিনের ক্র্যাশ প্ল্যান কার কার চাই???