04/07/2026
এই মানুষ আর বিশ্বকাপ খেলতে আসবে না !
সামনের বিশ্বকাপ সম্ভবত ৪৪ + হয়ে যাবেন।
তিনি প্রথম বারের মত এসে দেখিয়েছেন।
বিশ্বকাপ এমন একটা মঞ্চ যেখানে খেলতে নামলে সবাই সমান। পারফর্ম করতে রিয়াল মাদ্রিদ কিংবা বার্সা কিংবা ম্যানচেস্টার ইউনাইটেড খেলতে হয় না। যেকোনো জায়গা থেকে উঠে এসে লিওনেল মেসি কিংবা স্পেন এর হেভী ওয়েট দলের আক্রমণের বিপক্ষে সিংহের মত লড়াই করা যায়।
যে গোল গুলো খেয়েছেন ওগুলো নিরুপায়.. আর সারা ম্যাচে যা করে দেখিয়েছেন সেটা হলো প্যাশন, ক্লাস, অনুশীলন, ডেডিকেশন, পরিশ্রমের রেজাল্ট...
এই মানুষ যেমন বিনয়ী তেমন তীক্ষ্ম পারফর্মার।
উনি শিখিয়ে দিয়ে গেলেন জীবনে যেখানেই যান আপনার সামনে যত বড় কঠিন পরিস্থিতি থাকুক সব সময় নিজেকে বেস্ট মনে করবেন। হয়তো আপনি হেরে যাবেন কিন্তু আপনার জন্যে দাঁড়িয়ে হাত তালি দেবে চ্যাম্পিয়নরা।
আপনাকেও স্মরণ রাখবে বিশ্ব ফূটবল। 👏❤️