26/09/2026
দেগঙ্গা চক্রের অধীন সকল বিদ্যালয়ে আজ মহাসমারোহে উদযাপিত হলো মহামানব, শিক্ষাবিদ ও সমাজসংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মজয়ন্তী।
শিক্ষা, মানবতা, নারীশিক্ষা ও সমাজসংস্কারের ক্ষেত্রে তাঁর অমর অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বিভিন্ন বিদ্যালয়ে আয়োজিত হলো নানাবিধ অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মসূচি।
আজকের এই মহতী আয়োজনের কিছু খণ্ডচিত্র—