31/12/2025
*বিশেষ বিজ্ঞপ্তি*
দাসপুর প্রাথমিক বিদ্যালয়ের (R.R -44)পক্ষ থেকে সকলকে জানানো যাচ্ছে যে 2026 শিক্ষাবর্ষের জন্য ছাত্র ছাত্রীদের ভর্তিকরন কর্মসূচি শুরু হয়ে গেছে।যে সমস্ত ছাত্র ছাত্রীদের জন্ম সাল 02/01/2020 থেকে 01/01/2021পর্যন্ত তারা প্রাক প্রাথমিক শ্রেণীতে ভর্তি হতে পারবে। প্রাক প্রাথমিক শ্রেণীতে ভর্তির জন্য -
1. 1 কপি জন্ম সার্টিফিকেট এর জেরক্স
2. 1 কপি আধার কার্ডের জেরক্স
3. পাসপোর্ট সাইজ একটি ছবি
4. ফোন নম্বর
এছাড়া ছাত্র ছাত্রীরা প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত যে কোনো ক্লাসেও ভর্তি হতে পারবে সেক্ষেত্রে আগের স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট আনতে হবে।
আগ্রহী অভিভাবকদের শীঘ্র বিদ্যালয়ে যোগাযোগ করার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ।