Menkapur Umaprasad Primary School

Menkapur Umaprasad Primary School It is a Primary School under westbengal goverment with Modern educational facility.

20/04/2026

আজকে পরামর্শ ও অভিযোগ বাক্সে আমরা শিক্ষার্থীদের কী কী অভিযোগ বা পরামর্শ পেলাম? দেখুন........👇👇👇

11/03/2026

মঙ্গলবার দাঁতন ১ ব্লকের ৪ নম্বর শালিকোটা গ্রাম পঞ্চায়েতের দাঁতন দক্ষিণ চক্র অন্তর্গত মেনকাপুর উমাপ্রসাদ প্রাথমিক বিদ্যালয় এর ২০২৬ শিক্ষাবর্ষে শিশু সংসদ গঠনের জন্য ভোট প্রক্রিয়া শুরু হয় সকাল 11 টায়। এই ভোট প্রক্রিয়াটি শিশুরাই পরিচালনা করে শিশুদের মধ্যে থেকে পোলিং অফিসার করা হয় এবং প্রিসাইডিং অফিসার করা হয় বিদ্যালয়ের শিক্ষক দেবরঞ্জন দাস মহাশয়কে, এছাড়াও শিশুদের মধ্য থেকে একজনকে রাজ্য পুলিশ ও সেন্ট্রাল ফোর্স রাখা হয়, প্রধানমন্ত্রী পদপ্রার্থীর জন্য শরণ্যা পাত্র ,সুপ্রীতি সামন্ত ও শুভম জানা কে দাঁড় করানো হয় ।এছাড়া খাদ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রী এবং শিক্ষাও পরিবেশ মন্ত্রীর জন্য নয় জন শিক্ষার্থীকে প্রার্থী নির্বাচন করা হয় যথা -অনামিতা দাস, অমৃত মালি, শ্রুতি জানা, ঐশী জানা, পাপন সাঁতরা, অংকুর আদক, মৃণাল কান্তি ঘোষ, দেবপ্রিয় বেরা ও সুপর্না দাস. শিশুরা প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের নির্বাচন করার জন্য ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেয়. ভোট পর্ব শেষ হওয়ার পর ব্যালট পেপার গণনার কাজ শুরু হয়. প্রথমে প্রধানমন্ত্রী নির্বাচনের ব্যালট গণনা করা হয় তাতে শরন্যা পাত্র পায় ৬৪ টি ভোট, শুভম জানা পায় ৫১ টি এবং সুপ্রীতি সামন্ত পায় ৩২টি। প্রধানমন্ত্রী নির্বাচিত হয় শরণ্যা পাত্র। এরপর চারটি বিভাগের মন্ত্রীদের নির্বাচনে ব্যালট পেপার এর গণনায় নির্বাচিত হয় অনামিতা দাস, ঐশী জানা, সুপর্ণা দাস ও অমৃত মালি। ২০২৬ শিক্ষাবর্ষের শিশু সংসদ গঠনের জন্য ভোট প্রক্রিয়ার প্রস্তাব দেন বিদ্যালয়ের সহ-শিক্ষক গণ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীযুত বাদল কুমার দাস মহাশয় এই প্রস্তাবে সম্মতি প্রকাশ করেন। এই প্রস্তাবকে কার্যকরী করেন বিদ্যালয় এর সমস্ত শিক্ষকগণ। এই ভোট প্রক্রিয়াটিকে সুচারুরূপে সম্পন্ন করার জন্য উপস্থিত ছিলেন বিদ্যালয় এর স্থায়ী সভাপতি দীনেশ চন্দ্র বর মহাশয় সহ এসএলএমসি কমিটির অন্যান্য সদস্য ও সদস্যগণ ও অভিভাবকগণ।
゚viralシviralシfypシ゚viralシalシgood

মেনকাপুর উমাপ্রসাদ প্রাথমিক বিদ্যালয়ে 01/12/2025 থেকে 2026 শিক্ষাবর্ষের জন্য প্রাক- প্রাথমিক থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত ...
10/12/2025

মেনকাপুর উমাপ্রসাদ প্রাথমিক বিদ্যালয়ে 01/12/2025 থেকে 2026 শিক্ষাবর্ষের জন্য প্রাক- প্রাথমিক থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত ভর্তি চলছে।

আজ আমাদের বিদ্যালয়ে পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদের (DPSC) চেয়ারম্যান সম্মানীয় Animesh De মহাশয় এর ...
15/07/2025

আজ আমাদের বিদ্যালয়ে পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদের (DPSC) চেয়ারম্যান সম্মানীয় Animesh De মহাশয় এর বিদ্যালয় পরিদর্শন।
🥰

১লা জুলাই বিদ্যালয়ে পালিত হলো জাতীয় ডাক্তার দিবস। এইদিন বিদ্যালয়ে  উপস্থিত ছিলেন মোহনপুরের Block Medical Officer Of H...
01/07/2025

১লা জুলাই বিদ্যালয়ে পালিত হলো জাতীয় ডাক্তার দিবস। এইদিন বিদ্যালয়ে উপস্থিত ছিলেন মোহনপুরের Block Medical Officer Of Health(B.M.O.H) ডা: অনিল কুমার বাস্কে ও অন্যান্য ডাক্তারবাবুরা। বিদ্যালয়ের পক্ষ থেকে সমস্ত ডাক্তার বাবুদের সন্মান জ্ঞাপন করা হয়। এই দিনটি পালনের মূল উদ্দেশ্য ছিল সমাজে ডাক্তার বাবুদের অবদানকে কুর্নিশ জানানো ও শিক্ষার্থীদের উৎসাহিত করা যাতে তারাও পরবর্তীকালে এইধরনের সেবামূলক কাজে নিজদের যুক্ত করতে পারে। অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

https://www.youtube.com/live/7SwHBy8BUo4?si=NvL7hgnwYinqgiYk
28/01/2025

https://www.youtube.com/live/7SwHBy8BUo4?si=NvL7hgnwYinqgiYk

মেনকাপুর উমাপ্রসাদ প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক সাংস্কৃতিক সন্ধ্যা ও সৃজন মেলা | Day-1welcome to "Music can change the world"Enjoy and stay co...

আজ ০৬-০১-২০২৫ তারিখ সোমবার মেনকাপুর উমাপ্রসাদ প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো নবীন বরণ এবং বিদায় সংবর্ধনা সভা। ২০২৫ শি...
06/01/2025

আজ ০৬-০১-২০২৫ তারিখ সোমবার মেনকাপুর উমাপ্রসাদ প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো নবীন বরণ এবং বিদায় সংবর্ধনা সভা। ২০২৫ শিক্ষাবর্ষে যে সমস্ত শিক্ষার্থীরা নতুন বিদ্যালয়ে ভর্তি হয়েছে, তাদেরকে বরণ করে নেওয়ার অনুষ্ঠান, সেই সঙ্গে যে সমস্ত শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণি উত্তীর্ণ হয়ে অন্যান্য বিদ্যালয়ে উচ্চশিক্ষা লাভের উদ্দেশ্যে ভর্তি হয়েছে, তাদেরকে বিদায় সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে অভিনব উদ্যোগ নিতে দেখা গেল মেনকাপুর উমাপ্রসাদ প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষকে। বিশ্ব উষ্ণায়নের এই দিনে পৃথিবীকে আরও সবুজ করে তুলতে, সবুজায়নের উদ্দেশ্যে বিদায়ী ছাত্রছাত্রীদের হাতে তুলে দেয়া হলো একটি করে চারা গাছ।
সেই সঙ্গে বার্তা দেওয়া হল আরো বৃক্ষরোপণের জন্য আর পৃথিবীকে আরো বেশি সবুজ করে তোলার জন্য। সবুজায়নের উদ্দেশ্যে, সামাজিক অবক্ষয়ের এই সময়ে, মেনকাপুর উমাপ্রসাদ প্রাথমিক বিদ্যালয় কর্তৃক গৃহীত এই পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়।
এছাড়াও আজকে নবীন বরণ এবং বিদায় সংবর্ধনা সভার উপলক্ষে অনুষ্ঠিত হলো এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।

২০২৫ শিক্ষাবর্ষে প্রাক্-প্রাথমিক শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত নতুন শিক্ষার্থীদের আগামী ০৬/১২/২০২৪ শুক্রবার থেকে ভর্ত...
28/11/2024

২০২৫ শিক্ষাবর্ষে প্রাক্-প্রাথমিক শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত নতুন শিক্ষার্থীদের আগামী ০৬/১২/২০২৪ শুক্রবার থেকে ভর্তির জন্য ফর্ম দেওয়া শুরু হবে ।

ফর্ম দেওয়া ও ভর্তির সময় – সকাল ১০টা ৩০ মি. থেকে বিকেল ২ টা পর্যন্ত ।

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র- ছাত্রীদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণ দক্ষিণেশ্বর,  বেলুড় মঠ, আলিপুর চিড়িয়াখানা
06/10/2024

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র- ছাত্রীদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণ
দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, আলিপুর চিড়িয়াখানা

1st National Space Day Celebration
24/08/2024

1st National Space Day Celebration

গল্পবলা প্রতিযোগিতা, মেনকাপুর উমাপ্রসাদ প্রাথমিক বিদ্যালয়।
07/08/2024

গল্পবলা প্রতিযোগিতা, মেনকাপুর উমাপ্রসাদ প্রাথমিক বিদ্যালয়।

Address

Dantan
721435

Opening Hours

Monday 10:30am - 4pm
Tuesday 10:30am - 4pm
Wednesday 10:30am - 4pm
Thursday 10:30am - 4pm
Friday 10:30am - 4pm
Saturday 10:30am - 1:30pm

Telephone

+919932312917

Website

Alerts

Be the first to know and let us send you an email when Menkapur Umaprasad Primary School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share