Rohit Digital Coaching Class

Call Directions Website

Rohit Digital Coaching Class Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rohit Digital Coaching Class, Education Website, gobar shivtola, Dankuni.

পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত আধুনিক মতবাদ (মহাবিস্ফোরণ তত্ত্ব / Big Bang Theory)ভূমিকাপৃথিবী ও মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে ...
28/09/2026

পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত আধুনিক মতবাদ (মহাবিস্ফোরণ তত্ত্ব / Big Bang Theory)

ভূমিকা

পৃথিবী ও মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে বিজ্ঞানীরা বিভিন্ন তত্ত্ব প্রদান করেছেন। এর মধ্যে মহাবিস্ফোরণ তত্ত্ব (Big Bang Theory) বর্তমানে সবচেয়ে গ্রহণযোগ্য আধুনিক বৈজ্ঞানিক তত্ত্ব। এই তত্ত্ব অনুযায়ী, আজ থেকে প্রায় ১৩.৮ বিলিয়ন (১৩৮০ কোটি) বছর আগে সমগ্র মহাবিশ্ব একটি অত্যন্ত ক্ষুদ্র, ঘন এবং অতি উত্তপ্ত অবস্থায় ছিল। হঠাৎ এক মহাবিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি হয় এবং তখন থেকেই এটি ক্রমাগত প্রসারিত হচ্ছে।

---

মহাবিস্ফোরণ তত্ত্বের মূল ধারণা

মহাবিস্ফোরণ তত্ত্ব অনুসারে—

মহাবিশ্বের সমস্ত পদার্থ, শক্তি, স্থান ও সময় একটি অতি ক্ষুদ্র বিন্দুতে (Singularity) কেন্দ্রীভূত ছিল।

এই বিন্দুর ঘনত্ব ও তাপমাত্রা ছিল অত্যন্ত বেশি।

প্রায় ১৩.৮ বিলিয়ন বছর আগে একটি মহাবিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের ফলে স্থান ও সময়ের সৃষ্টি হয় এবং মহাবিশ্ব দ্রুত সম্প্রসারিত হতে শুরু করে।

পরবর্তীতে বিভিন্ন মৌলিক কণা, নক্ষত্র, ছায়াপথ, সৌরজগত এবং পৃথিবীর সৃষ্টি হয়।

---

মহাবিস্ফোরণের ধাপসমূহ

১. সিঙ্গুলারিটি অবস্থা (Singularity Stage)

মহাবিশ্বের সমস্ত পদার্থ ও শক্তি একটি অতি ক্ষুদ্র বিন্দুতে কেন্দ্রীভূত ছিল। এই অবস্থায় পদার্থবিজ্ঞানের প্রচলিত নিয়মগুলো কার্যকর ছিল না।

২. মহাবিস্ফোরণ (Big Bang)

প্রায় ১৩.৮ বিলিয়ন বছর আগে সেই বিন্দুতে এক বিশাল বিস্ফোরণ ঘটে। এর ফলে বিপুল পরিমাণ শক্তি ও পদার্থ সৃষ্টি হয় এবং মহাবিশ্ব প্রসারিত হতে শুরু করে।

৩. মৌলিক কণার সৃষ্টি

বিস্ফোরণের কয়েক সেকেন্ডের মধ্যেই প্রোটন, নিউট্রন, ইলেকট্রনসহ বিভিন্ন মৌলিক কণার জন্ম হয়।

৪. পরমাণুর সৃষ্টি

প্রায় ৩,৮০,০০০ বছর পরে তাপমাত্রা কমে এলে প্রোটন ও ইলেকট্রন মিলিত হয়ে হাইড্রোজেন ও হিলিয়াম পরমাণু গঠন করে।

৫. নক্ষত্র ও ছায়াপথের সৃষ্টি

মহাকর্ষ বলের প্রভাবে গ্যাস ও ধূলিকণার মেঘ সংকুচিত হয়ে নক্ষত্র ও ছায়াপথের জন্ম দেয়।

৬. সৌরজগতের সৃষ্টি

প্রায় ৪.৬ বিলিয়ন (৪৬০ কোটি) বছর আগে একটি বিশাল গ্যাস ও ধূলিকণার মেঘ থেকে সূর্যের সৃষ্টি হয়। সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান ধূলিকণা ও গ্যাস থেকে গ্রহগুলোর জন্ম হয়।

৭. পৃথিবীর সৃষ্টি

সৌরজগত গঠনের সময় বিভিন্ন ধূলিকণা ও শিলাখণ্ড পরস্পরের সাথে সংঘর্ষ ও সংযোজনের মাধ্যমে পৃথিবী গঠিত হয়। পৃথিবীর বয়স প্রায় ৪.৫৪ বিলিয়ন বছর।

---

পৃথিবীর উৎপত্তির সাথে মহাবিস্ফোরণ তত্ত্বের সম্পর্ক

মহাবিস্ফোরণ তত্ত্ব সরাসরি পৃথিবীর সৃষ্টি ব্যাখ্যা করে না। এটি মূলত মহাবিশ্বের উৎপত্তি ব্যাখ্যা করে। তবে এই তত্ত্ব অনুযায়ী—

মহাবিস্ফোরণ → ছায়াপথ → নক্ষত্র → সূর্য → সৌরজগত → পৃথিবী

অর্থাৎ পৃথিবী হলো মহাবিস্ফোরণের দীর্ঘ বিবর্তন প্রক্রিয়ার একটি ফল।

---

মহাবিস্ফোরণ তত্ত্বের প্রমাণ

১. হাবলের সূত্র (Hubble's Law)

জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবল আবিষ্কার করেন যে ছায়াপথগুলো পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। এটি প্রমাণ করে যে মহাবিশ্ব এখনও প্রসারিত হচ্ছে।

২. কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড বিকিরণ (CMB)

১৯৬৫ সালে আর্নো পেনজিয়াস ও রবার্ট উইলসন মহাবিস্ফোরণের অবশিষ্ট বিকিরণ আবিষ্কার করেন, যা এই তত্ত্বের শক্তিশালী প্রমাণ।

৩. হালকা মৌলের উপস্থিতি

মহাবিশ্বে প্রচুর পরিমাণে হাইড্রোজেন ও হিলিয়ামের উপস্থিতি মহাবিস্ফোরণ তত্ত্বের পূর্বাভাসের সাথে সামঞ্জস্যপূর্ণ।

---

মহাবিস্ফোরণ তত্ত্বের গুরুত্ব

মহাবিশ্বের উৎপত্তি ব্যাখ্যা করে।

মহাবিশ্বের সম্প্রসারণ সম্পর্কে ধারণা দেয়।

নক্ষত্র, ছায়াপথ ও গ্রহ সৃষ্টির বৈজ্ঞানিক ভিত্তি প্রদান করে।

পৃথিবীর উৎপত্তির ধারাবাহিক ব্যাখ্যা দিতে সাহায্য করে।

---

উপসংহার

মহাবিস্ফোরণ তত্ত্ব অনুযায়ী, প্রায় ১৩.৮ বিলিয়ন বছর আগে একটি মহাবিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি হয়। এরপর দীর্ঘ সময় ধরে পদার্থের বিবর্তন, নক্ষত্র ও ছায়াপথের গঠন, সৌরজগতের সৃষ্টি এবং সর্বশেষে পৃথিবীর জন্ম হয়। তাই পৃথিবীর উৎপত্তি বোঝার ক্ষেত্রে মহাবিস্ফোরণ তত্ত্ব আধুনিক বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও গ্রহণযোগ্য তত্ত্ব হিসেবে বিবেচিত হয়।

সংক্ষিপ্ত প্রবাহচিত্র

সিঙ্গুলারিটি → মহাবিস্ফোরণ → মৌলিক কণা → পরমাণু → নক্ষত্র → ছায়াপথ → সূর্য → সৌরজগত → পৃথিবী
Digital Coaching class

https://youtu.be/PD_mFE1Yp4Aনদী সম্পর্কিত ধারণা দশম শ্রেণীর ভূগোল
16/02/2025

https://youtu.be/PD_mFE1Yp4A
নদী সম্পর্কিত ধারণা দশম শ্রেণীর ভূগোল

পশ্চিমবঙ্গ বোর্ডের দশম শ্রেণীর ভূগোল সিলেবাসে রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্ট ভূমিরূপ অধ্যায়টি। অধ্....

09/02/2025

_*(3) আধুনিক ইতিহাস চর্চায় খেলার ইতিহাস গুরুত্বপূর্ণ কেন?*_
উত্তর : __খেলা হলো একটি সাংগঠনিক , প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ , বিনোদন ও দক্ষতামূলক শারীরিক কার্যকলাপ। প্রাচীন গ্রিসের নগর আজকে খেলাধুলা অতি জনপ্রিয় ছিল পরবর্তীকালে এই ধারা সাড়া বিশ্বে ছড়িয়ে পড়ে। জাতীয় ও আন্তর্জাতিক তরে গুরুত্বপূর্ণ খেলা গুলি হল ক্রিকেট, ফুটবল, হকি ,টেনিস ,ব্যাডমিন্টন_
👊 *খেলার ইতিহাসচর্চার সূচনা:* _ইউরোপের খেলার ইতিহাস চর্চার সূচনা হয় ১৯৭০ সালের সময় থেকে। খেলার ইতিহাসচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে জে এ ম্যাঙ্গান, রিচার্ড হোল্ট ইত্যাদি_
✍️ _ইংল্যান্ডে 1982 সালে ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি প্রতিষ্ঠিত হয় । এর ফলে খেলার ইতিহাসচর্চা একটি সাংগঠনিক রূপ পায়। ঐতিহাসিক হ্বসবম খেলা কি বিংশ শতাব্দী ইউরোপীয় জীবনধারায় এক অন্যতম প্রধান সামাজিক অভ্যাস বলে বর্ণনা করেছেন_
👊 *ভারতের খেলার ইতিহাসচর্চা* : _ভারতের খেলার ইতিহাস নিয়ে চর্চা শুরু হয় ১৯৮০ সালের সময় থেকে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ গবেষণা করেন সোমেন মৃত্যু তার গবেষণার বিষয়ে হলো ও পরিবেশিক বাংলার ফুটবল জাতীয়তাবাদ।_
✍️ _সাম্প্রতিকালে বরিয়া মজুমদার সেলারি গ্যাস অধ্যায় গুরুত্বপূর্ণ অবদানির মধ্যে উল্লেখযোগ্য হল *টোয়েন্টি টু ইয়ার্ড টু ফ্রিডম।*_
✍️ _**ফুটবল বিষয়ে কৌশিক বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন_**_
👊 *খেলার ইতিহাস চর্চা বৈশিষ্ট্য :*
*✍️(1) সমাজ সম্পর্কিত তথ্য :* _খেলার ইতিহাস থেকে একটি সমাজের মানুষের মানসিকতা, শারীরিক সক্ষমতা, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা, নারীর মর্যাদা সম্পর্কে বিভিন্ন মূল্যবান তথ্য পাওয়া যায়।_
✍️( *2) ঐক্য ও সম্প্রীতি স্থাপন* : _খেলাধুলা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ঐক্য ও সংহতির গড়ে তোলার এক সেতুবন্ধন হিসাবে কাজ করে।_
*✍️(3) জাতীয়তাবোধ সম্পর্কিত তথ্য:* _জাতীয়তাবাদী চেতনা ও আবেগের প্রকাশ খেলাধুলার ইতিহাসচর্চার এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য_
✍️(4) *বৈষম্য*দূরীকরণ* : _খেলার ইতিহাস চর্চার মাধ্যমে জাতিগত ও লিঙ্গ বৈষম্য দূর হয় বিভিন্ন দেশ ও জাতির মধ্যে পারস্পরিক সদ্ভভাব ও নৈতিক বাতাবরণ সৃষ্টি হয়।_
✍️( *5) লুপ্তপ্রায় খেলার সন্ধান* : _খেলাধুলার ইতিহাস চর্চার অপর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল আধুনিক শহরে সভ্যতার চাপে যে সকল গ্রামীন খেলা গুলো প্রায় লিপ্ত হয়ে গেছে। সেগুলিকে পুনরুদ্ধার করা।_
👊 *খেলাধুলার ইতিহাস চর্চার গুরুত্ব:*
( _1) খেলা জাতীয়তাবাদী চেতনা বৃদ্ধি এবং গণ আবেগ সৃষ্টি করে_
(2 _) খেলায় নারীদের অংশগ্রহণ দেখে সমাজের নারী স্বাধীনতা বিষয়ে_ _ধারণা করা যায়_
(3) _১৯০৫ সালে বঙ্গভঙ্গের ফলে বাঙ্গালীদের মনে যে ব্রিটিশ বিরোধী মতামত গড়ে ওঠে খেলার মাধ্যমে তার প্রকাশ লক্ষ্য করা যায়।_

_বর্তমানে খেলার ইতিহাস চর্চার প্রবণতা বৃদ্ধি পেয়েছে । নতুন সামাজিক ইতিহাস চর্চায় এই সমস্ত লোকক্রিয়াগুলির গুরুত্ব অপরিসীম_
#খেলাধুলা কি, #পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, #মাধ্যমিক ইতিহাস, #দশম শ্রেণীর ইতিহাস, Class 10 History Question and Answer, class 10 history chapter 1, #খেলার ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন, #মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর 2021 |, Itihas, history, learning app, #খেলার ইতিহাস, Coaching Class,

09/02/2025

অক্ষরেখার বৈশিষ্ট্য লেখ। , # location, , 9, , of Axis, , 9th, Coaching Class

*_নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ গুলির সংক্ষিপ্ত বিবরণ দাও_*  *উত্তর* : উচ্চগতি বা পার্বত্য প্রবাহে নদী ক্ষয় ও বহন...
05/02/2025

*_নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ গুলির সংক্ষিপ্ত বিবরণ দাও_*
*উত্তর* : উচ্চগতি বা পার্বত্য প্রবাহে নদী ক্ষয় ও বহন কাজ করে থাকে। পার্বত্য প্রবাহে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট নদীর প্রধান প্রধান ভূমিরূপ গুলি নিম্নে বর্ণনা করা হল

⭕ *_নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ_ :*

*👊(1)I এবং v আকৃতির উপত্যকা* : ✍️ **সংজ্ঞা** : _নদীর পার্বত্য প্রবাহে সংকীর্ণ ও গভীর I ও V আকৃতির মধ্যে দেখতে উপত্যকাকে বলা হয় Iএবং v আকৃতির উপত্যকা_
✍️ *উৎপত্তি:* __পার্বত্য প্রবাহের ভূমির ঢাল বেশি হওয়ায় নদী প্রবল বেগে প্রবাহিত হয়ে নদীর তলদেশ তীব্রভাবে নিম্ম ক্ষয় করে এবং পার্শ্ব ক্ষয় খুবই কম হয়। ফলে নদী উপত্যকা সংকীর্ণ ও গভীর হয়ে ইংরেজি iআকৃতির ধারণ করে এইভাবে I আকৃতির উপত্যকা সৃষ্টি হয়।_
_পরবর্তীকালে এই নদীর উপত্যকা আবহবিকার ভূমিক্ষয় পুঞ্জিত ক্ষয় ধস ইত্যাদির কারণে পার্শ্বক্ষয় বেশি হয়ে বিস্তৃত হতে থাকে এবং ইংরেজি অক্ষর v আকৃতির উপত্যকা সৃষ্টি হয়।__
*👊(2)গিরিখাত :* ✍️ *সংজ্ঞা* : _গভীর ও সংকীর্ণ নদী উপত্যকা কে গিরিখাত বলে।_
✍️ **গিরিখাত সৃষ্টির কারণ* :* _(a) নবীন ভঙ্গিল পর্বতের কোমল শীলাকে নদী দ্রুত ক্ষয় করলে গিরিখাত সৃষ্টি হয়_
( _b) মন্থকূপ সৃষ্টির দ্বারা উপত্যকা গভীর হলে গিরিখাত সৃষ্টি হয়।_
(c _) শিলাস্তরের ফাটলের মধ্য দিয়ে নদী প্রবাহিত হলে_
✍️ *উদাহরণ* : _চীনের ইয়াং সিকিয়াং নদীর ইচাং গিরিখাত পৃথিবীর দীর্ঘতম গিরিখাত_
👊 *(3) ক্যানিয়ন* : *✍️সংজ্ঞা*: _শুষ্ক পার্বত্য অঞ্চলে I আকৃতির উপত্যকা অত্যন্ত গভীর ও সংকীর্ণ নলের মত হলে তাকে *ক্যানিয়ন* বলে।_
✍️ **উৎপত্তি** : _শুষ্ক অঞ্চলে নদী নরম পাড়ে শিলার উপর দিয়ে বয়ে গেলে বৃষ্টির অভাবে উপত্যকার দুপাশের ভূমিক্ষয় ও ধস এবং পার্শ্ব ক্ষয়প্রায় হয় না_
উদাহরণ : _সাংপো ক্যানিয়ন পৃথিবীর গভীরতম ক্যানিয়ন_

👊 ( *4) জলপ্রপাত* : *✍️সংজ্ঞা* : নদীর দৈর্ঘ্য বরাবর গতিপথে ঢাল পরিবর্তন হলে নদীর জল বেগে উপর থেকে নিচের দিকে পড়তে থাকে একে জলপ্রপাত বলে
✍️ *উৎপত্তি* :(1 _) নদীর গতিপথে উলম্বভাবে কঠিন নরম শিলার স্তর অবস্থানের জন্য জলপ্রপাত সৃষ্টি হয়_ *যেমন জাম্বেসি নদীতে ভিক্টোরিয়া জলপ্রপাত*
(2) _কঠিন ও নরম শিলা অনুভূমিকভাবে পরস্পর অবস্থান করলে কোমল শিলা কঠিন শিলার চেয়ে_ _খুব তাড়াতাড়ি ভয় ক্ষয় পেয়ে উচ্চতার পার্থক্য করলে জলপ্রপাত সৃষ্টি হয় যেমন এই **ভাবেই নায়াগ্রা জলপ্রপাত* সৃষ্টি হয়েছে_*
_(3) মালভূমির খাড়া ঢালবে কোন নদী প্রবাহিত হলে জলপ্রপাত সৃষ্টি হয়_ *_যেমন আফ্রিকা মালভূমিতে কঙ্গো নদীর উপর লিভিংস্টোন জলপ্রপাত*_
*✍️উদাহরণ* : নায়াগ্রা জলপ্রপাত, গেরসোপ্পা জলপ্রপাত,

👊( *5) মন্থকূপ বা পটহোল** : ✍️ *সংজ্ঞা* : _নদীর অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়ের ফলে নদীর তলদেশে যে ছোট ছোট গোলাকার গর্ত সৃষ্টি হয় তাকে মন্থকূপ বলে।_
_মন্থকূপের পরিধি কয়েক সেমি থেকে কয়েক মিটার পর্যন্ত হয়_
✍️ *উৎপত্তি* : _নদীবাহিত শিলাখণ্ড পাক খেতে খেতে নদীর তলদেশে_ _নরম শিলায় আঘাত করলে প্রথমে ছোট ছোট গর্ত সৃষ্টি হয় এরপর এই ছোট_ নুড়ি _ঘুরতে ঘুরতে ক্ষয় করে গর্তকে আরো গভীর করে মন্থকূপ সৃষ্টি করে।_
✍️ *উদাহরন:** _ঝাড়খন্ডে সরাই কেল্লার কাছে খরকাই নদীতে পটহোল কলোনি তৈরি হয়েছে_
, 10, examination

30/01/2025

অক্ষাংশ এবং অক্ষরেখা বলতে কি বোঝো

29/12/2024

Best time for study

একদিন ঠিক যাবো
24/03/2024

একদিন ঠিক যাবো

Address

Gobar Shivtola
Dankuni
712702

Alerts

Be the first to know and let us send you an email when Rohit Digital Coaching Class posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share