Dreamz2success

Dreamz2success রাজ্য এবং কেন্দ্রীয় চাকরির পরীক্ষার ?

05/09/2021
13/08/2021

প্রশ্নঃ কারেন্ট এফেয়ার্স কি সত্যিই কমন পাওয়া যায় না? স্ট্যাটিক জিকের কি কোনো সিলেবাস নেই?
উত্তরঃ কারেন্ট এফেয়ার্স ও স্ট্যাটিক জিকের কোনো নির্দিষ্ট সিলেবাস নেই ঠিকই। কিন্তু আলাদা আলাদা পরীক্ষার জন্য ট্রেন্ড টা আলাদা আলাদা ভাবে কমন। বিগত দিনের পরীক্ষার ইতিহাস ঘাটলেই দেখা যাবে ট্রেন্ডগুলি কিন্তু প্রায় সেম। আসলে স্ট্যাটিক জিকেগুলিও মূলতঃ এই কারেন্ট এফেয়ার্স বেস করে। আজকাল বাকি বিষয়গুলিতেও থাকছে এই কারেন্ট এফেয়ার্স এর ছাপ। এই ধরা যাক আগামী ৫-৬ মাসের আসন্ন পরীক্ষাগুলির জন্য যে স্ট্যাটিক জিকেগুলি ইম্পরট্যান্ট তার সাথে সম্প্রতি ঘটনার কোনো না কোনো ভাবে মিল থাকছেই। উদাহরণ দিয়ে বোঝাই,

বিষয়ঃ ২৩ শে জানুয়ারি ২০২১ থেকে পালিত হচ্ছে নেতাজীর ১২৫ তম জন্মশতবার্ষিকী। এবার আগামী বছর অবধি নেতাজী মোস্ট ইম্পরট্যান্ট। দেখে নেওয়া যাক নেতাজী রিলেটেড কিছু তথ্য-

কারেন্ট এফেয়ার্সঃ

১. এবছর নেতাজীর ১২৫ তম জন্মশতবার্ষিকী পালন করা হচ্ছে।
২. দিনটিকে ভারত সরকার পরাক্রমদিবস হিসেবে উদযাপন করেছে।
৩. ভারত সরকার নেতাজী সুভাষ চন্দ্র বসু মিউজিয়াম বানাচ্ছে কোলকাতায় (ভিক্টোরিয়া মেমোরিয়ালে)।
৪. 'Subhash Chandra Bose Aapda Prabandhan Puraskar’ দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে।
৫. পুরস্কারটিতে ৫১ লক্ষ টাকা দেওয়া হয় কোনো সংঠনের ক্ষেত্রে এবং ৫ লক্ষ টাকা একক ব্যাক্তির ক্ষেত্রে।
৬. ২০২১ সালের পুরস্কার প্রাপকঃ Dr Rajendra Kumar Bhandari (একক ক্ষেত্রে) Sustainable Environment and Ecological Development Society (SEEDS) (সাংগঠনিকভাবে)।
৫. হাওড়া-কালকা মেলের নতুন নাম 'নেতাজী এক্সপ্রেস'।
৬. পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে নেতাজীর নামে প্রতিটি জেলা ব্যাটেলিয়ন তৈরি হবে যার সদর দপ্তর থাকবে জয় হিন্দ ভবন নামে।
৭. মাঝেরহাট সেতু (হুগলী) নাম পালটে রাখা হলো জয় হিন্দ সেতু।
৮. নতুন নামঃ
রস আইল্যান্ড- সুভাষ চন্দ্র বোস আইল্যান্ড
নীল আইল্যান্ড- শহীদ দ্বীপ
হ্যাভেলক আইল্যান্ড- স্বরাজ দ্বীপ

স্ট্যাটিক জিকেঃ

১. রবীন্দ্রনাথ ঠাকুর তাসের দেশ নৃত্যনাট্যতে নেতাজীকে দেশনায়ক আখ্যা দেন।
২. উক্তিঃ
‌‌👉“It is blood alone that can pay the price of freedom. Give me blood and I will give you freedom!”
👉“One individual may die for an idea, but that idea will, after his death, incarnate itself in a thousand lives.”
👉“When we stand, the Azad Hind Fauj has to be like a wall of granite; when we march, the Azad Hind Fauj has to be like a steamroller.”
👉“Freedom is not given, it is taken.”
👉“We cannot sit still because we cannot, or do not , know the Absolute Truth.
৩. তিনি স্বরাজ পত্রিকা শুরু করেন।
৪. “Patriot of Patriots” হিসেবে আখ্যা দেন গান্ধীজি।
৫. আরেকটি ডাকনাম- Beacon of light of asia.
৬. ১৯৩৮ এ হরিপুরা অধিবেশনে প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেন।
৭. ১৯৩৯ এ ত্রিপুরা অধিবেশনে দ্বিতীয়বার।
৮. ১৯৩৯ এ কংগ্রেস থেকে বেরিয়ে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন।
৯. তার রাজনৈতিক গুরু- চিত্তরঞ্জন দাস।
১০. নেতাজীর অনুরোধে লেখা হয় কান্ডারী হুসিয়ার কবিতাটি।
১১. আত্মজীবনীঃ An Indian Pilgrim.
১২. অন্যান্য বই
India Calling
Netaji Speaks
The Indian Struggle
Alternative Leadership
The Call Of the Motherland
১৩. বার্লিনে ভারতের বিশেষ ব্যুরোতে জার্মান ও ভারতীয় কর্মকর্তারা সুভাষ চন্দ্র বসুকে 'নেতাজী' উপাধি প্রদান করেছিলেন।

07/08/2021

টোকিও অলিম্পিকে প্রথম ভারতীয় হিসেবে পদক পেলেন কে?
= মীরাবাঈ চানু।

চানু কোন রাজ্যের বাসিন্দা?
= মণিপুর

মণিপুরের সাথে কোন প্রতিবেশী দেশের স্থল-সীমা স্পর্শ করেছে?
= মায়ানমার

মায়ানমারের মুদ্রার নাম কি?
= বার্মিজ কিয়েত যা কিনা K বা Ks দ্বারা লেখা হয়।

K কোন মৌলের রাসায়নিক সংকেত
= পটাশিয়াম

পটাশিয়াম যুক্ত বহুব্যবহৃত সার ডিএপি তে নাইট্রোজেনের পরিমান কত?
= ১৮ ভাগ (২০ ভাগ পটাশিয়াম)

১৮ই ডিসেম্বর কোন দিবস হিসেবে পালন করা হয়?
= International Migrants Day

Migrant Labour বা পরিযায়ী শ্রমিকদের সাহায্যে পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পটির নাম কি?
= স্নেহের পরশ

সপ্তাহে অন্তত ২ দিন এইরকম লিংকওয়াইজ জেনেরাল স্টাডিজ, স্ট্যাটিক জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্স সম্বলিত "অ্যক্সন-ডেন্ড্রন- সাইন্যাপ্স" আসছে শীঘ্রই...

07/08/2021

প্রিয় আসপিরান্টস,

শুরু হতে চলেছে রাজ্য এবং কেন্দ্রীয় চাকরির পরীক্ষার সহায়ক অনলাইন কোচিং ইন্সটিটিউট, "Dreamz2Success". সামাজিক মাধ্যম গুলোর মাধ্যমে রেজিস্ট্রেশনের তারিখ জানানো হবে ২২শে আগস্টের পর। ইউটিউব চ্যানেলটিও তৈরি করা হয়েছে এই নামেই। সময় ও কিছু যান্ত্রিক ত্রুটির জন্য একটু দেরি হচ্ছে। কথা হচ্ছে অনলাইন ফ্যাকাল্টিদের সাথে। কম্বাইন্ড কম্পিটেটিভ স্টাডিজ এর জন্য রাখা হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম। আপাতত প্রথম ধাপ হিসেবে শুরু করা হচ্ছে ফেসবুক পেজ। ভাই-বোন-বন্ধুদের সহযোগিতা আশা করবো।

Address

Cooch Behar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dreamz2success posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share