31/07/2025
বর্তমান সময়ের জ্বলন্ত সামাজিক সমস্যাগুলির একটি হল বাল্যবিবাহ।বাল্যবিবাহ এক সামাজিক ব্যাধি।পরিবারের ভুল সিদ্ধান্তে অথবা অল্প বয়সের সাময়িক আবেগ ও ভুল সিদ্ধান্তে হাজার হাজার ছেলে মেয়ের শৈশব কৈশোর অকালে হারিয়ে যাচ্ছে।পুতুল খেলার বয়সে সংসারের দায় দায়িত্ব কাঁধে চাপছে। মেয়েরা বিভিন্ন শারীরিক মানসিক সমস্যার মুখোমুখি হচ্ছে।বিভিন্ন রকম পারিবারিক হিংসা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।অনেক স্বপ্ন, ইচ্ছা, আশা ও সম্ভবনা হারিয়ে যাচ্ছে কালের স্রোতে।শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার কারণে কর্মহীন বেকার হয়ে দেশ ও সমাজের কাছে বোঝা হয়ে উঠছে।আর তাই আজ ৩১.০৭.২০২৫ বৃহস্পতিবার,
বাল্যবিবাহ প্রতিরোধ ও আইনি সচেতনতা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয় দেওয়ানগঞ্জ বাজার সংলগ্ন মুক্ত মঞ্চে। উক্ত অনুষ্ঠান আলোকিত করে আমাদের মাঝে উপস্থিত ছিলেন Smt.Sarojini Ghishing Honourable Additional District Session Judge Mekhliganj Subdivision Court Smt.Neelanjana Banerjee, Honourable Additional Chief Judicial Magistrate Mekhliganj Subdivision Court Mr.Atanu Paul S.D.O Mekhliganj, Coochbehar Mr Kashyap Rai I.C Haldibari Police Station Mr.Jayanta Adhikari, A.I of School's Mekhliganj,Coochbehar Dr.Asha Das সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের গুণী জন সহ সুধী সজ্জন নাগরিক বৃন্দ এবং দেওয়ানগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয়(বাংলা মাধ্যম)এর ছাত্র ছাত্রীবৃন্দ। বক্তব্য,নাটক, নৃত্য আলেখ্য এর মাধ্যমে ছেলেমেয়েদের সচেতন করার পাশাাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিজেদেরকে বিকশিত করার ব্যাপারে উৎসাহিত করা হয়।আমাদের বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নৃত্য আলেখ্য ও নাটক মন ছুঁয়ে যায় উপস্থিত গুনীজনদের। এদিন অনুষ্ঠানের শুরুতে আমাদের বিদ্যালয়ের মাঠে আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত সম্মানীত অতিথি বৃন্দ বৃক্ষরোপণ করেন, যা পরিবেশ রক্ষার একটি সময়োপযোগী ও সার্থক বার্তা বহন করে।