27/09/2019
UBKVian রা সবাই একসাথে থাকলে কি হতে পারে তার সাক্ষী রইল UBKV , আবার। আমাদের মাঝিয়ান ক্যাম্পাস এ স্যার এর সংখ্যা খুবই কম । সেখানে এক্সট্রা টিচার নিয়োগ করার দাবি জানিয়ে UBKV এর কিছু তথাকথিত নেতা , আমাদের BSC 2nd year ভাই দের দিয়ে একটি ডেপুটেশন এ স্বাক্ষর করিয়ে নেয় । পরবর্তী সময়ে সিগনেচার এর ঐ পেপার টি বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এর vice chancellor এর বিরুদ্ধে লেখা একটি প্রতিবেদনে যুক্ত করে দেওয়া হয়। প্রতিবেদন টি মাননীয়া মুখ্যমন্ত্রী কে লেখা। আমরা ঘটনা টি জানার সাথে সাথে আন্দোলন শুরু করি এবং ওই তথাকথিত নেতা দের সাথে আলোচনা করি আমাদের গণস্বাক্ষর নিয়ে এরকম দুর্নীতি মূলক কাজ কেনো করা হলো। ওরা বিভিন্ন রকম উল্টো পাল্টা যুক্তি দিতে থাকে । এই ঘটনাটির সূচনা হয় রাত্রি 12 টার দিকে। আমরা 2 টার দিকে দাবি জানায় administration কে তৎক্ষণাৎ ঘটনা টি সম্পূর্ণ জানানোর জন্য । NSS স্যার কে তৎক্ষণাৎ ঘটনা টি জানানো হয়। সমস্ত ছেলে রা খুব ভীত অবস্থায় ছিলাম। NSS স্যার 5টা নাগাদ আসেন আমাদের সাথে কথা বলতে। কিন্তু তিনি আমাদের মানসিক সমর্থন ছাড়া আর কিছু করতে ব্যার্থ হন। আমরা vice chancellor স্যার কে আসার জন্য অনুরোধ করি। আমরা শান্তিপূর্ণ ভাবে main gate এর সামনে বসে থাকি সকাল 8 টা থেকে। Vice chancellor স্যার আসেন 12টা নাগাদ। অতঃপর আমরা আলোচনায় বসি । আলোচনায় সির্ধান্ত অনুসারে আমরা একটি ডেপুটেশন জমা দিই এবং আমাদের বলা হয় যত জলদি সম্ভব একটি অনুসন্ধানকারী কমিটি গঠন করা হবে। সমস্ত প্রাক্তন দাদা দিদি , যারা আমাদের পাশে থেকেছ , তাদের সবাই কে অসংখ্য ধন্যবাদ। আমরা একসাথে থাকলে কি করতে পারি , ubkv আবারো একবার তার সাক্ষী রইল। PCM আমাদের মাতৃ তুল্য। সেখানে কোনরকম দুর্নীতির প্রবেশ আমরা কোনো ভাবেই মেনে নেবেনা। Ubkv এর এক দুর্নীতি পূর্ণ নেতা দের যথোপযুক্ত শাস্তি চাই আমরা।