Cooch Behar Mahatma Gandhi Girls' High School

Cooch Behar Mahatma Gandhi Girls' High School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Cooch Behar Mahatma Gandhi Girls' High School, School, Gandhi Nagar, Ward No./11, Cooch Behar.

Welcome Cooch Behar Mahatma Gandhi Girls' High School ( English Medium )

Mission :
“To provide inclusive, value-based quality education for every student.”

Vision:
“To inspire boys and girls to learn, grow, and succeed together.”

14/09/2026
🇮🇳 ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মরণে 🇮🇳ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস ও তিরোধান দিবস ...
08/09/2026

🇮🇳 ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মরণে 🇮🇳

ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস ও তিরোধান দিবস উদ্‌যাপন উপলক্ষে সরকারি নির্দেশ অনুসারে আমাদের বিদ্যালয়ে আয়োজিত হয়েছিল প্রবন্ধ রচনা প্রতিযোগিতা।

ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিষয় ছিল—
✍️ “ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও পশ্চিমবঙ্গের ভারতভুক্তি”

প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার কিছু স্মরণীয় মুহূর্ত ফ্রেমবন্দি করে রাখলাম। 🏆📸

বিজয়ীদের জানাই আন্তরিক অভিনন্দন এবং অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীকে জানাই শুভেচ্ছা। তাঁদের এই সাফল্য ও সৃজনশীলতাই আগামী দিনের পথচলার অনুপ্রেরণা। 🌸🇮🇳

🌸'কেমন হবে তোমার বিদ্যালয়’ — প্রবন্ধ প্রতিযোগিতা 🌸শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষা দপ্তরের নির্দেশে আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠি...
08/09/2026

🌸'কেমন হবে তোমার বিদ্যালয়’ — প্রবন্ধ প্রতিযোগিতা 🌸

শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষা দপ্তরের নির্দেশে আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছিল ‘কেমন হবে তোমার বিদ্যালয়’ বিষয়ের উপর প্রবন্ধ প্রতিযোগিতা।
এই প্রতিযোগিতায় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির বহু ছাত্রছাত্রী উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। তাদের সৃজনশীল চিন্তাভাবনা, কল্পনা ও ভবিষ্যতের বিদ্যালয় সম্পর্কে সুন্দর ভাবনাগুলি ছিল সত্যিই প্রশংসনীয়।
অংশগ্রহণকারী সকলের লেখার মধ্য থেকে বিদ্যালয়ের পক্ষ থেকে সেরা তিনজন প্রতিযোগীকে নির্বাচিত করা হয়।

ঐন্দ্রিলা বর্মন, মৌপ্রিয়া পারভীন, ক্রিস্টিনা ওরাও...🏆

তাদের এই সাফল্যে আমরা গর্বিত এবং সকল অংশগ্রহণকারী ছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ❤️

✨ তোমাদের ভাবনাতেই গড়ে উঠুক আগামী দিনের আরও সুন্দর বিদ্যালয়। ✨

08/09/2026

🌸 সংস্কৃত দিবসের বিশেষ পরিবেশনা 🌸

অষ্টম শ্রেণির ছাত্রীদের কণ্ঠে সুরেলা ও মনোমুগ্ধকর সংস্কৃত শ্লোক পরিবেশন।

তাদের সুন্দর উচ্চারণ, আত্মবিশ্বাস ও সাবলীল উপস্থাপনায় মুখরিত হয়ে উঠল বিদ্যালয় প্রাঙ্গণ। 🌿🙏
সকল ছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ❤️

08/09/2026

🌸 সংস্কৃত দিবস উপলক্ষে শ্লোক নিবেদন 🌸

তৃতীয় শ্রেণির ছাত্রী রাজন্যার কণ্ঠে অপূর্ব শ্লোক পরিবেশন। 🙏✨

তার মিষ্টি কণ্ঠ, সুন্দর উচ্চারণ ও আত্মবিশ্বাসী পরিবেশনে মুগ্ধ সকলেই। ❤️

ছোট্ট রাজন্যার জন্য রইল অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। 🌷

🌺📜 সংস্কৃত দিবস উদযাপন – ২০২৬ 📜🌺“संस्कृतं नाम दैवी वागन्वाख्याता महर्षिभिः।”সংস্কৃত শুধু একটি ভাষা নয়—এটি ভারতের প্রাচী...
07/09/2026

🌺📜 সংস্কৃত দিবস উদযাপন – ২০২৬ 📜🌺

“संस्कृतं नाम दैवी वागन्वाख्याता महर्षिभिः।”
সংস্কৃত শুধু একটি ভাষা নয়—এটি ভারতের প্রাচীন জ্ঞান, ঐতিহ্য, সংস্কৃতি ও সভ্যতার এক অমূল্য উত্তরাধিকার। 🌿📚
Coochbehar Mahatma Gandhi Girls’ High School-এ সংস্কৃত দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন মুহূর্তের কিছু সুন্দর ছবি তুলে ধরা হলো। 🙏✨
ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, শ্রদ্ধা ও উৎসাহে দিনটি হয়ে উঠেছিল আরও অর্থবহ ও স্মরণীয়।
সংস্কৃত বাঁচুক, সংস্কৃতি বাঁচুক—জ্ঞান ও ঐতিহ্যের আলো ছড়িয়ে পড়ুক সর্বত্র। 🪷📖

#সংস্কৃতদিবস

02/09/2026

🏊‍♀️ “জলের ঢেউ পেরিয়ে সাফল্যের পথে” 🏆
মৈনাকের দুর্দান্ত পারফরম্যান্স—আমাদের গর্ব! ❤️

স্ক্রিনের ডানদিকে একেবারে প্রথম সাঁতারু

🏆 সাঁতারে দুর্দান্ত সাফল্য — বিদ্যালয়ের গর্ব 🏊‍♀️১২তম Open Bengal Invitational Swimming Championship – ২০২৬-এ আমাদের বি...
02/09/2026

🏆 সাঁতারে দুর্দান্ত সাফল্য — বিদ্যালয়ের গর্ব 🏊‍♀️

১২তম Open Bengal Invitational Swimming Championship – ২০২৬-এ আমাদের বিদ্যালয়ের কৃতী ছাত্র মৈনাক চক্রবর্তী ১১–১২ বছর বয়সী বিভাগে অংশগ্রহণ করে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে।

🥇 সাফল্যের ইভেন্টসমূহ:
🏊 ৫০ মিটার ফ্রিস্টাইল — ২য় স্থান 🥈
🏊 ৫০ মিটার ব্যাকস্ট্রোক — ২য় স্থান 🥈
🏊 ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক — ২য় স্থান 🥈
🏊 ৫০ মিটার বাটারফ্লাই — ৩য় স্থান 🥉

একই প্রতিযোগিতায় একাধিক ইভেন্টে সাফল্য অর্জন করে মৈনাক বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে। তার এই অসাধারণ কৃতিত্বে আমরা গর্বিত ও আনন্দিত। 🌟

মৈনাকের জন্য রইল আন্তরিক অভিনন্দন ও আগামী দিনের আরও সাফল্যের শুভকামনা। 💐
“অদম্য সাহস, কঠোর অনুশীলন আর আত্মবিশ্বাস—সাফল্যের পথ দেখায়।” 🏆🏊‍♀️

🇮🇳✨ তিরঙ্গার রঙে রাঙুক আমাদের বিদ্যালয়, দেশপ্রেমে উজ্জ্বল হোক আমাদের আগামী প্রজন্ম! ✨🇮🇳পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের ‘...
11/08/2026

🇮🇳✨ তিরঙ্গার রঙে রাঙুক আমাদের বিদ্যালয়, দেশপ্রেমে উজ্জ্বল হোক আমাদের আগামী প্রজন্ম! ✨🇮🇳

পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি উপলক্ষে আগামী ১৩ই আগস্ট, বৃহস্পতিবার আমাদের বিদ্যালয়ে আয়োজিত হতে চলেছে একগুচ্ছ সৃজনশীল ও জ্ঞানভিত্তিক প্রতিযোগিতা। 🎨🧠✍️

🌈 ড্রয়িং প্রতিযোগিতা — তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি📖 প্রবন্ধ রচনা প্রতিযোগিতা — পঞ্চম থেকে অষ্টম শ্রেণি🧠 কুইজ প্রতিযোগিতা — প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি

এই আয়োজনের মধ্য দিয়ে আমাদের ছাত্র-ছাত্রীদের মধ্যে সৃজনশীলতা, জ্ঞান, আত্মবিশ্বাস ও দেশপ্রেমের চেতনাকে আরও শক্তিশালী করার একটি সুন্দর প্রয়াস।

যে সকল ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করতে ইচ্ছুক, তারা বিদ্যালয়ের শিক্ষিকা Priyanki ম্যাডামের সঙ্গে যোগাযোগ করে নাম নথিভুক্ত করবে।

🇮🇳 তিরঙ্গার সম্মান রাখি, দেশকে করি মহান।🇮🇳 ভারত জয়তু! জয় হিন্দ! 🇮🇳

🇮🇳 #হরঘরতিরঙ্গা #স্বাধীনতাদিবস

Address

Gandhi Nagar, Ward No./11
Cooch Behar
736101

Telephone

+919434428164

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cooch Behar Mahatma Gandhi Girls' High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Cooch Behar Mahatma Gandhi Girls' High School:

Shortcuts

Share

Category