19/09/2026
আমার স্বপ্নের ভারতবর্ষ “বিকশিত ভারত ২০৪৭” উপলক্ষ্যে অনুষ্ঠিত হতে চলা বিভিন্ন প্রতিযোগিতা সংক্রান্ত বিজ্ঞপ্তি।
“বিকশিত ভারত ২০৪৭”-এর ভাবনাকে সামনে রেখে নিম্নলিখিত বিষয়ের উপর দুটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে
তারিখ: ২৩.০৯.২০২৬,বুধবার।
সময় : সকাল ১১ টা।
বিষয় :
- আমার স্বপ্নের ভারত বিকশিত ভারত ২০৪৭।
১) বসে আঁকো প্রতিযোগিতা।
প্রতিযোগিতার জন্য দুটি গ্রুপ থাকবে—
- প্রথম গ্রুপ: Class V–VII
- দ্বিতীয় গ্রুপ: Class VIII–XII
দুটি গ্রুপের জন্যই একই বিষয় থাকবে।
প্রত্যেক গ্রুপের ১ম, ২য় ও ৩য় স্থানাধিকারীর পাশাপাশি ৪র্থ ও ৫ম স্থানাধিকারীকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হবে।
প্রত্যেক গ্রুপের ১ম, ২য় ও ৩য় স্থানাধিকারী ছাত্রছাত্রীদের আঁকা ছবি পরবর্তীতে জিলা বিদ্যালয় পরিদর্শকের এর নিকট প্রেরণ করা হবে।
২. বক্তৃতা প্রতিযোগিতা।
এক্ষেত্রেও দুটি গ্রুপ থাকবে—
- প্রথম গ্রুপ: Class V–VII
- দ্বিতীয় গ্রুপ: Class VIII–XII
এ ক্ষেত্রেও দুটি গ্রুপের জন্যই একই বিষয় বরাদ্দ।
"আমার স্বপ্নের ভারত
বিকশিত ভারত ২০৪৭"।
প্রত্যেক গ্রুপের ১ম, ২য় ও ৩য় স্থানাধিকারীর পাশাপাশি ৪র্থ ও ৫ম স্থানাধিকারীকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হবে।
আগামী ২৬.০৯.২০২৬,শনিবার সকাল ১১ টা থেকে দুপুর ১২ টার মধ্যে বিদ্যালয়ে বিদ্যাসাগর জন্মজয়ন্তী উদযাপন করা হবে।এরপর দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত ২৩.০৯.২০২৬ তারিখে অনুষ্ঠিত বসে আঁকো প্রতিযোগিতার ছবিগুলো নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হবে।এরপর ২৩.০৯.২০২৬ তারিখে অনুষ্ঠিত হওয়া প্রতিযোগিতাগুলোর সফল প্রতিযোগীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হবে।
এই দুটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের আগামী ২৩.০৯.২০২৬,বুধবার সকাল ১১ টার মধ্যে বিদ্যালয়ের নির্দিষ্ট পোশাক পরে প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে নিয়ে বিদ্যালয়ে উপস্থিত থাকতে বলা হচ্ছে।