06/06/2022
জিরাফের লম্বা গলার রহস্য !
ছোটবেলা থেকেই জিরাফের লম্বা গলা আমাদের অবাক করেছে। যদিও পরে জীবন বিজ্ঞানের বইয়ে ডারউইনের তত্ত্বে জেনেছি জিরাফের লম্বা গলা হলো "যোগ্যতমের উদ্বর্তন"। তবে এতদিন বইয়ে লম্বা গলার কারণ হিসেবে শুধু খাদ্য সংগ্রহের কথা বলা থাকলেও গবেষকদের নতুন একটি তত্ত্ব এবিষয়ে আরো আলোকপাত করেছে।
1996 সালে উত্তর চিনে প্রত্নতত্ত্ববিদরা একটি নতুন ধরনের প্রাণীর কঙ্কাল উদ্ধার করেন। তারপর বেশ কয়েক বছর ধরে তাকে গবেষকরা "strange beast" বা "guài shòu" বলে আসছিলেন। কিন্তু সাম্প্রতিক গবেষণায় পর এটি একটি নতুন বৈজ্ঞানিক নাম পেয়েছে - "Discokeryx xiezhi"। এটি আজ থেকে প্রায় 16.9 মিলিয়ন বছর পূর্বে বসবাস করত। গবেষকরা একেই আধুনিক জিরাফের নিকটতম পূর্বসূরি বলে মনে করছেন। এর বিশেষত্ব হলো কপালের অত্যন্ত মজবুত হাড়। মিলনের সময় এই প্রজাতির পুরুষরা অন্য পুরুষ প্রতিপক্ষ কে হারানোর জন্যই কপাল দিয়ে গুতোগুতি করে লড়াই করত। যার গলা যত লম্বা হতো সে প্রতিপক্ষকে হারাতে অ্যাডভান্টেজ পেত। ফলে আধুনিক জিরাফের লম্বা গলা শুধু খাদ্যের সন্ধানে নয়, প্রজননের স্বার্থেও লম্বা হয়ে বিবর্তিত হয়েছে বলে গবেষকদের মত।
যদিও আধুনিক পুরুষ জিরাফরা প্রতিপক্ষের সাথে কপাল দিয়ে গুতোগুতি করে না, বরং নিজের লম্বা গলা দিয়ে প্রতিপক্ষের গলায় আঘাত করে।
#জিরাফ #জীববিজ্ঞান