লার্নিং এ টু জেড নার্সারি স্কুল

  • Home
  • India
  • Contai
  • লার্নিং এ টু জেড নার্সারি স্কুল

লার্নিং এ টু জেড নার্সারি স্কুল It's a private Nursery school. Classes from 'Play Group' to 'V'

লার্নিং এ টু জেড নার্সারি স্কুল এর পক্ষ থেকে জানাই আন্তরিক শ্রদ্ধার্ঘ্য 🙏
22/06/2026

লার্নিং এ টু জেড নার্সারি স্কুল এর পক্ষ থেকে জানাই আন্তরিক শ্রদ্ধার্ঘ্য 🙏

10/05/2026

Thank you সংবাদ
লার্নিং এ টু জেড নার্সারি স্কুল

আজ ২৫ শে বৈশাখ। প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ  ঠাকুরের ১৬৩তম জন্ম জয়ন্তী। আজ বিদ্যালয়ে সাড়ম্বরে পালিত হলো 'রবীন্দ্র জয়ন্...
09/05/2026

আজ ২৫ শে বৈশাখ। প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্ম জয়ন্তী।
আজ বিদ্যালয়ে সাড়ম্বরে পালিত হলো 'রবীন্দ্র জয়ন্তী' অনুষ্ঠান। ছাত্র-ছাত্রীরা রবি ঠাকুরকে স্মরণ করে নাচ-গান-আবৃত্তির মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে। সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা এবং অভিভাবক-অভিভাবিকাদের সক্রিয় উপস্থিতিতে এই অনুষ্ঠান এক অন্য মাত্রা পায়।
আমাদের দুঃখ হাসি কান্না আমাদের রক্তে মিশে রয়েছেন তিনি।দেশের বিপর্যয় এর সময়ে ও তিনি তার লেখনীর মাধ্যমে জনসাধারণ দের সাহস জুগিয়েছেন এবং প্রতিবাদ করতে জয়ধ্বনি দিয়েছেন । কবিগুরু, তাঁর লেখার মাধ্যমে যে সম্প্রীতি সৌহার্দ্য এবং সৌভ্রাতৃত্বের বার্তা দিয়েছেন তা আমাদের সকলের পাথেয় হোক। তিনি সংকীর্ণ জাতীয়তাবাদের ঊর্ধ্বে উঠে 'বিশ্বমানব' হওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর প্রতিষ্ঠিত 'শান্তিনিকেতন' ও 'বিশ্বভারতী' সেই আদর্শেরই প্রতিফলন।
বর্তমান অস্থির বিশ্বে যখন চারদিকে অসহিষ্ণুতা আর হানাহানি, তখন রবীন্দ্রনাথের আদর্শ আরও বেশি প্রাসঙ্গিক। তিনি আমাদের শিখিয়েছিলেন—

"চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির..."

আমরা যদি কবির এই অমোঘ মন্ত্রকে ধারণ করতে পারি, তবেই আমাদের আজকের এই উদযাপন সার্থক হবে। রবীন্দ্রনাথ কেবল পড়ার বিষয় নন, তিনি অনুভবের বিষয়। আসুন, আমরা তাঁর দেখানো পথে হিংসা ত্যাগ করে ভালোবাসার এক নতুন পৃথিবী গড়ে তুলি।
।।শুভ রবীন্দ্র জয়ন্তী।। 🤍🙏🏻
লার্নিং এ টু জেড নার্সারি স্কুল




15/04/2026

শুভ নববর্ষ, ১৪৩৩ ❤🙏
লার্নিং এ টু জেড নার্সারি স্কুল

শিক্ষক মানে নিয়মনীতিমেরুদণ্ড সোজাচলার পথে উড়িয়ে দেওয়া আদর্শেরই ধ্বজা। ❤বিদ্যালয়ের শ্রদ্ধেয় আচার্য্য এবং আচার্য্যাক...
11/04/2026

শিক্ষক মানে নিয়মনীতি
মেরুদণ্ড সোজা
চলার পথে উড়িয়ে দেওয়া
আদর্শেরই ধ্বজা। ❤

বিদ্যালয়ের শ্রদ্ধেয় আচার্য্য এবং আচার্য্যাকুল 🙏
লার্নিং এ টু জেড নার্সারি স্কুল

বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার মূল তিনটি স্তম্ভ হলো - শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবক-অভিভাবিকা। এই তিন স্তম্ভের স...
19/03/2026

বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার মূল তিনটি স্তম্ভ হলো - শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবক-অভিভাবিকা।
এই তিন স্তম্ভের সঠিকভাবে মেলবন্ধনের মধ্য দিয়েই ছাত্র-ছাত্রীদের প্রকৃত শিক্ষালাভের পথ প্রশস্ত হয়।

ছাত্র-ছাত্রীদের উপযুক্ত শিক্ষা ও ঐ সংক্রান্ত নানাবিধ বিষয়ে অভিভাবক-অভিভাবিকাদের সাথে বিদ্যালয়ের মত এবং মনের আদান-প্রদান জরুরি। আর এই আদান-প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিদ্যালয়ের 'অভিভাবক সভা'।

বিদ্যালয়ের 'প্রথম আভ্যন্তরীণ মূল্যায়ন-২০২৬' এর পূর্বে এমনই অভিভাবক সভা অনুষ্ঠিত হলো আজ বিদ্যালয়ের সভাকক্ষে।

আমরা খোলা মনে আলাপ আলোচনা করলাম
বিভিন্ন বিষয়ে। ছাত্র-ছাত্রীদের নিয়ে আমরা আমাদের বক্তব্য ও পরিকল্পনা তুলে ধরলাম উনাদের সামনে, উনারাও উনাদের মতামত, বক্তব্য ও পরামর্শ তুলে ধরলেন আমাদের সামনে।
অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এল, যা নিয়ে আমাদের ভবিষ্যতে আরও কাজের সুযোগ রয়েছে।

এভাবেই সকলের সম্মিলিত প্রচেষ্টায় ছাত্র-ছাত্রীদের শিক্ষার মানোন্নয়ন ঘটবে ও লার্নিং এ টু জেড নার্সারি স্কুল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আরও উন্নত হয়ে উঠবে এবং এতদ এলাকায় শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই আশা রাখি।
লার্নিং এ টু জেড নার্সারি স্কুল

12/03/2026

School campus cleaning program by our students.
লার্নিং এ টু জেড নার্সারি স্কুল

Address

Chowdhuribar, Basantia
Contai
721442

Opening Hours

9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when লার্নিং এ টু জেড নার্সারি স্কুল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category