Petua Junior High School

Petua Junior High School

Share

Petua Junior High School is situated at village-Pratappur,Dariapur,Contai,Purba Medinipur near Deshapran Fishing Harbour, Light House kapalkundala mandir

09/11/2025

‘অসতো মা সৎগময়, তমসো মা জ্যোতির্গময়।'
-অসৎ হইতে সত্যে লইয়া যাও, অন্ধকার হইতে আলোয় লইয়া যাও। আর এই সদ্ভাবনা মনে রেখে চরৈবেতি মন্ত্রে আমাদের পথ চলা।
আমাদের পথ চলা কে আরো বেশি সুগম করে তুলেছে আপনাদের সাহায্য ও সহযোগিতা। আপনাদের সহযোগিতা কে পাথেয় করে আগামী 2026 শিক্ষাবর্ষে আমরা পদার্পন করতে চলেছি‌।
আগামীকাল থেকে ছুটির দিন বাদে প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 1 টা অবধি ভর্তির ফর্ম দেওয়া হবে।
স্কুল পার্শ্ববর্তী এলাকার অভিভাবকদের আহ্বান জানাই, আপনারা এগিয়ে আসুন বাড়ির শিশুটিকে পেটুয়া জুনিয়ার হাইস্কুলে ভর্তি করান।

অধিক তথ্যের জন্য যোগাযোগ করুন 9735834528, 8116551947 নম্বরে।

06/09/2025

আমাদের বিদ্যালয় পরিবারের ষষ্ঠ শ্রেণীর ছাত্র রাজদীপ মন্ডলের অকাল প্রয়াণে আমরা গভীর বেদনাহত। খুব শান্তশিষ্ট স্বভাবের ছিল আমাদের রাজদীপ। এভাবে কুঁড়ি অবস্থাতেই ঝরে পড়া মেনে নেওয়া খুবই কষ্টের।
যেখানেই আছিস ভালো থাকিস রাজদীপ।

Photos from Petua Junior High School's post 23/08/2025

আজ জাতীয় মহাকাশ দিবস।
বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মহাকাশ বিষয়ে কিছু ধারনা দেওয়ার চেষ্টা করা হল। Supratik Pal স্যারের দুরদর্শনে দেওয়া বক্তব্য "মহাকাশ গবেষণায় ভারত" এবং কলকাতার সায়েন্স সিটিতে আয়োজিত মহাকাশ বিষয়ক স্যারের প্রোগ্রাম ওদের সামনে উপস্থাপন করা হলো।
মহাকাশ বিষয়ে ওদের ছোট্ট মনে কিছু হলে ও ধারনা গড়ে তুলতে বিদ্যালয় এর পক্ষ থেকে আগামী দিনে ও চেষ্টা করা হবে।

26/04/2025

2024 এর পর 2025‌ সালে ও পেটুয়া বিদ্যালয় পরিবারের ক্রীড়াক্ষেত্রে সাফল্য।
2024 সালে অষ্টম শ্রেণীর ছাত্রী পল্লবী বর্মন সাব জুনিয়র ডিসকাস ইভেন্টে রাজ্য স্তরে খেলার যোগ্যতা অর্জন করেছিল। এবার সপ্তম শ্রেণীর ছাত্র সৌরভ মন্ডল ।
আজ আয়োজিত জেলা স্তরের প্রতিযোগিতায় সাবজুনিয়র গ্রুপে ডিসকাস ইভেন্টে প্রথম স্থান এবং শটপুট ইভেন্টে দ্বিতীয় স্থান দখল করে সৌরভ দুটি ইভেন্টে রাজ্য স্তরে খেলার যোগ্যতা অর্জন করলো।
অপর প্রতিযোগী শ্রাবনী শীট গরমের কারনে 1500 মিটার রান ইভেন্টে আজ নিজের সেরা দিতে পারেনি।
তোমাদের জন্য গর্বিত পেটুয়া বিদ্যালয় পরিবার।
সৌরভের রাজ্য স্তরের জন্য অনেক শুভকামনা রইল।

Photos from Petua Junior High School's post 02/04/2025

2025 শিক্ষাবর্ষে ক্রীড়া প্রতিযোগিতায় পেটুয়া বিদ্যালয় পরিবারের সাফল্য-
গত 21.03.25 দেশপ্রান ব্লকের মোট 32 টি বিদ্যালয় ( উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক) বসন্তিয়া হাই স্কুলের মাঠে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সেখানে আমাদের বিদ্যালয় থেকে তিনজন প্রথম( একজন দুটি ইভেন্টে), দুজন দ্বিতীয়, দুজন তৃতীয় স্থান দখল করে। সৌরভ মন্ডল আন্ডার 14 ডিসকাস, শটপুট এই দুই ইভেন্টে এবং শ্রাবনী শীট আন্ডার 17 1500 মিটার ইভেন্টেপ্রথম স্থান দখল করে মহকুমা স্তরে খেলার যোগ্যতা অর্জন করে।
গত 29.03.25 তারিখে মহকুমা স্তরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কাঁথির অরবিন্দ স্টেডিয়ামে। সৌরভ তার দুটি ইভেন্টে প্রথম স্থান এবং শ্রাবনী তার ইভেন্টে দ্বিতীয় স্থান দখল করে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে।
দুজনের আগামী পর্যায়গুলোর জন্য বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শুভকামনা রইল।
গত বছর আমাদের বিদ্যালয়ের ছাত্রী পল্লবী আন্ডার 14 ডিসকাস ইভেন্টে রাজ্য পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছিল‌। এবার আশায় পেটুয়া বিদ্যালয় পরিবার তাকিয়ে থাকবে সৌরভ এবং শ্রাবনীর সাফল্যের দিকে।

07/02/2025

2025 মাধ্যমিক পরীক্ষার্থী 3 জন। একজন পেটুয়া বিদ্যালয় পরিবারে শিশু থেকে দশম , বাকি দুজন পঞ্চম থেকে দশম পর্যন্ত পড়াশোনা করে জীবনের প্রথম বড়ো পরীক্ষা দিতে যাবে।
আজ ওদের পরীক্ষা দিতে যাওয়ার আগে শুভকামনা জানালাম।
বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

11/11/2024

‘অসতো মা সৎগময়, তমসো মা জ্যোতির্গময়।'
-অসৎ হইতে সত্যে লইয়া যাও, অন্ধকার হইতে আলোয় লইয়া যাও। আর এই সদ্ভাবনা মনে রেখে চরৈবেতি মন্ত্রে আমাদের পথ চলা।
আমাদের পথ চলা কে আরো বেশি সুগম করে তুলেছে আপনাদের সাহায্য ও সহযোগিতা। আপনাদের সহযোগিতা কে পাথেয় করে আগামী 2025 শিক্ষাবর্ষে আমরা পদার্পন করতে চলেছি‌।
আগামীকাল থেকে ছুটির দিন বাদে প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 1 টা অবধি ভর্তির ফর্ম দেওয়া হবে। স্কুল পার্শ্ববর্তী এলাকার অভিভাবকদের আহ্বান জানাই, আপনারা এগিয়ে আসুন বাড়ির শিশুটিকে পেটুয়া জুনিয়ার হাইস্কুলে ভর্তি করান।

অধিক তথ্যের জন্য যোগাযোগ করুন 9735834528, 8116551947 নম্বরে।

Photos from Petua Junior High School's post 09/10/2024

পেটুয়া বিদ্যালয় পরিবারের সেরা ছাত্র ছাত্রী 2024
প্রাথমিক বিভাগ -তৃতীয় শ্রেণীর ছাত্রী সুমিতা গারু
উচ্চ প্রাথমিক বিভাগ -অষ্টম শ্রেণীর ছাত্রী পল্লবী বর্মন।

Photos from Petua Junior High School's post 07/09/2024

আমাদের বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী পল্লবী বর্মন আজ মহিষাদল রাজ হাই স্কুল মাঠে আয়োজিত জেলা পর্যায়ের খেলায় আন্ডার 14 ডিসকাস থ্রো ইভেন্ট এ দ্বিতীয় স্থান অর্জন করে রাজ্য স্তরে খেলতে যাওয়ার যোগ্যতা অর্জন করলো।
পল্লবীর জন্য গর্বিত আমরা পেটুয়া বিদ্যালয় পরিবার। আগামীর জন্য অনেক শুভকামনা রইল।

Photos from Petua Junior High School's post 13/08/2024

দীঘা বিজ্ঞান কেন্দ্রে আজ আয়োজিত হলো জেলা পর্যায়ের বিজ্ঞান সেমিনার। বিষয়- কৃত্রিম বুদ্ধিমত্তা -আশা ও আশঙ্কা। বিদ্যালয়ের দুই ছাত্রী অমৃতা মন্ডল ও শ্রাবনী শীট তাদের উপস্থাপনা তুলে ধরলো।
হয়তো কোনো স্থান পায়নি কিন্তু ওদের উপস্থাপনায় আমরা পেটুয়া বিদ্যালয় পরিবার খুশি। বড়ো স্কুলগুলোর উপস্থাপনা থেকে অনেক কিছু শিখলো ওরা, যা আগামীর পথচলাতে সহায়ক হবে।

Want your school to be the top-listed School/college in Contai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Pratappur, Dariapur
Contai
721442